সোমবার, জুন ১৫, ২০২৬

কক্সবাজারে স্কয়ার ফুড অ্যান্ড বেভারেজের ‘বার্ষিক বিক্রয় সম্মেলন–২০২৬’

পাঠক প্রিয়

প্রেস বিজ্ঞপ্তি

কক্সবাজার: কক্সবাজারের হোটেল সি প্যালেসে শনিবার (২৪ জানুয়ারি) স্কয়ার ফুড অ্যান্ড বেভারেজ লিমিটেডের ‘বার্ষিক বিক্রয় সম্মেলন–২০২৬’ অনুষ্ঠিত হয়েছে। সম্মেলনে প্রতিষ্ঠানের বিক্রয় কৌশল, বাজার সম্প্রসারণ পরিকল্পনা এবং চলতি বছরের লক্ষ্য নির্ধারণ নিয়ে আলোচনা করা হয়। পাশাপাশি পরিবর্তনশীল বাজার পরিস্থিতিতে বিক্রয় ব্যবস্থাপনাকে আরও কার্যকর করার বিষয়েও মতবিনিময় করা হয়।

সম্মেলনে উপস্থিত ছিলেন ম্যানেজিং ডিরেক্টর অঞ্জন চৌধুরী, চিফ অপারেটিং অফিসার মো. পারভেজ সাইফুল ইসলাম, চিফ ফিনান্সিয়াল অফিসার আব্দুল্লাহ আল জাবেদসহ প্রতিষ্ঠানটির ঊর্ধ্বতন কর্মকর্তারা।

স্কয়ার ফুড অ্যান্ড বেভারেজ লিমিটেড এ বছর তাদের যাত্রার ২৫ বছর পূর্ণ করেছে এবং টানা সপ্তমবার বিক্রয় লক্ষ্যমাত্রা অর্জন করেছে। ম্যানেজিং ডিরেক্টর অঞ্জন চৌধুরী বিক্রয় লক্ষ্যমাত্রা অর্জনে সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ জানান। তিনি এই সাফল্যকে বিক্রয় টিমের নিষ্ঠা, শৃঙ্খলা ও দলগত প্রচেষ্টার ফল হিসেবে উল্লেখ করেন।

সম্মেলনে বিক্রয়কর্মীদের দক্ষতা বৃদ্ধি, নেতৃত্ব বিকাশ এবং প্রযুক্তিনির্ভর সমাধানের মাধ্যমে বিক্রয় কার্যক্রমকে আরও গতিশীল ও ফলপ্রসূ করার পরিকল্পনা তুলে ধরা হয়। এছাড়া নতুন পণ্য নিয়ে ঘোষণা ও ২০২৫ সালের সেরা পারফরমারদের স্বীকৃতি প্রদান করা হয়।

শেষে জমকালো সাংস্কৃতিক অনুষ্ঠান ও আনন্দঘন পরিবেশে সম্মেলন সমাপ্ত হয়। দেশের বিভিন্ন অঞ্চল থেকে আগত সেলস অফিসার, টেরিটরি সেলস অফিসার, এরিয়া, রিজিওনাল ও ডিভিশনাল সেলস ম্যানেজাররা অনুষ্ঠানে অংশগ্রহণ করেন।

সর্বশেষ সংবাদ

জুনের ভূ-রাজনীতি: বাংলাদেশের সামনে নতুন বাস্তবতার পরীক্ষা

দক্ষিণ ও দক্ষিণপূর্ব এশিয়ার ভূ-রাজনীতি আবারও এক অস্থির সন্ধিক্ষণে এসে দাঁড়িয়েছে। চলমান জুন মাসকে ঘিরে আঞ্চলিক কূটনীতি, সামরিক সমীকরণ,...

পশু কুরবানির সঙ্গে সঙ্গে আত্মিক কুরবানি করতে হবে : বিএইচপি

নিজস্ব প্রতিবেদক : ঈদ মুবারক। দেশবাসীকে ঈদউল আযহার শুভেচ্ছা জানিয়েছে বাংলাদেশ হিউম্যানিস্ট পার্টি-বিএইচপি। শুভেচ্ছা বার্তায় দলটি বলেছে, বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি, বাংলাদেশ জামায়াতে ইসলামী, জাতীয় নাগরিক...

জ্বালানি খাত ‘দুষ্টচক্রে বন্দি’, ভাঙতে হবে অলিগার্কিক কাঠামো: তিতুমীর

নিজস্ব প্রতিবেদক দেশের বিদ্যুৎ ও জ্বালানি খাত একটি ‘দুষ্টচক্রে’ বন্দি হয়ে পড়েছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর অর্থ ও পরিকল্পনাবিষয়ক উপদেষ্টা ড. রাশেদ আল মাহমুদ তিতুমীর।...

নাহিদ রানার হুঙ্কার: ‘আমাকে বাউন্সার মারলে ছেড়ে কথা বলবো না’

অনলাইন ডেস্ক বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের তরুণ পেসার নাহিদ রানা সম্প্রতি দুর্দান্ত ছন্দে রয়েছেন। গতি, বাউন্সার এবং আক্রমণাত্মক বোলিংয়ে জাতীয় দলের অন্যতম ভরসার নাম হয়ে...

জন আব্রাহামই কি হচ্ছেন নতুন জেমস বন্ড?

অনলাইন ডেস্ক বিশ্বজুড়ে সিনেমাপ্রেমীদের আগ্রহের কেন্দ্রবিন্দু এখন—কে হচ্ছেন পরবর্তী জেমস বন্ড! সম্প্রতি Amazon MGM Studios আনুষ্ঠানিকভাবে জানায়, জনপ্রিয় ‘০০৭’ ফ্র্যাঞ্চাইজির নতুন কিস্তির জন্য অডিশন প্রক্রিয়া...

জনপ্রিয় সংবাদ