শুক্রবার, আগস্ট ১৪, ২০২৬

কেন্দ্র দখলের চেষ্টা করলে কোনো ছাড় নয়: স্বরাষ্ট্র উপদেষ্টা

পাঠক প্রিয়

ময়মনসিংহ প্রতিনিধি

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে কেন্দ্র দখলের চেষ্টা করলে কাউকে কোনো ধরনের ছাড় দেওয়া হবে না বলে কঠোর হুঁশিয়ারি দিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা মেজর জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী।

রোববার ময়মনসিংহ নগরীর শহীদ শাহাবুদ্দিন মিলনায়তনে আইনশৃঙ্খলা পরিস্থিতি ও নির্বাচন প্রস্তুতি নিয়ে আয়োজিত মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, “কেন্দ্র দখল রোধে প্রতিটি ভোটকেন্দ্রে সিসিটিভি ক্যামেরা স্থাপন করা হচ্ছে। পুলিশের জন্য ২৫ হাজার ৭০০টি বডি ক্যামেরা দেওয়া হচ্ছে। ড্রোন ব্যবহারের পাশাপাশি সুরক্ষা অ্যাপও চালু থাকবে। কেউ যদি কেন্দ্র দখলের চেষ্টা করে, সে ভাই হোক বা বোন হোক—কোনো ছাড় পাবে না। তার ছবি থেকে যাবে।”

অবৈধ অস্ত্র প্রসঙ্গে তিনি বলেন, “থানা থেকে চুরি হওয়া সব অস্ত্র এখনো উদ্ধার করা সম্ভব হয়নি। তবে আগের তুলনায় উদ্ধার কার্যক্রম জোরদার হয়েছে এবং অস্ত্র উদ্ধারের হার বেড়েছে।”

তিনি আরও বলেন, হঠাৎ করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ শুরু হলে পরিস্থিতি নিয়ন্ত্রণে কিছুটা জটিলতা তৈরি হয়। তবে আইনশৃঙ্খলা বাহিনীসহ সংশ্লিষ্ট সব পক্ষের সহযোগিতায় আগামী নির্বাচন শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব নাসিমুল গণি। সভায় আরও উপস্থিত ছিলেন ময়মনসিংহের বিভাগীয় কমিশনার মিজ্ ফারাহ শাম্মী, জেলা প্রশাসক মো. সাইফুর রহমান, জেলা পুলিশ সুপার মো. মিজানুর রহমানসহ বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

সর্বশেষ সংবাদ

‘সার্ভিস’ শব্দের বিবর্তন ঘটেছে, কিন্তু কী মানুষের মুক্তি ঘটেছে?

সুফি সাগর সামস্ ভাষা, ক্ষমতা ও মানবমর্যাদা নিয়ে একটি পুনর্বিবেচনা সভ্যতার ইতিহাসে শব্দ কখনো কেবল শব্দ নয়; তারা একটি যুগের সামাজিক...

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের পদত্যাগপত্র গ্রহণ, জরুরি সংবাদ সম্মেলন আজ

নিজস্ব প্রতিবেদক ঢাকা, শুক্রবার: রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন পদত্যাগ করেছেন। ইতোমধ্যে তাঁর পদত্যাগপত্র গ্রহণ করা হয়েছে। এ বিষয়ে বিস্তারিত জানাতে জরুরি সংবাদ সম্মেলন ডেকেছেন জাতীয় সংসদের...

মানবমস্তিষ্ক: মহাবিশ্বের ভেতর আরেক মহাবিশ্ব

সুফি সাগর সামস্ মহাবিশ্বের সবচেয়ে বিস্ময়কর সৃষ্টি কি কোনো নক্ষত্র, গ্যালাক্সি বা কৃষ্ণগহ্বর? হয়তো নয়। হয়তো সবচেয়ে বিস্ময়কর কাঠামো হলো মানবমস্তিষ্ক—কারণ এই ক্ষুদ্র জৈবিক অঙ্গই সমগ্র মহাবিশ্বকে...

মুক্তিযুদ্ধের চেতনা হারিয়ে গেলে স্বাধীনতার মূল্যবোধও হারাবে: স্বাস্থ্যমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক, ঢাকা নতুন প্রজন্মের মধ্যে মুক্তিযুদ্ধের চেতনা ধরে রাখা না গেলে একসময় স্বাধীনতার প্রকৃত মূল্যবোধও হারিয়ে যাবে বলে মন্তব্য করেছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ...

এমপিওভুক্ত শিক্ষক, দ্বৈত নাগরিক ও ঋণখেলাপিরা স্থানীয় নির্বাচনে অংশ নিতে পারবেন না : ইসি

নিজস্ব প্রতিবেদক: স্থানীয় সরকার নির্বাচন আরও স্বচ্ছ, জবাবদিহিমূলক ও সুশৃঙ্খল করতে সংশ্লিষ্ট আইন সংশোধনের লক্ষ্যে একগুচ্ছ প্রস্তাব চূড়ান্ত করেছে নির্বাচন কমিশন (ইসি)। প্রস্তাবিত সংশোধনীতে...

জনপ্রিয় সংবাদ