শুক্রবার, আগস্ট ২৮, ২০২৬

চালকদের জীবিকার কথা বিবেচনায় ঢাকায় ব্যাটারিচালিত রিকশা হঠাৎ তুলে দেওয়া যাবে না: ফাওজুল কবির খান

পাঠক প্রিয়

অনলাইন ডেস্ক

চালকদের জীবিকা ও তাঁদের পরিবারের বিষয়টি বিবেচনায় নিয়ে রাজধানী ঢাকা থেকে চাইলেই ব্যাটারিচালিত রিকশা তুলে দেওয়া সম্ভব নয় বলে মন্তব্য করেছেন সড়ক পরিবহন ও সেতু উপদেষ্টা ফাওজুল কবির খান। তবে এসব রিকশার চলাচল শৃঙ্খলার আওতায় আনা হবে বলে জানিয়েছেন তিনি।

শনিবার (৩ জানুয়ারি) সকালে রাজধানীর আফতাবনগরে ‘বুয়েট উদ্ভাবিত তিন চাকার স্বল্পগতির ব্যাটারিচালিত অটোরিকশা উদ্বোধন’ অনুষ্ঠানে এসব কথা বলেন উপদেষ্টা।

তিনি বলেন, “চালকদের জীবিকা ও পরিবারের কথা চিন্তা করে রাজধানী থেকে ব্যাটারিচালিত রিকশা চাইলেই তুলে দেওয়া যায় না। তবে এসব রিকশা যেন শৃঙ্খলার মধ্যে চলাচল করে, সে জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।”

অনুষ্ঠানে স্থানীয় সরকার বিভাগের কর্মকর্তারা জানান, ঢাকায় ব্যাটারিচালিত রিকশা বন্ধ না করে একটি নির্দিষ্ট কাঠামোর মধ্যে নিয়ে আসার জন্য সরকার কাজ করছে।

সড়কে বিশৃঙ্খলা প্রসঙ্গে ফাওজুল কবির খান বলেন, ঢাকার সড়কে সবচেয়ে বড় সমস্যা বাস চলাচল নিয়ে। বাসগুলো যত্রতত্র দাঁড়িয়ে যাত্রী তোলে, যা যানজট ও বিশৃঙ্খলার মূল কারণ। এ সমস্যা সমাধানে আগামী এক-দুই দিনের মধ্যে একটি নতুন বাস সার্ভিস উদ্বোধনের কথা জানান তিনি। ওই সার্ভিসে বাস শুধুমাত্র নির্ধারিত স্টপেজে যাত্রী ওঠানামা করবে এবং পর্যায়ক্রমে বিভিন্ন রুটে এই ব্যবস্থা চালু করা হবে।

এদিকে, স্থানীয় সরকার উপদেষ্টা আদিলুর রহমান খান বলেন, শ্রমজীবী মানুষকে সম্পৃক্ত করা এবং নগরকে নিরাপদ রাখার লক্ষ্যেই ই-রিকশা প্রকল্প নেওয়া হয়েছে। উন্নত প্রযুক্তি ব্যবহার করে প্রথমে নির্দিষ্ট কিছু এলাকায় এবং পরবর্তীতে ধাপে ধাপে পুরো শহরে ই-রিকশা চলাচলের ব্যবস্থা করবে সরকার।

অনুষ্ঠানে প্রধান উপদেষ্টার প্রতিরক্ষা ও সংহতি উন্নয়নবিষয়ক বিশেষ সহকারী আব্দুল হাফিজ, ঢাকা উত্তর সিটি করপোরেশনের প্রশাসক মোহাম্মদ এজাজ, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রশাসক মো. মাহমুদুল হাসানসহ সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সর্বশেষ সংবাদ

‘সার্ভিস’ শব্দের বিবর্তন ঘটেছে, কিন্তু কী মানুষের মুক্তি ঘটেছে?

সুফি সাগর সামস্ ভাষা, ক্ষমতা ও মানবমর্যাদা নিয়ে একটি পুনর্বিবেচনা সভ্যতার ইতিহাসে শব্দ কখনো কেবল শব্দ নয়; তারা একটি যুগের সামাজিক...

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের পদত্যাগপত্র গ্রহণ, জরুরি সংবাদ সম্মেলন আজ

নিজস্ব প্রতিবেদক ঢাকা, শুক্রবার: রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন পদত্যাগ করেছেন। ইতোমধ্যে তাঁর পদত্যাগপত্র গ্রহণ করা হয়েছে। এ বিষয়ে বিস্তারিত জানাতে জরুরি সংবাদ সম্মেলন ডেকেছেন জাতীয় সংসদের...

মানবমস্তিষ্ক: মহাবিশ্বের ভেতর আরেক মহাবিশ্ব

সুফি সাগর সামস্ মহাবিশ্বের সবচেয়ে বিস্ময়কর সৃষ্টি কি কোনো নক্ষত্র, গ্যালাক্সি বা কৃষ্ণগহ্বর? হয়তো নয়। হয়তো সবচেয়ে বিস্ময়কর কাঠামো হলো মানবমস্তিষ্ক—কারণ এই ক্ষুদ্র জৈবিক অঙ্গই সমগ্র মহাবিশ্বকে...

মুক্তিযুদ্ধের চেতনা হারিয়ে গেলে স্বাধীনতার মূল্যবোধও হারাবে: স্বাস্থ্যমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক, ঢাকা নতুন প্রজন্মের মধ্যে মুক্তিযুদ্ধের চেতনা ধরে রাখা না গেলে একসময় স্বাধীনতার প্রকৃত মূল্যবোধও হারিয়ে যাবে বলে মন্তব্য করেছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ...

এমপিওভুক্ত শিক্ষক, দ্বৈত নাগরিক ও ঋণখেলাপিরা স্থানীয় নির্বাচনে অংশ নিতে পারবেন না : ইসি

নিজস্ব প্রতিবেদক: স্থানীয় সরকার নির্বাচন আরও স্বচ্ছ, জবাবদিহিমূলক ও সুশৃঙ্খল করতে সংশ্লিষ্ট আইন সংশোধনের লক্ষ্যে একগুচ্ছ প্রস্তাব চূড়ান্ত করেছে নির্বাচন কমিশন (ইসি)। প্রস্তাবিত সংশোধনীতে...

জনপ্রিয় সংবাদ