শনিবার, জুলাই ১৮, ২০২৬

কাশ্মিরে ১০ ভারতীয় সেনা নিহত, পুরো জাতি শোকাহত

পাঠক প্রিয়

আন্তর্জাতিক ডেস্ক

জম্মু-কাশ্মিরের দোদা জেলায় বৃহস্পতিবার এক ভয়াবহ সড়ক দুর্ঘটনায় ভারতীয় সেনাবাহিনীর ১০ সদস্য নিহত হয়েছেন। দুর্ঘটনায় আরও কমপক্ষে ১০ জন আহত হয়েছেন।

স্থানীয় সূত্রে জানা যায়, সেনাবাহিনীর সদস্যরা বুলেটপ্রুফ ক্যাসপির গাড়িতে এক অভিযানে যাচ্ছিলেন। ভাদেরওয়া-চাম্বা আন্তঃরাজ্য সড়কের খান্নি এলাকায় গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে গিরিখাতে পড়ে যায়। আহত সৈন্যদের বিমানে করে হাসপাতালে পাঠানো হয়েছে এবং তাদের সর্বোত্তম চিকিৎসা নিশ্চিত করতে ঊর্ধ্বতন কর্মকর্তাদের নির্দেশনা দেওয়া হয়েছে।

জম্মু-কাশ্মিরের লেফটেন্যান্ট গভর্নর মনোজ সিনহা সামাজিক মাধ্যমে বলেন, “দোদায় এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় ভারতীয় সেনাবাহিনীর সাহসী ১০ জওয়ানের প্রাণহানির ঘটনায় আমি গভীরভাবে শোকাহত। আমাদের সাহসী সেনাদের অসামান্য সেবা ও সর্বোচ্চ আত্মত্যাগ আমরা সব সময় স্মরণে রাখব। শোকসন্তপ্ত পরিবারে প্রতি আমার গভীর সমবেদনা।”

তিনি আরও বলেন, এই গভীর শোকের মুহূর্তে পুরো জাতি নিহতদের পরিবারগুলোর প্রতি সংহতি ও সমর্থন জানাচ্ছে।

সূত্র: এনডিটিভি

সর্বশেষ সংবাদ

প্রতিহিংসার রাজনীতির অবসান, নাকি রাষ্ট্র পুনর্গঠনের সূচনা?

সুফি সাগর সামস বাংলাদেশ একটি গুরুত্বপূর্ণ রাজনৈতিক সন্ধিক্ষণে দাঁড়িয়ে আছে। দীর্ঘ কয়েক দশকের সংঘাতমুখী রাজনীতি, ক্ষমতার পালাবদলের সঙ্গে প্রতিশোধের সংস্কৃতি,...

শিরোনাম: চীন-মিয়ানমার করিডরে যুক্ত হলে ২৪ ঘণ্টায় চীনে পৌঁছাবে বাংলাদেশের পণ্য: বাণিজ্যমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক, সিলেট চীন-মিয়ানমার অর্থনৈতিক করিডরে বাংলাদেশ যুক্ত হলে মাত্র ২৪ ঘণ্টার মধ্যেই ট্রাকে করে বাংলাদেশ থেকে চীনে পণ্য পৌঁছানো সম্ভব হবে বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী...

জাবির বাজেট ৩৪৮ কোটি ৭০ লাখ টাকা, গবেষণায় বরাদ্দ শূন্য

স্টাফ রিপোর্টার | জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) ২০২৬-২৭ অর্থবছরের জন্য ৩৪৮ কোটি ৭০ লাখ টাকার বাজেট অনুমোদন দিয়েছে বিশ্ববিদ্যালয়ের সিনেট। শনিবার (২৭ জুন) সন্ধ্যায়...

বিশ্বকাপ জিতবে রোনালদোর পর্তুগাল’—ঘানার পুরোহিতের চাঞ্চল্যকর দাবি

স্পোর্টস ডেস্ক: ২০২৬ সালের ফিফা বিশ্বকাপকে সামনে রেখে এক চাঞ্চল্যকর ও বিতর্কিত ভবিষ্যদ্বাণী করেছেন ঘানার আধ্যাত্মিক ব্যক্তিত্ব নানা কোয়াকু বোনসাম। তার দাবি, আগামী বিশ্বকাপে...

বিয়েতে ১০০ জনের বেশি অতিথি হলে অতিরিক্ত জনপ্রতি ১ হাজার টাকা ট্যাক্সের প্রস্তাব

অনলাইন ডেস্ক ঢাকা: বিয়ের অনুষ্ঠানে ১০০ জনের বেশি অতিথি হলে অতিরিক্ত প্রত্যেক অতিথির জন্য এক হাজার টাকা করে সরকারি ট্যাক্স আরোপের প্রস্তাব দিয়েছেন লক্ষ্মীপুর-১ আসনের...

জনপ্রিয় সংবাদ