রবিবার, আগস্ট ৩০, ২০২৬

কোনো ভোটারের এনআইডি সংগ্রহের চেষ্টা করলে শাস্তির হুঁশিয়ারি ইসির

পাঠক প্রিয়

অনলাইন ডেস্ক 

গণভোট ও আসন্ন সংসদ নির্বাচনকে সামনে রেখে কোনো ভোটারের জাতীয় পরিচয়পত্র (এনআইডি) সংগ্রহ বা গ্রহণের ঘটনায় সংশ্লিষ্টদের বিরুদ্ধে কঠোর শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণের হুঁশিয়ারি দিয়েছে বাংলাদেশ নির্বাচন কমিশন (ইসি)।

বৃহস্পতিবার (২২ জানুয়ারি) গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এই সতর্কবার্তা প্রদান করা হয়। ইসির জনসংযোগ পরিচালক মো. রুহুল আমিন মল্লিকের স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে জানানো হয়, নির্বাচনী প্রচারণার আড়ালে কতিপয় ব্যক্তি কর্তৃক ভোটারদের ব্যক্তিগত তথ্য ও জাতীয় পরিচয়পত্র সংগ্রহের বিষয়টি কমিশনের নজরে এসেছে।

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, জাতীয় পরিচয়পত্র নিবন্ধন আইন, ২০১০ অনুযায়ী অন্যের জাতীয় পরিচয়পত্র বহন, সংগ্রহ বা হস্তান্তর সম্পূর্ণ নিষিদ্ধ এবং আইনত দণ্ডনীয় অপরাধ।

এছাড়া ‘সংসদ নির্বাচনে রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণ বিধিমালা, ২০২৫’-এর বিধি ৪ অনুযায়ী কোনো রাজনৈতিক দল, প্রার্থী কিংবা তার পক্ষে অন্য কেউ নির্বাচনী এলাকায় বসবাসকারী ব্যক্তি, গোষ্ঠী বা প্রতিষ্ঠানে কোনো প্রকার চাঁদা, অনুদান বা উপহার প্রদান কিংবা প্রদানের প্রতিশ্রুতি দিতে পারবেন না। এ ধরনের কার্যক্রম বিধিমালা অনুযায়ী শাস্তিযোগ্য অপরাধ হিসেবে গণ্য হবে।

নির্বাচন কমিশন সংশ্লিষ্ট সকল রাজনৈতিক দল, প্রার্থী, সংগঠন ও নাগরিকদের এ ধরনের বেআইনি কর্মকাণ্ড থেকে বিরত থাকার আহ্বান জানিয়েছে এবং আইন লঙ্ঘনের ঘটনায় কঠোর ব্যবস্থা গ্রহণের কথা পুনর্ব্যক্ত করেছে।

সর্বশেষ সংবাদ

‘সার্ভিস’ শব্দের বিবর্তন ঘটেছে, কিন্তু কী মানুষের মুক্তি ঘটেছে?

সুফি সাগর সামস্ ভাষা, ক্ষমতা ও মানবমর্যাদা নিয়ে একটি পুনর্বিবেচনা সভ্যতার ইতিহাসে শব্দ কখনো কেবল শব্দ নয়; তারা একটি যুগের সামাজিক...

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের পদত্যাগপত্র গ্রহণ, জরুরি সংবাদ সম্মেলন আজ

নিজস্ব প্রতিবেদক ঢাকা, শুক্রবার: রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন পদত্যাগ করেছেন। ইতোমধ্যে তাঁর পদত্যাগপত্র গ্রহণ করা হয়েছে। এ বিষয়ে বিস্তারিত জানাতে জরুরি সংবাদ সম্মেলন ডেকেছেন জাতীয় সংসদের...

মানবমস্তিষ্ক: মহাবিশ্বের ভেতর আরেক মহাবিশ্ব

সুফি সাগর সামস্ মহাবিশ্বের সবচেয়ে বিস্ময়কর সৃষ্টি কি কোনো নক্ষত্র, গ্যালাক্সি বা কৃষ্ণগহ্বর? হয়তো নয়। হয়তো সবচেয়ে বিস্ময়কর কাঠামো হলো মানবমস্তিষ্ক—কারণ এই ক্ষুদ্র জৈবিক অঙ্গই সমগ্র মহাবিশ্বকে...

মুক্তিযুদ্ধের চেতনা হারিয়ে গেলে স্বাধীনতার মূল্যবোধও হারাবে: স্বাস্থ্যমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক, ঢাকা নতুন প্রজন্মের মধ্যে মুক্তিযুদ্ধের চেতনা ধরে রাখা না গেলে একসময় স্বাধীনতার প্রকৃত মূল্যবোধও হারিয়ে যাবে বলে মন্তব্য করেছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ...

এমপিওভুক্ত শিক্ষক, দ্বৈত নাগরিক ও ঋণখেলাপিরা স্থানীয় নির্বাচনে অংশ নিতে পারবেন না : ইসি

নিজস্ব প্রতিবেদক: স্থানীয় সরকার নির্বাচন আরও স্বচ্ছ, জবাবদিহিমূলক ও সুশৃঙ্খল করতে সংশ্লিষ্ট আইন সংশোধনের লক্ষ্যে একগুচ্ছ প্রস্তাব চূড়ান্ত করেছে নির্বাচন কমিশন (ইসি)। প্রস্তাবিত সংশোধনীতে...

জনপ্রিয় সংবাদ