অনলাইন ডেস্ক

ইফতারের টেবিলে ভাজাপোড়া খাবারের জনপ্রিয়তা স্বাভাবিক। বিশেষ করে ডিমের চপ, যা অনেকের জন্য রোজার সময়ের একটি প্রিয় পদ। বাইরে থেকে কিনে আনলেও স্বাদ ভালো লাগলেও স্বাস্থ্য ঝুঁকির আশঙ্কা থাকে। তবে অল্প তেলে ঘরে তৈরি করলে স্বাদ ও স্বাস্থ্য—দুটোই বজায় রাখা যায়।
প্রয়োজনীয় উপকরণ
-
সেদ্ধ ডিম – ২টি
-
সেদ্ধ আলু – ২৫০ গ্রাম
-
পেঁয়াজ কুচি – ১টি
-
কাঁচা মরিচ কুচি – স্বাদমতো
-
ধনিয়া পাতা কুচি – প্রয়োজনমতো
-
লবণ – পরিমাণমতো
-
ব্রেড ক্রাম্ব বা বিস্কিটের গুঁড়া – আধা কাপ
-
ফেটানো ডিম – ১টি
-
তেল – ভাজার জন্য পরিমাণমতো
প্রস্তুত প্রণালী
-
প্রথমে ডিম ও আলু সেদ্ধ করে খোসা ছাড়িয়ে নিন। আলু চটকে একটি পাত্রে নিন।
-
চটকানো আলুর সঙ্গে পেঁয়াজ কুচি, কাঁচা মরিচ, ধনিয়া পাতা ও লবণ মেখে নিন।
-
সেদ্ধ ডিম অর্ধেক বা চার টুকরা করে কেটে নিন। প্রতিটি টুকরোর চারপাশ আলুর মিশ্রণ দিয়ে ঢেকে চপের আকার দিন।
-
আলাদা একটি বাটিতে ডিম সামান্য লবণ দিয়ে ফেটিয়ে নিন। চপগুলো প্রথমে ফেটানো ডিমে ডুবিয়ে, তারপর ব্রেড ক্রাম্ব বা বিস্কিটের গুঁড়ায় গড়িয়ে নিন।
-
কড়াইতে তেল গরম হলে মাঝারি আঁচে চপগুলো সোনালি হওয়া পর্যন্ত ভেজে নিন। ভাজা শেষে টিস্যুতে তুলে অতিরিক্ত তেল ঝরিয়ে দিন।
পরিবেশন পরামর্শ
গরম গরম মুচমুচে ডিমের চপ ইফতারে পরিবেশন করুন প্রিয় সস বা চাটনির সঙ্গে। অল্প তেলে ঘরে তৈরি হওয়ায় স্বাদ যেমন বজায় থাকে, স্বাস্থ্যও থাকে নিরাপদ।
ডিমের চপ তৈরির এই সহজ প্রণালী রোজার মাসে ইফতারের টেবিলে নতুন স্বাদের আয়োজন করবে এবং পরিবারের সবাইকে খুশি করবে।


