নিজস্ব প্রতিবেদক, ঢাকা

রাজধানীর খিলগাঁও এলাকায় সোনিয়া (২৯) নামে এক তরুণীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। পুলিশ সূত্রে জানা গেছে, মঙ্গলবার (৬ জানুয়ারি) রাত ২টার দিকে খিলগাঁও থানাধীন বাসা নম্বর ২৬৪/৬/এন, কুসুমবাগ পুলিশ পার্কের বিপরীতে অবস্থিত পাঁচতলা ভবনের দ্বিতীয় তলার একটি ফ্ল্যাট থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।
মৃত্যুকণ্ঠী সোনিয়ার স্বামী ফরকানের বরাত দিয়ে জানা যায়, পারিবারিক কলহের কারণে সোনিয়া নিজ কক্ষে ফ্যানের সঙ্গে ওড়না পেঁচিয়ে গলায় ফাঁস দেন। পরে তিনি দরজা ভেঙে সোনিয়াকে উদ্ধার করে প্রথমে স্থানীয় একটি হাসপাতালে নিয়ে যান। সেখানে অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসা হয়।
ঢাকা মেডিকেলের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে রাত ৪টা ২৫ মিনিটে সোনিয়াকে মৃত ঘোষণা করেন। মৃতদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
পুলিশ ঘটনার কারণ তদন্ত করছে এবং প্রাথমিকভাবে এটি আত্মহত্যা বলে ধারণা করা হচ্ছে।


