মঙ্গলবার, ফেব্রুয়ারি ১০, ২০২৬

গণভোটে ‘হ্যাঁ’ জেতা হলে জুলাই অভ্যুত্থানের লক্ষ্য বাস্তবায়ন হবে: সৈয়দা রিজওয়ানা হাসান

পাঠক প্রিয়

শবে বরাত উপলক্ষে রোজা, আজকের ইফতারের সময়সূচি

ঢাকা, ৪ ফেব্রুয়ারি – ইসলামী ক্যালেন্ডারে বছরের একটি বিশেষ রাত হলো শবে বরাত। ফারসি ভাষায় ‘শব’ অর্থ রাত এবং...

বিমানের জ্বালানি বাঁচাতে নতুন প্রযুক্তি আবিস্কার করল নাসা

অনলাইন ডেস্ক মার্কিন মহাকাশ গবেষণা সংস্থা নাসা বিমানের জ্বালানি সাশ্রয়ে নতুন একটি উন্নত প্রযুক্তি উদ্ভাবন করেছে। সংস্থাটি জানিয়েছে, এই প্রযুক্তি...

গাজায় ইসরায়েলি হামলায় নিহত ২৩ ফিলিস্তিনি, শিশু ও সেবাকর্মীরও মৃত্যু

অনলাইন ডেস্ক গত বুধবার গাজা উপত্যকার বিভিন্ন এলাকায় ইসরায়েলি বাহিনীর বিমান ও গোলাবর্ষণের ঘটনায় অন্তত ২৩ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন।...

টাঙ্গাইলে আনসার ও ভিডিপি সদস্যদের নির্বাচনী প্রস্তুতিমূলক সমাবেশ

টাঙ্গাইল প্রতিনিধি  টাঙ্গাইল: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সারাদেশে ৫ লাখ ৬০ হাজার আনসার ও ভিডিপি সদস্য মোতায়েন করা হবে। এ...

সাত সরকারি কলেজ নিয়ে নতুন বিশ্ববিদ্যালয় গঠন

অনলাইন ডেস্ক রাজধানীর সাতটি সরকারি কলেজের উচ্চশিক্ষা ও গবেষণা কার্যক্রম সমন্বয়ে ‘ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি’ গঠন করে অধ্যাদেশ জারি করেছে সরকার।...

নিজস্ব প্রতিবেদক, রংপুর

রংপুর, ১৮ জানুয়ারি: পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন, পানি সম্পদ মন্ত্রণালয় এবং তথ্য ও সম্প্রচার উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান জানিয়েছেন, গণভোটে যদি ‘হ্যাঁ’ জয়ী হয়, তাহলে জুলাই অভ্যুত্থানের মূল লক্ষ্য ও পরিবর্তনের স্বপ্নের আনুষ্ঠানিক বাস্তবায়ন শুরু হবে। একই সঙ্গে ওই সময় মানুষের মধ্যে যে পরিবর্তনের আশা তৈরি হয়েছে, তার প্রাতিষ্ঠানিক যাত্রাও শুরু হবে।

রবিবার সন্ধ্যায় রংপুর জেলা শিল্পকলা একাডেমির মিলনায়তনে রংপুর জেলা প্রশাসনের আয়োজনে গণভোটের প্রচার ও ভোটার উদ্বুদ্ধকরণ বিষয়ক মতবিনিময় সভায় যোগদানের পূর্বে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেন, “জাতীয় নির্বাচন ও গণভোট—দুটোর জন্যই সরকার এবং নির্বাচন কমিশন সম্পূর্ণ প্রস্তুত। রাজনৈতিক দল, ভোটার, প্রশাসন, আইন-শৃঙ্খলা বাহিনীসহ সকল প্রধান স্টেকহোল্ডার যখন প্রস্তুত, তখন স্পষ্টভাবে বলা যায়—দেশ নির্বাচন ও গণভোটের জন্য প্রস্তুত।”

তিনি জুলাই অভ্যুত্থানের প্রেক্ষাপট ব্যাখ্যা করে বলেন, “জুলাই অভ্যুত্থান ছিল দীর্ঘদিনের ক্ষোভের বহিঃপ্রকাশ, যার মূল দাবি ছিল পরিবর্তন। কোটা সংস্কার আন্দোলন থেকে শুরু হলেও রাষ্ট্রীয় দমন-পীড়ন ও বর্বরতার মুখে ছাত্র-জনতার আন্দোলন এক পর্যায়ে রূপ নেয় গণঅভ্যুত্থানে। সেই অভ্যুত্থানের মধ্য দিয়েই পরিবর্তনের স্পষ্ট দাবি উঠে আসে।”

উপদেষ্টা আরও জানান, অন্তর্বর্তী সরকারকে কেবল একটি নির্বাচন আয়োজনের জন্য নয়, বরং তিনটি প্রধান এজেন্ডা—সংস্কার, বিচার এবং নির্বাচন—বাস্তবায়নের জন্য বড় ম্যান্ডেট দেওয়া হয়েছে। সংস্কার প্রসঙ্গে তিনি বলেন, সরকারের সরাসরি নিয়ন্ত্রণের বাইরে রেখে অভিজ্ঞ ব্যক্তিদের মাধ্যমে ১১টি সংস্কার কমিশন গঠন করা হয়েছে। এর মধ্যে নির্বাচনের সঙ্গে সরাসরি সংশ্লিষ্ট ৬টি কমিশনের সুপারিশের ভিত্তিতে ‘জুলাই সনদ’ প্রস্তুত করা হয়েছে।

তিনি আরও বলেন, “জুলাই সনদ নিয়ে দীর্ঘ সময় ধরে সকল প্রধান রাজনৈতিক দলের সঙ্গে আলোচনা হয়েছে। সেই আলোচনার আলোকে গণভোটের প্রশ্ন নির্ধারণ করা হয়েছে। জুলাই সনদে যে কাঙ্ক্ষিত পরিবর্তনের সুপারিশ ছিল, সেগুলোকেই গণভোটে প্রশ্ন আকারে উপস্থাপন করা হয়েছে।”

মতবিনিময় সভায় রংপুর বিভাগীয় কমিশনার মো. শহিদুল ইসলাম (এনডিসি), রংপুর রেঞ্জের ডিআইজি আমিনুল ইসলাম, রংপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনার মো. মজিদ আলী (বিপিএম) এবং রংপুর জেলা প্রশাসক মোহাম্মদ এনামুল আহসান প্রমুখ উপস্থিত ছিলেন।

সর্বশেষ সংবাদ

ক্ষমতায় গেলে সময়মতো পে-স্কেল বাস্তবায়ননের প্রতিশ্রুতি তারেক রহমানের

অনলাইন ডেস্ক ঢাকা, সোমবার: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জয়ী হয়ে সরকার গঠন করতে পারলে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের জন্য যথাসময়ে নতুন পে-স্কেল...

শামস্ তাব্রিজি ও জালাল উদ্দিন রুমির আত্ম উন্নয়নের শিক্ষা

মাওলানা রুমির নিমন্ত্রণে গুরু শামস তাব্রিজি এলেন এক রাতে। খাওয়াদাওয়া শেষে, রুমির কাছে মদের আবদার করে বসলেন গুরু। রুমি স্তব্ধ! "গুরু, আপনি মদ্যপান করেন?" তাব্রিজির শান্ত...

বেকারত্বের অভিশাপ মুক্ত করতে ইপিজেড গড়ে কর্মসংস্থান সৃষ্টি করা হবে: তারেক রহমান

অনলাইন প্রতিবেদক ঢাকা, সোমবার: বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, ঢাকা-৫ আসনে দ্রুত একটি রপ্তানি প্রক্রিয়াজাতকরণ অঞ্চল (ইপিজেড) গড়ে তোলা হবে। এতে ব্যাপক কর্মসংস্থান সৃষ্টি...

দেশ দুই ভাগে বিভক্ত, একদিকে মদিনার ইসলাম অন্যদিকে মওদূদীবাদী ইসলাম : রফিকুল আলম মজনু

ফেনী প্রতিনিধি ফেনী-১ আসনে ধানের শীষ প্রতীকের প্রার্থী রফিকুল আলম মজনু বলেছেন, দেশ বর্তমানে দুই ধারায় বিভক্ত। একদিকে মদিনা ভিত্তিক প্রকৃত ইসলাম, অন্যদিকে মওদূদীবাদী ইসলাম—যা...

তারা ব্যালট ছাপাচ্ছে, এনআইডি কার্ড সংগ্রহ করছে, বোরকা কিনছে : আমীর খসরু

অনলাইন ডেস্ক ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণের দিন সবাইকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও চট্টগ্রাম-১১ (বন্দর-পতেঙ্গা) আসনের প্রার্থী আমীর খসরু মাহমুদ...

জনপ্রিয় সংবাদ

তিন শর্ত মানলেই ভারতের বিপক্ষে খেলবে পাকিস্তান

অনলাইন ডেস্ক ঢাকা, ৯ ফেব্রুয়ারি ২০২৬ – ভারতের বিপক্ষে টি-টোয়েন্টি বিশ্বকাপ ম্যাচ বয়কটের পর পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) ও আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি) মধ্যে তৈরি...

বিএনপি ক্ষমতায় এলে স্নাতকোত্তর পর্যন্ত বিনামূল্যে শিক্ষা নিশ্চিত করা হবে: জুবাইদা রহমান

অনলাইন ডেস্ক ঢাকা, রবিবার: বিএনপি ক্ষমতায় এলে দেশে বিনামূল্যে শিক্ষা আরও সম্প্রসারণ করা হবে এবং মেয়েদের জন্য স্নাতকোত্তর পর্যন্ত বিনামূল্যে শিক্ষার ব্যবস্থা নিশ্চিত করা হবে...

প্রতিদিন দুইটি পেস্তা, স্বাস্থ্য ও সুন্দরের জন্য গোপন শক্তি

অনলাইন ডেস্ক  মিষ্টি খেতে ভালো লাগলেও এখন থেকে পেস্তা শুধু স্বাদের জন্য নয়, স্বাস্থ্য রক্ষার জন্যও গুরুত্বপূর্ণ হতে পারে। দৈনন্দিন খাদ্যতালিকায় মাত্র দুইটি পেস্তা যুক্ত...

ধর্মের নামে বিভ্রান্তি ও ষড়যন্ত্রের অভিযোগ: ভোটাধিকার রক্ষায় সতর্ক থাকার আহ্বান

অনলাইন ডেস্ক ঢাকা, রবিবার: বিএনপির চেয়ারম্যান তারেক রহমান অভিযোগ করেছেন, একটি গোষ্ঠী ধর্মের নামে মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করছে এবং নির্বাচনকে প্রভাবিত করতে ষড়যন্ত্র করছে।...