সোমবার, জুলাই ২০, ২০২৬

ওয়াশিংটনের নির্দেশে চলবেন না: যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে ভেনেজুয়েলার ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট

পাঠক প্রিয়

অনলাইন ডেস্ক

কারাকাস, ২৬ জানুয়ারি: যুক্তরাষ্ট্রের চাপের বিরুদ্ধে প্রকাশ্যে কঠোর অবস্থান নিয়েছেন ভেনেজুয়েলার ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট ডেলসি রদ্রিগেজ। তিনি স্পষ্টভাবে জানিয়েছেন, ওয়াশিংটনের নির্দেশে আর চলবেন না এবং ভেনেজুয়েলার অভ্যন্তরীণ বিষয় দেশই নিজস্বভাবে সমাধান করবে।

সোমবার (২৬ জানুয়ারি) দেশটির রাষ্ট্রায়ত্ত টেলিভিশনে সম্প্রচারিত এক অনুষ্ঠানে পুয়ের্তো লা ক্রুস শহরের তেলশ্রমিকদের সমাবেশে দেওয়া বক্তব্যে এ অবস্থান জানান রদ্রিগেজ। এ বিষয়ে মার্কিন সংবাদমাধ্যম সিএনএন নিউজ প্রতিবেদন প্রকাশ করেছে।

বক্তব্যে ডেলসি রদ্রিগেজ বলেন, “ভেনেজুয়েলার রাজনীতিবিদদের ওপর ওয়াশিংটনের নির্দেশ—অনেক হয়েছে। আমাদের অভ্যন্তরীণ সমস্যা ও মতপার্থক্য ভেনেজুয়েলাই সমাধান করবে।”

তিনি আরও বলেন, ফ্যাসিবাদ ও চরমপন্থার বিরুদ্ধে লড়াই করতে গিয়ে দেশকে বড় মূল্য দিতে হয়েছে। এখন আর বাইরের শক্তির হস্তক্ষেপ মেনে নেওয়া হবে না।

উল্লেখ্য, যুক্তরাষ্ট্রের সমর্থন নিয়েই ক্ষমতায় আসেন ডেলসি রদ্রিগেজ। শুরু থেকেই তাকে একদিকে মাদুরোপন্থী রাজনৈতিক শক্তির সঙ্গে সমঝোতা, অন্যদিকে যুক্তরাষ্ট্রের প্রত্যাশা—এই দুই দিকের চাপ সামলাতে হচ্ছে।

ক্ষমতা গ্রহণের এক মাস পূর্ণ হওয়ার আগেই যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে এমন প্রকাশ্য বক্তব্য ভেনেজুয়েলার রাজনীতিতে নতুন মাত্রা যোগ করেছে। বিশেষ করে তেল উৎপাদন পুনরায় শুরুসহ একাধিক বিষয়ে ওয়াশিংটনের চাপের মধ্যেই এই বক্তব্য দিয়েছেন তিনি।

বিশ্লেষকদের মতে, যুক্তরাষ্ট্রের সমর্থনে ক্ষমতায় এসে এখন সেই ওয়াশিংটনের বিরুদ্ধেই অবস্থান নেওয়া ডেলসি রদ্রিগেজের জন্য ঝুঁকিপূর্ণ রাজনৈতিক কৌশল। তার এই বক্তব্য ভেনেজুয়েলার রাজনৈতিক ভবিষ্যৎ নিয়ে নতুন অনিশ্চয়তার ইঙ্গিত দিচ্ছে। এতে দেশটির রাজনৈতিক সমীকরণ আরও জটিল হয়ে উঠতে পারে বলে মনে করছেন তারা।

সর্বশেষ সংবাদ

প্রতিহিংসার রাজনীতির অবসান, নাকি রাষ্ট্র পুনর্গঠনের সূচনা?

সুফি সাগর সামস বাংলাদেশ একটি গুরুত্বপূর্ণ রাজনৈতিক সন্ধিক্ষণে দাঁড়িয়ে আছে। দীর্ঘ কয়েক দশকের সংঘাতমুখী রাজনীতি, ক্ষমতার পালাবদলের সঙ্গে প্রতিশোধের সংস্কৃতি,...

শিরোনাম: চীন-মিয়ানমার করিডরে যুক্ত হলে ২৪ ঘণ্টায় চীনে পৌঁছাবে বাংলাদেশের পণ্য: বাণিজ্যমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক, সিলেট চীন-মিয়ানমার অর্থনৈতিক করিডরে বাংলাদেশ যুক্ত হলে মাত্র ২৪ ঘণ্টার মধ্যেই ট্রাকে করে বাংলাদেশ থেকে চীনে পণ্য পৌঁছানো সম্ভব হবে বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী...

জাবির বাজেট ৩৪৮ কোটি ৭০ লাখ টাকা, গবেষণায় বরাদ্দ শূন্য

স্টাফ রিপোর্টার | জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) ২০২৬-২৭ অর্থবছরের জন্য ৩৪৮ কোটি ৭০ লাখ টাকার বাজেট অনুমোদন দিয়েছে বিশ্ববিদ্যালয়ের সিনেট। শনিবার (২৭ জুন) সন্ধ্যায়...

বিশ্বকাপ জিতবে রোনালদোর পর্তুগাল’—ঘানার পুরোহিতের চাঞ্চল্যকর দাবি

স্পোর্টস ডেস্ক: ২০২৬ সালের ফিফা বিশ্বকাপকে সামনে রেখে এক চাঞ্চল্যকর ও বিতর্কিত ভবিষ্যদ্বাণী করেছেন ঘানার আধ্যাত্মিক ব্যক্তিত্ব নানা কোয়াকু বোনসাম। তার দাবি, আগামী বিশ্বকাপে...

বিয়েতে ১০০ জনের বেশি অতিথি হলে অতিরিক্ত জনপ্রতি ১ হাজার টাকা ট্যাক্সের প্রস্তাব

অনলাইন ডেস্ক ঢাকা: বিয়ের অনুষ্ঠানে ১০০ জনের বেশি অতিথি হলে অতিরিক্ত প্রত্যেক অতিথির জন্য এক হাজার টাকা করে সরকারি ট্যাক্স আরোপের প্রস্তাব দিয়েছেন লক্ষ্মীপুর-১ আসনের...

জনপ্রিয় সংবাদ