শুক্রবার, সেপ্টেম্বর ১১, ২০২৬

চতুর্থ শিল্প বিপ্লব মোকাবেলায় নতুন প্রযুক্তি যুক্ত করতে হবে

শিক্ষামন্ত্রী ডাঃ দীপু মনি

পাঠক প্রিয়

শিক্ষামন্ত্রী ডাঃ দীপু মনি বলেছেন-বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা বিনির্মাণে শিক্ষাব্যবস্থাকে যুগোপযোগী ও আধুনিকরণের জন্য কাজ করে যাচ্ছে বর্তমান শেখ হাসিনা সরকার। তিনি বলেন, শিক্ষায় বহুবিদ সমস্যা রয়েছে ইতিমধ্যে অনেক সমস্যার সমাধান করা হয়েছে বাকি সমস্যার সমাধান করা হবে। আধুনিক প্রযুক্তি নির্ভর জাতি গঠনের জন্য যথাযথ পদক্ষেপ নিবে সরকার এক্ষেত্রে তিনি শিক্ষকদের সহযোগিতা কামনা করেন। তিনি বলেন-শুধুমাত্র সরকারের পক্ষে সব সমস্যা সমাধান করা সম্ভব নয়। এজন্য তিনি সকলকে এগিয়ে আসার আহ্বান জানান।
জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৫ তম শাহাদাত বার্ষিকী জাতীয় শোক দিবস উপলক্ষে স্বাধীনতা শিক্ষক পরিষদ আয়োজিত “শোকাবহ আগস্ট এবং জাতির জনকের শিক্ষা দর্শন” শীর্ষক এক ভার্চুয়াল আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে শিক্ষামন্ত্রী ডাঃ দীপু মনি এ কথা বলেন। সভায় ‘বঙ্গবন্ধু শিক্ষা ভাবনা’ শীর্ষক প্রবন্ধ উপস্থাপন করেন স্বাশিপ সাধারণ সম্পাদক অধ্যক্ষ মোঃ শাহজাহান আলম সাজু। সভাপতি প্রফেসর ডঃ আবদুল মান্নান চৌধুরী’র সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত ভার্চুয়াল আলোচনা সভায় বক্তব্য রাখেন অধ্যক্ষ মোঃ সাজিদুল ইসলাম, অধ্যক্ষ অধ্যক্ষ আকরামুজ্জামান, মেহেরুন্নেসা,  অধ্যক্ষ নুরজাহান শারমিন, অধ্যক্ষ সুমনা ইয়াসমিন, অধ্যক্ষ তেলোয়াত হোসেন প্রমুখ।
শিক্ষামন্ত্রী বলেন-জাতীয় দুর্যোগকালীন সময়ে নিহত ও ক্ষতিগ্রস্ত শিক্ষক-কর্মচারীদের আর্থিক সহযোগিতার জন্য বিশেষ কল্যাণ তহবিল গঠন করা হবে। তিনি বলেন করোনা আমাদের অনেক কিছু শিখিয়েছে এখান থেকে শিক্ষা নিয়ে ভবিষ্যতের জন্য প্রস্তুত হতে হবে। তিনি বলেন, চতুর্থ শিল্প বিপ্লব মোকাবেলা করার জন্য নতুন প্রযুক্তি যুক্ত করতে হবে। কি করে শিখতে হয় শিক্ষার্থীদের তা শিখাতে হবে। এ জন্য শিক্ষকদের প্রশিক্ষনের ব্যবস্থা করা হবে।

সর্বশেষ সংবাদ

‘সার্ভিস’ শব্দের বিবর্তন ঘটেছে, কিন্তু কী মানুষের মুক্তি ঘটেছে?

সুফি সাগর সামস্ ভাষা, ক্ষমতা ও মানবমর্যাদা নিয়ে একটি পুনর্বিবেচনা সভ্যতার ইতিহাসে শব্দ কখনো কেবল শব্দ নয়; তারা একটি যুগের সামাজিক...

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের পদত্যাগপত্র গ্রহণ, জরুরি সংবাদ সম্মেলন আজ

নিজস্ব প্রতিবেদক ঢাকা, শুক্রবার: রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন পদত্যাগ করেছেন। ইতোমধ্যে তাঁর পদত্যাগপত্র গ্রহণ করা হয়েছে। এ বিষয়ে বিস্তারিত জানাতে জরুরি সংবাদ সম্মেলন ডেকেছেন জাতীয় সংসদের...

মানবমস্তিষ্ক: মহাবিশ্বের ভেতর আরেক মহাবিশ্ব

সুফি সাগর সামস্ মহাবিশ্বের সবচেয়ে বিস্ময়কর সৃষ্টি কি কোনো নক্ষত্র, গ্যালাক্সি বা কৃষ্ণগহ্বর? হয়তো নয়। হয়তো সবচেয়ে বিস্ময়কর কাঠামো হলো মানবমস্তিষ্ক—কারণ এই ক্ষুদ্র জৈবিক অঙ্গই সমগ্র মহাবিশ্বকে...

মুক্তিযুদ্ধের চেতনা হারিয়ে গেলে স্বাধীনতার মূল্যবোধও হারাবে: স্বাস্থ্যমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক, ঢাকা নতুন প্রজন্মের মধ্যে মুক্তিযুদ্ধের চেতনা ধরে রাখা না গেলে একসময় স্বাধীনতার প্রকৃত মূল্যবোধও হারিয়ে যাবে বলে মন্তব্য করেছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ...

এমপিওভুক্ত শিক্ষক, দ্বৈত নাগরিক ও ঋণখেলাপিরা স্থানীয় নির্বাচনে অংশ নিতে পারবেন না : ইসি

নিজস্ব প্রতিবেদক: স্থানীয় সরকার নির্বাচন আরও স্বচ্ছ, জবাবদিহিমূলক ও সুশৃঙ্খল করতে সংশ্লিষ্ট আইন সংশোধনের লক্ষ্যে একগুচ্ছ প্রস্তাব চূড়ান্ত করেছে নির্বাচন কমিশন (ইসি)। প্রস্তাবিত সংশোধনীতে...

জনপ্রিয় সংবাদ