বৃহস্পতিবার, সেপ্টেম্বর ১৭, ২০২৬

কাবা শরীফে আত্মহত্যার চেষ্টা, নিরাপত্তারক্ষী আহত

পাঠক প্রিয়

অনলাইন ডেস্ক

মক্কার পবিত্র মসজিদুল হারামে এক ব্যক্তি আত্মহত্যার চেষ্টা করেছেন। বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) কাবা শরীফ প্রদক্ষিণের জন্য নির্মিত অস্থায়ী কাঠামোর ওপরের স্তর থেকে নিচে লাফ দেওয়ার চেষ্টা করলে সৌদি নিরাপত্তা বাহিনীর তাৎক্ষণিক হস্তক্ষেপে বড় ধরনের দুর্ঘটনা এড়ানো সম্ভব হয়। তবে ওই ব্যক্তিকে রক্ষা করতে গিয়ে এক নিরাপত্তারক্ষী আহত হয়েছেন।

বার্তাসংস্থা সৌদি প্রেস এজেন্সি (এসপিএ) এবং স্থানীয় সংবাদমাধ্যম সিয়াসাত-এর খবরে বলা হয়, ঘটনার সময় হারাম শরীফে দায়িত্বে থাকা নিরাপত্তা সদস্যরা দ্রুত পরিস্থিতি নিয়ন্ত্রণে নেন এবং অন্য মুসল্লিদের নিরাপত্তা নিশ্চিত করেন। সৌদির জননিরাপত্তা বিষয়ক অধিদপ্তর সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (সাবেক টুইটার) ঘটনার একটি ভিডিও প্রকাশ করে জানায়, জরুরি ব্যবস্থার মাধ্যমে পরিস্থিতি স্বাভাবিক রাখা হয়েছে।

প্রকাশিত ভিডিওতে দেখা যায়, এক ব্যক্তি মসজিদুল হারামের ওপরের অংশ থেকে নিচে ঝাঁপ দেওয়ার চেষ্টা করছেন। এ সময় তাকে থামাতে এগিয়ে যান নিরাপত্তা বাহিনীর সদস্যরা। ধস্তাধস্তির একপর্যায়ে একজন নিরাপত্তারক্ষী আহত হন।

কাবা শরীফের নিরাপত্তার দায়িত্বে থাকা বিশেষ নিরাপত্তা বাহিনী এক বিবৃতিতে জানিয়েছে, আত্মহত্যার চেষ্টা করা ব্যক্তি এবং আহত নিরাপত্তারক্ষী—উভয়কেই দ্রুত চিকিৎসার জন্য হাসপাতালে নেওয়া হয়েছে। পাশাপাশি ঘটনার বিষয়ে প্রয়োজনীয় আইনি ও প্রশাসনিক প্রক্রিয়াও শুরু করা হয়েছে।

মক্কা অঞ্চলের কর্তৃপক্ষ জানায়, ঘটনার পরপরই আনুষ্ঠানিক তদন্ত কার্যক্রম শুরু করা হয়। তবে আত্মহত্যার চেষ্টা করা ব্যক্তির পরিচয়, তিনি কোন দেশের নাগরিক কিংবা তার বর্তমান শারীরিক অবস্থার বিষয়ে কোনো বিস্তারিত তথ্য প্রকাশ করা হয়নি।

ইসলামের সর্বাধিক পবিত্র স্থান মসজিদুল হারাম সার্বক্ষণিক কঠোর নিরাপত্তা নজরদারির আওতায় থাকে। জরুরি পরিস্থিতি মোকাবিলায় সেখানে বিশেষায়িত নিরাপত্তা ইউনিট মোতায়েন রয়েছে। এর আগেও হারাম চত্বরে এ ধরনের ঘটনা ঘটেছে। ২০১৭ সালে এক সৌদি নাগরিক কাবা শরীফের কাছে নিজের শরীরে আগুন লাগিয়ে আত্মহত্যার চেষ্টা করেছিলেন, যা নিরাপত্তা বাহিনী প্রতিহত করে। ২০১৮ সালে সেখানে আত্মহত্যা সংশ্লিষ্ট তিনটি ঘটনা নথিভুক্ত হয়। সর্বশেষ ২০২৪ সালে এক ব্যক্তি হারামের ওপরের অংশ থেকে লাফিয়ে পড়ে প্রাণ হারান।

কর্তৃপক্ষ জানিয়েছে, পবিত্র স্থানে মুসল্লিদের নিরাপত্তা নিশ্চিত করতে বিদ্যমান নিরাপত্তা ব্যবস্থার পাশাপাশি নজরদারি আরও জোরদার করা হবে।

সর্বশেষ সংবাদ

‘সার্ভিস’ শব্দের বিবর্তন ঘটেছে, কিন্তু কী মানুষের মুক্তি ঘটেছে?

সুফি সাগর সামস্ ভাষা, ক্ষমতা ও মানবমর্যাদা নিয়ে একটি পুনর্বিবেচনা সভ্যতার ইতিহাসে শব্দ কখনো কেবল শব্দ নয়; তারা একটি যুগের সামাজিক...

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের পদত্যাগপত্র গ্রহণ, জরুরি সংবাদ সম্মেলন আজ

নিজস্ব প্রতিবেদক ঢাকা, শুক্রবার: রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন পদত্যাগ করেছেন। ইতোমধ্যে তাঁর পদত্যাগপত্র গ্রহণ করা হয়েছে। এ বিষয়ে বিস্তারিত জানাতে জরুরি সংবাদ সম্মেলন ডেকেছেন জাতীয় সংসদের...

মানবমস্তিষ্ক: মহাবিশ্বের ভেতর আরেক মহাবিশ্ব

সুফি সাগর সামস্ মহাবিশ্বের সবচেয়ে বিস্ময়কর সৃষ্টি কি কোনো নক্ষত্র, গ্যালাক্সি বা কৃষ্ণগহ্বর? হয়তো নয়। হয়তো সবচেয়ে বিস্ময়কর কাঠামো হলো মানবমস্তিষ্ক—কারণ এই ক্ষুদ্র জৈবিক অঙ্গই সমগ্র মহাবিশ্বকে...

মুক্তিযুদ্ধের চেতনা হারিয়ে গেলে স্বাধীনতার মূল্যবোধও হারাবে: স্বাস্থ্যমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক, ঢাকা নতুন প্রজন্মের মধ্যে মুক্তিযুদ্ধের চেতনা ধরে রাখা না গেলে একসময় স্বাধীনতার প্রকৃত মূল্যবোধও হারিয়ে যাবে বলে মন্তব্য করেছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ...

এমপিওভুক্ত শিক্ষক, দ্বৈত নাগরিক ও ঋণখেলাপিরা স্থানীয় নির্বাচনে অংশ নিতে পারবেন না : ইসি

নিজস্ব প্রতিবেদক: স্থানীয় সরকার নির্বাচন আরও স্বচ্ছ, জবাবদিহিমূলক ও সুশৃঙ্খল করতে সংশ্লিষ্ট আইন সংশোধনের লক্ষ্যে একগুচ্ছ প্রস্তাব চূড়ান্ত করেছে নির্বাচন কমিশন (ইসি)। প্রস্তাবিত সংশোধনীতে...

জনপ্রিয় সংবাদ