শুক্রবার, জুন ২৬, ২০২৬

গ্রামীণ সড়ক উন্নয়নে অগ্রাধিকার, দুর্নীতিতে ‘জিরো টলারেন্স’: সংসদে মির্জা ফখরুল

পাঠক প্রিয়

ডিএমপিতে দুই ডিসির রদবদল

নিজস্ব প্রতিবেদক ঢাকা: ঢাকা মেট্রোপলিটন পুলিশে (ডিএমপি) দুই উপ-পুলিশ কমিশনারকে (ডিসি) রদবদল করা হয়েছে। সুপ্রিম কোর্ট অ্যান্ড স্পেশাল কোর্ট সিকিউরিটি...

এক লাখ স্বাস্থ্যকর্মী ও ২৫ হাজার মিডওয়াইফ নিয়োগ দেবে সরকার : জিয়াউদ্দিন

অনলাইন ডেস্ক স্বাস্থ্যসেবা সাধারণ মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে আগামী তিন থেকে চার বছরের মধ্যে এক লাখ নতুন স্বাস্থ্যকর্মী এবং ২৫...

‘ফুটবলের জন্য অযোগ্য’ থেকে বিশ্বকাপের নায়ক, উন্দাভের অবিশ্বাস্য উত্থান

স্পোর্টস ডেস্ক একসময় যাকে ফুটবলের জন্য ‘অযোগ্য’ বলে ফিরিয়ে দেওয়া হয়েছিল, সেই ডেনিস উন্দাভ এখন বিশ্বকাপের অন্যতম আলোচিত নাম। জীবনের...

ইয়ামাল খেলবেন কতক্ষণ, এখনও সিদ্ধান্ত হয়নি: স্পেন কোচ

স্পোর্টস ডেস্ক বিশ্বকাপের গুরুত্বপূর্ণ ম্যাচে সৌদি আরবের মুখোমুখি হওয়ার আগে স্পেন শিবিরে সবচেয়ে বড় আলোচনার বিষয় লামিন ইয়ামালের ফিটনেস। তরুণ...

সালাহকে থামানোর পরিকল্পনায় নিউজিল্যান্ড, মিশরের বিপক্ষে কঠিন পরীক্ষার অপেক্ষা

অনলাইন ডেস্ক বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে ইরানের বিপক্ষে ২-২ গোলে ড্র করার পর এবার মিশরের মুখোমুখি হতে যাচ্ছে নিউজিল্যান্ড। সোমবার...

অনলাইন ডেস্ক

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর জানিয়েছেন, আগামী দিনে কোনো ধরনের দুর্নীতিকে প্রশ্রয় না দিয়ে গ্রামাঞ্চলের রাস্তাঘাট ও যোগাযোগ ব্যবস্থার উন্নয়নকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া হবে।

রোববার বিকেলে জাতীয় সংসদ-এর ত্রয়োদশ অধিবেশনে এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। অধিবেশনে সভাপতিত্ব করেন ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল

রংপুর-৪ (পীরগাছা-কাউনিয়া) আসনের সংসদ সদস্য আখতার হোসেন তার প্রশ্নে এলাকার সড়ক ব্যবস্থার দুরবস্থার চিত্র তুলে ধরেন। তিনি বলেন, বর্ষা মৌসুমে কাঁচা সড়কের কারণে সাধারণ মানুষের চলাচল মারাত্মকভাবে ব্যাহত হয়। বিশেষ করে চরাঞ্চলে রাস্তা না থাকায় কৃষকরা সময়মতো পণ্য বাজারজাত করতে পারেন না, ফলে ন্যায্যমূল্য থেকেও বঞ্চিত হন।

তিনি পরিসংখ্যান তুলে ধরে জানান, কাউনিয়া উপজেলায় ৫৩৫ কিলোমিটার রাস্তার মধ্যে মাত্র ১৯৮ কিলোমিটার পাকা, আর ৩৩৭ কিলোমিটার কাঁচা। পীরগাছায় ৮৪২ কিলোমিটার রাস্তার মধ্যে ২৫১ কিলোমিটার পাকা এবং ৫৯১ কিলোমিটার কাঁচা। পুরো আসনে মোট ১ হাজার ৩৭৭ কিলোমিটার সড়কের মধ্যে ৮৮৮ কিলোমিটার এখনো পাকাকরণ বাকি রয়েছে।

এ প্রেক্ষিতে তিনি জানতে চান, স্থানীয় পর্যায়ের সড়ক উন্নয়নে রুটিন কাজের বাইরে বিশেষ কোনো মেগা প্রকল্প নেওয়ার পরিকল্পনা রয়েছে কিনা।

জবাবে মন্ত্রী বলেন, অতীতে উন্নয়নের নামে গৃহীত মেগা প্রকল্পগুলোতে ব্যাপক দুর্নীতি হয়েছে। এমনকি অন্তর্বর্তীকালীন সময়েও দায়িত্বপ্রাপ্ত ব্যক্তিরা নিজ নিজ এলাকায় বেশি বরাদ্দ নেওয়ার অভিযোগ রয়েছে, যার ফলে উত্তরাঞ্চলের সড়ক উন্নয়ন উপেক্ষিত থেকেছে।

তিনি আরও বলেন, “আগামী দিনে দুর্নীতিকে প্রশ্রয় দেওয়া হবে না। প্রত্যন্ত অঞ্চলের যোগাযোগ ব্যবস্থার উন্নয়নকে অগ্রাধিকার দিয়ে কার্যকর পদক্ষেপ নেওয়া হবে।”

মন্ত্রী আশ্বাস দেন, গ্রামীণ সড়ক অবকাঠামো উন্নয়নে সরকার পরিকল্পিতভাবে কাজ করবে, যাতে কৃষি উৎপাদন ও বাজারজাতকরণ ব্যবস্থাও শক্তিশালী হয়।

 

 

সর্বশেষ সংবাদ

জ্বালানি ও খাদ্য নিরাপত্তায় আইটিএফসির দ্বারস্থ বাংলাদেশ, ২.৮ বিলিয়ন ডলার ঋণের পরিকল্পনা

অনলাইন ডেস্ক বাংলাদেশের ক্রমবর্ধমান জ্বালানি ও খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে আবারও আন্তর্জাতিক ইসলামিক ট্রেড ফাইন্যান্স করপোরেশন (আইটিএফসি)-এর সহায়তার দিকে ঝুঁকছে...

ডিএমপিতে দুই ডিসির রদবদল

নিজস্ব প্রতিবেদক ঢাকা: ঢাকা মেট্রোপলিটন পুলিশে (ডিএমপি) দুই উপ-পুলিশ কমিশনারকে (ডিসি) রদবদল করা হয়েছে। সুপ্রিম কোর্ট অ্যান্ড স্পেশাল কোর্ট সিকিউরিটি বিভাগ এবং সিটি-রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট...

এক লাখ স্বাস্থ্যকর্মী ও ২৫ হাজার মিডওয়াইফ নিয়োগ দেবে সরকার : জিয়াউদ্দিন

অনলাইন ডেস্ক স্বাস্থ্যসেবা সাধারণ মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে আগামী তিন থেকে চার বছরের মধ্যে এক লাখ নতুন স্বাস্থ্যকর্মী এবং ২৫ হাজার মিডওয়াইফ (ধাত্রী) নিয়োগ দেওয়ার...

কাতারে আটকে থাকা ৬ বিলিয়ন ডলার ফেরত পাবে ইরান, দাবি পেজেশকিয়ানের

আন্তর্জাতিক ডেস্ক: যুক্তরাষ্ট্রের সঙ্গে চলমান প্রাথমিক সমঝোতার অংশ হিসেবে কাতারের হেফাজতে থাকা ইরানের প্রায় ৬ বিলিয়ন মার্কিন ডলার ফেরত আসবে বলে দাবি করেছেন দেশটির...

‘ফুটবলের জন্য অযোগ্য’ থেকে বিশ্বকাপের নায়ক, উন্দাভের অবিশ্বাস্য উত্থান

স্পোর্টস ডেস্ক একসময় যাকে ফুটবলের জন্য ‘অযোগ্য’ বলে ফিরিয়ে দেওয়া হয়েছিল, সেই ডেনিস উন্দাভ এখন বিশ্বকাপের অন্যতম আলোচিত নাম। জীবনের নানা প্রতিকূলতা, আর্থিক সংকট ও...

জনপ্রিয় সংবাদ