রবিবার, আগস্ট ৯, ২০২৬

গোলাপের গ্রেফতারে যুক্তরাষ্ট্র আ. লীগে আতঙ্ক

পাঠক প্রিয়

গতকাল রোববার (২৫ আগস্ট) বিকেল ৩টার দিকে ঢাকার নাখালপাড়া থেকে আওয়ামী লীগের প্রচার সম্পাদক আবদুস সোবহান গোলাপকে গ্রেফতার করা হয়। এই খবর যুক্তরাষ্ট্রে পৌঁছানোর পর, সেখানকার আওয়ামী লীগের বেশ কয়েকজন নেতাকর্মী গভীর দুশ্চিন্তায় পড়েছেন।

নাম প্রকাশ না করার শর্তে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের এক নেতা জানান, আওয়ামী লীগের প্রচার সম্পাদক আবদুস সোবহান গোলাপের নিউ ইয়র্কে ৪০ লাখ ডলার (বাংলাদেশি মুদ্রায় প্রায় ৪৮ কোটি টাকা) ব্যয়ে একাধিক বাড়ি কেনার সঙ্গে যুক্তরাষ্ট্র ও ঢাকা মহানগর আওয়ামী লীগের কিছু নেতাকর্মী সরাসরি যুক্ত ছিলেন। তিনি আশঙ্কা করছেন, সঠিক তদন্ত হলে এই নেতারাও দুর্নীতির সাথে জড়িত প্রমাণিত হতে পারেন।  গোলাপের গ্রেফতারের পর যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের নেতাকর্মীদের মধ্যে চরম আতঙ্ক ছড়িয়ে পড়েছে।

জানা গেছে, সাবেক এই সংসদ সদস্য নিউ ইয়র্কে ৪০ লাখ ডলারেরও বেশি মূল্যে একাধিক বাড়ি কিনেছেন। তবে এই বিদেশি সম্পদ তিনি তার নির্বাচনী হলফনামায় উল্লেখ করেননি।

গবেষণা সাংবাদিকদের আন্তর্জাতিক সংগঠন ‘অর্গানাইজড ক্রাইম অ্যান্ড করাপশন রিপোর্টিং প্রজেক্ট (ওসিসিআরপি)’ ২০২৩ সালের ১৩ জানুয়ারি তাদের ওয়েবসাইটে একটি প্রতিবেদনে আবদুস সোবহান গোলাপের যুক্তরাষ্ট্রে বাড়ি কেনার বিষয়টি প্রকাশ করে।

প্রতিবেদনে বলা হয়, আবদুস সোবহান ২০১৪ সালে প্রথমবারের মতো নিউ ইয়র্কের জ্যাকসন হাইটস এলাকায় একটি অ্যাপার্টমেন্ট কেনেন। এরপরের পাঁচ বছরে তিনি নিউ ইয়র্কে মোট ৯টি সম্পত্তি (ফ্ল্যাট বা বাড়ি) কিনেছেন, যার মূল্য ৪০ লাখ ডলারের বেশি।

ওসিসিআরপির প্রতিবেদনে আরও বলা হয়, ২০১৪ থেকে ২০১৮ সালের মধ্যে তিনি নিউ ইয়র্কের জ্যাকসন হাইটসে পাঁচটি কনডোমিনিয়াম কেনেন, যার মোট মূল্য ছিল প্রায় ২৪ লাখ ডলার। এছাড়া আশপাশের ভবনগুলোতে আরও তিনটি অ্যাপার্টমেন্ট কেনেন, যার মূল্য ছিল ৬ লাখ ৮০ হাজার ডলার। এসব সম্পত্তি নগদ অর্থে কেনা হয়েছিল এবং তার স্ত্রী গুলশান আরার নামে নিবন্ধিত ছিল।

২০১৯ সালের ডিসেম্বরে, সংসদ সদস্য নির্বাচিত হওয়ার পর, আবদুস সোবহান নিউ ইয়র্কের জ্যাকসন হাইটসে আরও একটি সম্পত্তি কিনেন, যার মূল্য ছিল প্রায় ১২ লাখ ডলার। ২০১৯ সালের ১৫ আগস্ট তিনি মার্কিন নাগরিকত্ব ত্যাগ করেন, আর তার সাত মাস আগে তিনি বাংলাদেশে সংসদ সদস্য নির্বাচিত হন।

গোলাপের রাজনৈতিক জীবন সম্পর্কে জানা যায়, ১৯৮১ সালের ১৭ মে শেখ হাসিনা দেশে ফেরার পর তিনি তার সংস্পর্শে আসেন এবং পরবর্তীতে শেখ হাসিনার বিশেষ সহকারী হিসেবে কাজ করেন। ২০০১ সালের জাতীয় নির্বাচনের পর শেখ হাসিনার নির্দেশে তিনি বিভিন্ন জেলা সফর করে নির্বাচনের সার্বিক মূল্যায়ন ও বিশ্লেষণের জন্য তথ্য সংগ্রহ করেন।

২০১৮ সালে, মাদারীপুর-৩ আসন থেকে আওয়ামী লীগের মনোনয়নে সংসদ সদস্য নির্বাচিত হন গোলাপ। ২০১৬ সালে তিনি আওয়ামী লীগের দপ্তর সম্পাদকের দায়িত্ব গ্রহণ করেন এবং পরবর্তীতে প্রচার ও প্রকাশনা সম্পাদকের দায়িত্ব পান। সর্বশেষ দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে তিনি স্বতন্ত্র প্রার্থী তাহমিনা বেগমের কাছে পরাজিত হন।

সর্বশেষ সংবাদ

‘সার্ভিস’ শব্দের বিবর্তন ঘটেছে, কিন্তু কী মানুষের মুক্তি ঘটেছে?

সুফি সাগর সামস্ ভাষা, ক্ষমতা ও মানবমর্যাদা নিয়ে একটি পুনর্বিবেচনা সভ্যতার ইতিহাসে শব্দ কখনো কেবল শব্দ নয়; তারা একটি যুগের সামাজিক...

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের পদত্যাগপত্র গ্রহণ, জরুরি সংবাদ সম্মেলন আজ

নিজস্ব প্রতিবেদক ঢাকা, শুক্রবার: রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন পদত্যাগ করেছেন। ইতোমধ্যে তাঁর পদত্যাগপত্র গ্রহণ করা হয়েছে। এ বিষয়ে বিস্তারিত জানাতে জরুরি সংবাদ সম্মেলন ডেকেছেন জাতীয় সংসদের...

মানবমস্তিষ্ক: মহাবিশ্বের ভেতর আরেক মহাবিশ্ব

সুফি সাগর সামস্ মহাবিশ্বের সবচেয়ে বিস্ময়কর সৃষ্টি কি কোনো নক্ষত্র, গ্যালাক্সি বা কৃষ্ণগহ্বর? হয়তো নয়। হয়তো সবচেয়ে বিস্ময়কর কাঠামো হলো মানবমস্তিষ্ক—কারণ এই ক্ষুদ্র জৈবিক অঙ্গই সমগ্র মহাবিশ্বকে...

মুক্তিযুদ্ধের চেতনা হারিয়ে গেলে স্বাধীনতার মূল্যবোধও হারাবে: স্বাস্থ্যমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক, ঢাকা নতুন প্রজন্মের মধ্যে মুক্তিযুদ্ধের চেতনা ধরে রাখা না গেলে একসময় স্বাধীনতার প্রকৃত মূল্যবোধও হারিয়ে যাবে বলে মন্তব্য করেছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ...

এমপিওভুক্ত শিক্ষক, দ্বৈত নাগরিক ও ঋণখেলাপিরা স্থানীয় নির্বাচনে অংশ নিতে পারবেন না : ইসি

নিজস্ব প্রতিবেদক: স্থানীয় সরকার নির্বাচন আরও স্বচ্ছ, জবাবদিহিমূলক ও সুশৃঙ্খল করতে সংশ্লিষ্ট আইন সংশোধনের লক্ষ্যে একগুচ্ছ প্রস্তাব চূড়ান্ত করেছে নির্বাচন কমিশন (ইসি)। প্রস্তাবিত সংশোধনীতে...

জনপ্রিয় সংবাদ