শুক্রবার, মার্চ ১৩, ২০২৬

কোনো পাতানো নির্বাচন হচ্ছে না, সারা দেশে সুষ্ঠু ভোট চলছে : সিইসি

পাঠক প্রিয়

ত্রয়োদশ সংসদে স্পিকারকে অভিভাবক মেনেই চলবেন এমপিরা: তথ্যমন্ত্রী স্বপন

নিজস্ব প্রতিবেদক তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপন বলেছেন, খামখেয়ালি বা একতরফা আচরণ নয়—স্পিকারকে অভিভাবক মেনেই ত্রয়োদশ জাতীয় সংসদের সদস্যরা এগিয়ে যাবেন।...

ফাইনালে ভারতই এগিয়ে, তবে সমীকরণ এখন ৫০-৫০: মাইকেল ক্লার্ক

স্পোর্টস ডেস্ক দক্ষিণ আফ্রিকা–নিউজিল্যান্ড সেমিফাইনালের পর টি–টোয়েন্টি বিশ্বকাপের ফাইনাল নিয়ে নতুন করে বিশ্লেষণ করেছেন অস্ট্রেলিয়ার সাবেক অধিনায়ক মাইকেল ক্লার্ক। তার...

ইরান-যুক্তরাষ্ট্র যুদ্ধ : বিপজ্জনক সিদ্ধান্ত, ভয়ংকর বিপদ ডেকে আনছেন ট্রাম্প

অনলাইন ডেস্ক মধ্যপ্রাচ্যে ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে চলমান যুদ্ধ অষ্টম দিনে গড়িয়েছে। ক্রমবর্ধমান উত্তেজনার মধ্যে যুক্তরাজ্যের গ্লুচেস্টারশায়ারের আরএএফ ফেয়ারফোর্ড বিমান...

যুদ্ধের মধ্যেই প্রশাসন সচল করার উদ্যোগ ইরানের, রবিবার থেকে আংশিক খুলছে সরকারি অফিস

অনলাইন ডেস্ক মধ্যপ্রাচ্যে চলমান সংঘাতের মধ্যেই স্বাভাবিক প্রশাসনিক কার্যক্রম ধীরে ধীরে ফিরিয়ে আনার উদ্যোগ নিয়েছে ইরান। ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার...

টাইগারদের জয়লক্ষ্য: পাকিস্তানের বিপক্ষে সিরিজ নিশ্চিতের সুযোগ

ক্রীড়া প্রতিবেদক ঢাকা: ঘরের মাঠে পাকিস্তানের বিরুদ্ধে ওয়ানডে সিরিজে মিরাজদের প্রথম জয় নিয়ে আত্মবিশ্বাসী বাংলাদেশ আজ সিরিজের দ্বিতীয় ম্যাচ খেলবে।...

অনলাইন ডেস্ক

ঢাকা, ১২ ফেব্রুয়ারি – প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন জানিয়েছেন, নির্বাচন কমিশন কোনো পক্ষপাতিত্ব করছে না এবং এ দেশে আর কোনো পাতানো নির্বাচন হবে না। তিনি বলেন, “পাতানো নির্বাচন ভুলে যেতে হবে দেশের মানুষকে।”

বৃহস্পতিবার সকাল সাড়ে ৭টার দিকে রাজধানীর ইস্কাটন গার্ডেন উচ্চ বিদ্যালয়ে ভোট দিয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন সিইসি। তিনি বলেন, “বিনিদ্র রজনী কাটিয়ে নির্বাচন কমিশন সব ধরনের প্রস্তুতি নিয়েছে। সারা দেশে সুষ্ঠু ও সুন্দর নির্বাচন চলছে। গ্রামেগঞ্জে মানুষ ভোটের উৎসবে মেতে উঠেছে।”

সিইসি আরও জানান, “বাংলাদেশ গণতন্ত্রের ট্রেনে উঠেছে এবং এই ট্রেন গন্তব্যে পৌঁছাবে ইনশাআল্লাহ। শেষপর্যন্ত ভোট সুন্দরভাবে অনুষ্ঠিত হবে বলে আশা প্রকাশ করছি। এই নির্বাচনের মাধ্যমে নির্বাচন কমিশনের ওপর আস্থা ফিরবে।”

তিনি বলেন, “কেন্দ্রের বাইরে দুয়েকটি ছোট ঘটনা ঘটলেও তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া হয়েছে। নির্বাচনী কর্মকর্তাদের নিরপেক্ষ থাকতে নির্দেশনা দেওয়া হয়েছে। কেউ অস্বীকার করলে নির্বাচনী আইন অনুযায়ী দায়ী থাকবে।”

এদিকে, দেশের ২৯৯ সংসদীয় আসনে সকাল সাড়ে ৭টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত ভোটগ্রহণ চলছে। দেশের মোট ৪২,৭৭৯টি ভোটকেন্দ্রে ২ লাখ ৪৭ হাজার ৪৮২টি ভোটকক্ষ স্থাপন করা হয়েছে। এবারের নির্বাচনে মোট ৫০টি রাজনৈতিক দল এবং ২,০২৮ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন, যার মধ্যে নারী প্রার্থীর সংখ্যা ৮৩ জন।

জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে ১২ কোটি ৭৭ লাখ ১১ হাজার ৮৯৩ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন। এর মধ্যে পুরুষ ভোটার ৬ কোটি ৪৮ লাখ ২৫ হাজার ৩৬১ জন, নারী ভোটার ৬ কোটি ২৮ লাখ ৮৫ হাজার ২০০ জন এবং হিজড়া ভোটার ১,২৩২ জন।

শেরপুর-৩ আসনে জামায়াতে ইসলামীর প্রার্থীর মৃত্যুর কারণে নির্বাচন বাতিল করা হয়েছে। এ কারণে ২৯৯ আসনের মধ্যে এক আসন বাদে সব আসনে ভোট অনুষ্ঠিত হচ্ছে।

সর্বশেষ সংবাদ

এক পরিবারের ৯ সদস্যের মৃত্যু: শোকের ছায়া নেমেছে শহরে

মোংলা প্রতিনিধি  মোংলা, বাগেরহাট – সোমবার ভোর রাতে মোংলায় এক পরিবারের ৯ জনের মৃত্যুর খবর ছড়িয়ে পড়েছে। নিহতরা হলেন পৌর...

ভারতগামী যাত্রীর কাছ থেকে ৫৪ লাখ টাকার স্বর্ণের বার উদ্ধার

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি চাঁপাইনবাবগঞ্জের সোনামসজিদ স্থলবন্দর ইমিগ্রেশনে বাংলাদেশি নাগরিক মো. সানি মাই-এর (২৭) কাছ থেকে দুইটি স্বর্ণের বারসহ আটক করেছে বিজিবি। বৃহস্পতিবার বিকেল ৫টার দিকে এই...

কেন্দ্রীয় ব্যাংকের নির্বাহী পরিচালক হলেন ইমতিয়াজ আহমদ মাসুম

অনলাইন ডেস্ক ঢাকা: বাংলাদেশ ব্যাংক সম্প্রতি ইমতিয়াজ আহমদ মাসুমকে নির্বাহী পরিচালক পদে পদোন্নতি দিয়েছে। ১৯৯৯ সালে সহকারী পরিচালক হিসেবে বাংলাদেশ ব্যাংকে যোগদানের পর থেকে তিনি...

টাইগারদের জয়লক্ষ্য: পাকিস্তানের বিপক্ষে সিরিজ নিশ্চিতের সুযোগ

ক্রীড়া প্রতিবেদক ঢাকা: ঘরের মাঠে পাকিস্তানের বিরুদ্ধে ওয়ানডে সিরিজে মিরাজদের প্রথম জয় নিয়ে আত্মবিশ্বাসী বাংলাদেশ আজ সিরিজের দ্বিতীয় ম্যাচ খেলবে। প্রথম ওয়ানডেতে টাইগাররা ৮ উইকেটে...

আর্নল্ড শোয়ার্জনেগারের আসন্ন সিনেমা: ‘কোনান’, ‘কমান্ডো’ ও ‘প্রেডিটর’ ফিরছে পর্দায়

অনলাইন ডেস্ক আশির দশকের জনপ্রিয় অ্যাকশন কিংবদন্তি আর্নল্ড শোয়ার্জনেগার নতুন সিনেমায় ভক্তদের জন্য সুখবর দিলেন। ৭৯ বছর বয়সী এই অভিনেতা এখন কাজ বেছে বেছে করছেন,...

জনপ্রিয় সংবাদ

রামপালে সড়ক দুর্ঘটনা: বর-কনেসহ নিহত ১৪ জনের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর

বাগেরহাট প্রতিনিধি বাগেরহাটের রামপালে বেলাই ব্রিজ এলাকায় যাত্রীবাহী বাসের সঙ্গে মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে নিহত বর-কনেসহ ১৪ জনের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। বৃহস্পতিবার দিবাগত গভীর...

ইউনেস্কোর দুই বৈশ্বিক শিক্ষা উদ্যোগে যুক্ত হলো ব্রিটিশ কাউন্সিল

অনলাইন ডেস্ক আন্তর্জাতিক শিক্ষা সহযোগিতা জোরদারে নতুন অগ্রগতি অর্জন করেছে British Council। সংস্থাটিকে আনুষ্ঠানিকভাবে দুইটি গুরুত্বপূর্ণ বৈশ্বিক শিক্ষা উদ্যোগের সদস্য হিসেবে স্বীকৃতি দিয়েছে UNESCO। উদ্যোগ দুটি...

মিল্কিওয়ের রহস্যময় সংকেতের উৎস কি ডার্ক ম্যাটার? নতুন গবেষণায় মিলল সম্ভাব্য ব্যাখ্যা

অনলাইন ডেস্ক মহাবিশ্বের অন্যতম বড় রহস্যের দিকে নতুন করে আলোকপাত করেছে সাম্প্রতিক এক গবেষণা। বহু বছর ধরে আমাদের গ্যালাক্সি Milky Way–এর কেন্দ্র থেকে ভেসে আসা...

ইরাকে মার্কিন বিমান বিধ্বস্ত, উদ্ধার অভিযান শুরু

অনলাইন ডেস্ক ইরাকের পশ্চিমাঞ্চলে যুক্তরাষ্ট্রের একটি কেসি-১৩৫ রিফুয়েলিং সামরিক বিমান বিধ্বস্ত হয়েছে। ঘটনাটির পরপরই উদ্ধার তৎপরতা শুরু করেছে মার্কিন সামরিক বাহিনীর সেন্ট্রাল কমান্ড (সেন্টকম)। বৃহস্পতিবার (১২...