শুক্রবার, আগস্ট ১৪, ২০২৬

ওয়ালটন দেশের সেরা রেফ্রিজারেটর, এসি ও টেলিভিশন ব্র্যান্ডের খেতাব অর্জন

পাঠক প্রিয়

প্রেস বিজ্ঞপ্তি

পুঁজিবাজারে তালিকাভুক্ত প্রযুক্তি জায়ান্ট ওয়ালটন আবারও দেশের সেরা রেফ্রিজারেটর, এয়ার কন্ডিশনার (এসি) ও টেলিভিশন ব্র্যান্ড হিসেবে স্বীকৃতি পেয়েছে। ‘বেস্ট ব্র্যান্ড অ্যাওয়ার্ড–২০২৫’-এ তিনটি ক্যাটাগরিতে ‘মোস্ট লাভড ব্র্যান্ড অব বাংলাদেশ’ সম্মাননায় ভূষিত হয়েছে ওয়ালটন।

বাংলাদেশ ব্র্যান্ড ফোরামের ১৭তম আসরে অনুষ্ঠিত এই আয়োজনটি রাজধানীর লা মেরিডিয়ান হোটেলে ২০ ডিসেম্বর, ২০২৫ অনুষ্ঠিত হয়। ওয়ালটন রেফ্রিজারেটর টানা ১২ বার, টেলিভিশন তিন বার এবং এসি পরপর দুই বছর দেশের সেরা ব্র্যান্ডের স্বীকৃতি পেল।

পুরস্কার গ্রহণ অনুষ্ঠানে ওয়ালটনের উর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। ওয়ালটন চিফ মার্কেটিং অফিসার জোহেব আহমেদ গ্রাহক, ডিলার, কর্মকর্তা-কর্মচারী ও শুভানুধ্যায়ীদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি বলেন, “স্মার্ট ইলেকট্রনিক্স পণ্য উৎপাদন হাবে পরিণত করে ওয়ালটনকে বিশ্বের শীর্ষ ব্র্যান্ডের মধ্যে স্থান দেওয়াই আমাদের লক্ষ্য। ফ্রিজ, এসি ও টিভিসহ অন্যান্য পণ্যে আধুনিক স্মার্ট প্রযুক্তি সংযোজন অব্যাহত থাকবে।”

জোহেব আহমেদ আরও জানান, ওয়ালটনের স্মার্ট পণ্য ইতোমধ্যেই ৫০টিরও বেশি দেশে রপ্তানি হচ্ছে এবং একশটির বেশি দেশে ব্যবসা সম্প্রসারণের লক্ষ্য নিয়ে আন্তর্জাতিক বাজারে কাজ চলছে।

উল্লেখ্য, বেস্ট ব্র্যান্ড নির্ধারণের জন্য ‘উইনিং ব্র্যান্ডস’ জরিপ পদ্ধতি ব্যবহার করা হয়। ভোক্তাদের মতামতের ভিত্তিতে ব্র্যান্ড ইক্যুইটি, গ্রহণযোগ্যতা, বাজার দখলসহ বিভিন্ন মানদণ্ড বিবেচনা করে পুরস্কার প্রদান করা হয়।

চলতি বছরে ওয়ালটন জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে একাধিক মর্যাদাপূর্ণ পুরস্কার অর্জন করেছে। এর মধ্যে উল্লেখযোগ্য হলো ‘বেস্ট এন্টারপ্রাইজ অব দ্য ইয়ার ২০২৪’, সুপারব্র্যান্ড অ্যাওয়ার্ড, ‘এক্সিলেন্স ইন ইনভেস্টমেন্ট অ্যাওয়ার্ড ২০২৫’, ‘গ্রিন ফ্যাক্টরি অ্যাওয়ার্ড’, ‘এসডিজি ব্র্যান্ড চ্যাম্পিয়ন অ্যাওয়ার্ড–২০২৫’ এবং যুক্তরাষ্ট্রের ইউএস গ্রিন বিল্ডিং কাউন্সিল কর্তৃক প্রদত্ত লিড প্লাটিনাম সনদ।

ওয়ালটনের এই ধারাবাহিক সাফল্য দেশসেরা ব্র্যান্ডের স্বীকৃতি নিশ্চিত করেছে এবং প্রতিষ্ঠানটির বৈশ্বিক অগ্রযাত্রাকে আরও ত্বরান্বিত করছে।

সর্বশেষ সংবাদ

‘সার্ভিস’ শব্দের বিবর্তন ঘটেছে, কিন্তু কী মানুষের মুক্তি ঘটেছে?

সুফি সাগর সামস্ ভাষা, ক্ষমতা ও মানবমর্যাদা নিয়ে একটি পুনর্বিবেচনা সভ্যতার ইতিহাসে শব্দ কখনো কেবল শব্দ নয়; তারা একটি যুগের সামাজিক...

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের পদত্যাগপত্র গ্রহণ, জরুরি সংবাদ সম্মেলন আজ

নিজস্ব প্রতিবেদক ঢাকা, শুক্রবার: রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন পদত্যাগ করেছেন। ইতোমধ্যে তাঁর পদত্যাগপত্র গ্রহণ করা হয়েছে। এ বিষয়ে বিস্তারিত জানাতে জরুরি সংবাদ সম্মেলন ডেকেছেন জাতীয় সংসদের...

মানবমস্তিষ্ক: মহাবিশ্বের ভেতর আরেক মহাবিশ্ব

সুফি সাগর সামস্ মহাবিশ্বের সবচেয়ে বিস্ময়কর সৃষ্টি কি কোনো নক্ষত্র, গ্যালাক্সি বা কৃষ্ণগহ্বর? হয়তো নয়। হয়তো সবচেয়ে বিস্ময়কর কাঠামো হলো মানবমস্তিষ্ক—কারণ এই ক্ষুদ্র জৈবিক অঙ্গই সমগ্র মহাবিশ্বকে...

মুক্তিযুদ্ধের চেতনা হারিয়ে গেলে স্বাধীনতার মূল্যবোধও হারাবে: স্বাস্থ্যমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক, ঢাকা নতুন প্রজন্মের মধ্যে মুক্তিযুদ্ধের চেতনা ধরে রাখা না গেলে একসময় স্বাধীনতার প্রকৃত মূল্যবোধও হারিয়ে যাবে বলে মন্তব্য করেছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ...

এমপিওভুক্ত শিক্ষক, দ্বৈত নাগরিক ও ঋণখেলাপিরা স্থানীয় নির্বাচনে অংশ নিতে পারবেন না : ইসি

নিজস্ব প্রতিবেদক: স্থানীয় সরকার নির্বাচন আরও স্বচ্ছ, জবাবদিহিমূলক ও সুশৃঙ্খল করতে সংশ্লিষ্ট আইন সংশোধনের লক্ষ্যে একগুচ্ছ প্রস্তাব চূড়ান্ত করেছে নির্বাচন কমিশন (ইসি)। প্রস্তাবিত সংশোধনীতে...

জনপ্রিয় সংবাদ