অনলাইন ডেস্ক

চট্টগ্রাম-১৫ (লোহাগাড়া-সাতকানিয়া) আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রার্থী আলহাজ্ব শাহজাহান চৌধুরী দাঁড়িপাল্লা প্রতীকে জয় লাভ করেছেন। তিনি নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির প্রার্থীকে প্রায় ৪৫ হাজার ভোটে পিছিয়ে রেখেছেন।
ফলাফল অনুযায়ী, শাহজাহান চৌধুরী পেয়েছেন ১,৭২,০৬১ ভোট, আর বিএনপির প্রার্থী পেয়েছেন ১,২৭,০২৫ ভোট। ফলে দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী ৪৫,০৩৬ ভোটের ব্যবধানে জয়ী হয়েছেন।
এই আসনে পোস্টাল ব্যালটে ১৪,২৭২ ভোটার নিবন্ধন করেছিলেন। পোস্টাল ভোটে দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী পেয়েছেন ১০,২৫৫ ভোট, এবং ধানের শীষ প্রতীকের প্রার্থী পেয়েছেন ২,৩৫৪ ভোট।
চট্টগ্রাম-১৫ আসনে এই ফলাফলে নির্বাচনী প্রতিদ্বন্দ্বিতায় জামায়াত প্রার্থীর প্রাধান্য স্পষ্টভাবে প্রতিফলিত হলো।


