বৃহস্পতিবার, আগস্ট ১৩, ২০২৬

খালেদা জিয়া ও জিয়াউর রহমানের সমাধিস্থল সর্বসাধারণের জন্য উন্মুক্ত

পাঠক প্রিয়

অনলাইন ডেস্ক

ঢাকা, বৃহস্পতিবার: শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সমাধিস্থল সর্বসাধারণের জন্য উন্মুক্ত করে দেওয়া হয়েছে। বৃহস্পতিবার দুপুরে রাজধানীর শেরেবাংলা নগরের জিয়া উদ্যানে সাধারণ মানুষের প্রবেশের অনুমতি দেওয়া হয়।

এর আগে সকাল থেকেই সাধারণ মানুষসহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতা-কর্মীরা বেগম খালেদা জিয়ার প্রতি শ্রদ্ধা জানাতে জিয়া উদ্যান এলাকায় জড়ো হন। তবে উদ্যানটি সাময়িকভাবে বন্ধ থাকায় বিজয় স্মরণি মোড়ের প্রবেশপথে ব্যারিকেডের সামনে অপেক্ষা করতে দেখা যায় অনেককে। সমাধিস্থলে প্রবেশ করতে না পেরে অনেকে সড়কের পাশেই দাঁড়িয়ে দোয়া ও মোনাজাতে অংশ নেন।

সকালে বেগম খালেদা জিয়ার প্রতি শ্রদ্ধা জানাতে জিয়া উদ্যানে যান সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর। তিনি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনা করে মোনাজাত করেন।

সংশ্লিষ্ট সূত্র জানায়, জিয়া উদ্যানে চলমান সংস্কারকাজের কারণে ভেতরে প্রবেশ সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছিল। কাজের অগ্রগতি বিবেচনায় বৃহস্পতিবার দুপুরে তা পুনরায় সর্বসাধারণের জন্য উন্মুক্ত করা হয়। উদ্যানজুড়ে পুলিশের পাশাপাশি অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের মোতায়েন করা হয়েছে।

উল্লেখ্য, গতকাল বুধবার বিকেল ৩টায় মানিক মিয়া অ্যাভিনিউতে জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের খতিব আবদুল মালেকের ইমামতিতে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার জানাজা অনুষ্ঠিত হয়। পরে বিকেল পৌনে ৫টায় পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় তাঁকে শেরেবাংলা নগরের জিয়া উদ্যানে স্বামী শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবরের পাশে দাফন করা হয়।

সর্বশেষ সংবাদ

‘সার্ভিস’ শব্দের বিবর্তন ঘটেছে, কিন্তু কী মানুষের মুক্তি ঘটেছে?

সুফি সাগর সামস্ ভাষা, ক্ষমতা ও মানবমর্যাদা নিয়ে একটি পুনর্বিবেচনা সভ্যতার ইতিহাসে শব্দ কখনো কেবল শব্দ নয়; তারা একটি যুগের সামাজিক...

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের পদত্যাগপত্র গ্রহণ, জরুরি সংবাদ সম্মেলন আজ

নিজস্ব প্রতিবেদক ঢাকা, শুক্রবার: রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন পদত্যাগ করেছেন। ইতোমধ্যে তাঁর পদত্যাগপত্র গ্রহণ করা হয়েছে। এ বিষয়ে বিস্তারিত জানাতে জরুরি সংবাদ সম্মেলন ডেকেছেন জাতীয় সংসদের...

মানবমস্তিষ্ক: মহাবিশ্বের ভেতর আরেক মহাবিশ্ব

সুফি সাগর সামস্ মহাবিশ্বের সবচেয়ে বিস্ময়কর সৃষ্টি কি কোনো নক্ষত্র, গ্যালাক্সি বা কৃষ্ণগহ্বর? হয়তো নয়। হয়তো সবচেয়ে বিস্ময়কর কাঠামো হলো মানবমস্তিষ্ক—কারণ এই ক্ষুদ্র জৈবিক অঙ্গই সমগ্র মহাবিশ্বকে...

মুক্তিযুদ্ধের চেতনা হারিয়ে গেলে স্বাধীনতার মূল্যবোধও হারাবে: স্বাস্থ্যমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক, ঢাকা নতুন প্রজন্মের মধ্যে মুক্তিযুদ্ধের চেতনা ধরে রাখা না গেলে একসময় স্বাধীনতার প্রকৃত মূল্যবোধও হারিয়ে যাবে বলে মন্তব্য করেছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ...

এমপিওভুক্ত শিক্ষক, দ্বৈত নাগরিক ও ঋণখেলাপিরা স্থানীয় নির্বাচনে অংশ নিতে পারবেন না : ইসি

নিজস্ব প্রতিবেদক: স্থানীয় সরকার নির্বাচন আরও স্বচ্ছ, জবাবদিহিমূলক ও সুশৃঙ্খল করতে সংশ্লিষ্ট আইন সংশোধনের লক্ষ্যে একগুচ্ছ প্রস্তাব চূড়ান্ত করেছে নির্বাচন কমিশন (ইসি)। প্রস্তাবিত সংশোধনীতে...

জনপ্রিয় সংবাদ