রবিবার, জুলাই ১২, ২০২৬

ওয়ালটন কর্পোরেট অ্যাওয়ার্ড অর্জন উদযাপন করেছে

পাঠক প্রিয়

কর্পোরেট ডেস্ক

ঢাকা, ১০ জানুয়ারি ২০২৬: পুঁজিবাজারে তালিকাভুক্ত বাংলাদেশের টেক-জায়ান্ট ও সুপারব্র্যান্ড ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজ পিএলসি সম্প্রতি তার অসাধারণ কর্পোরেট সাফল্য উদযাপন করেছে। কোম্পানিটি টানা ৫-বার ‘আইসিএসবি ন্যাশনাল অ্যাওয়ার্ড ফর কর্পোরেট গভর্ন্যান্স এক্সিলেন্স’ এবং ৪-বার ‘আইসিএমএবি বেস্ট কর্পোরেট অ্যাওয়ার্ড’ অর্জনের মধ্য দিয়ে কর্পোরেট গভর্ন্যান্স, স্বচ্ছতা এবং জবাবদিহিতায় দেশের শীর্ষস্থানীয় প্রতিষ্ঠান হিসেবে স্বীকৃতি পেয়েছে।

এই সাফল্য উদযাপন উপলক্ষে সেলিব্রেটিং কর্পোরেট অ্যাওয়ার্ড অ্যাচিভমেন্ট শীর্ষক এক অনুষ্ঠান শনিবার রাজধানীর বসুন্ধরায় ওয়ালটন কর্পোরেট অফিসে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর ড. মো. হাবিবুর রহমান, এবং বিশেষ অতিথি হিসেবে ছিলেন ইনভেস্টমেন্ট করপোরেশন অব বাংলাদেশ (আইসিবি)-এর চেয়ারম্যান অধ্যাপক আবু আহমেদ। ওয়ালটন হাই-টেকের ভাইস-চেয়ারম্যান এস এম আশরাফুল আলম এবং ম্যানেজিং ডিরেক্টর এস এম মাহবুবুল আলমসহ অন্যান্য উচ্চপদস্থ কর্মকর্তা উপস্থিত ছিলেন।

প্রধান অতিথি ড. মো. হাবিবুর রহমান অনুষ্ঠানে বলেন, ওয়ালটনের উৎপাদিত পণ্য আন্তর্জাতিক মানের, প্রযুক্তি-বিশিষ্ট এবং সাশ্রয়ী মূল্যের। বিদেশি ব্র্যান্ডের আধিপত্য ভেঙ্গে দেশের বাজারে নেতৃত্ব প্রতিষ্ঠা করার পাশাপাশি বৈদেশিক মুদ্রা অর্জনের মাধ্যমে দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রাখছে। তিনি বলেন, আইওটি ও এআই ভিত্তিক হাই-টেক পণ্য উৎপাদন ও রপ্তানির মাধ্যমে ওয়ালটন আন্তর্জাতিক বাজারেও শক্ত অবস্থান তৈরি করতে সক্ষম হবে।

আইসিবি চেয়ারম্যান অধ্যাপক আবু আহমেদ বলেন, ওয়ালটন ১৫ বছরের মধ্যে বিদেশি ব্র্যান্ডের আধিপত্য ভেঙ্গে স্থানীয় বাজারে নেতৃত্ব প্রতিষ্ঠা করেছে। কোম্পানিটি বিনিয়োগ বাড়িয়ে হাই-টেক উৎপাদন ও অর্থনৈতিক অগ্রগতি অর্জনে দেশের সক্ষমতা প্রমাণ করেছে। তিনি সরকারি নীতি ও কর সহায়তার মাধ্যমে ওয়ালটনের মত ভালো মৌলভিত্তি সম্পন্ন কোম্পানির উন্নয়নে সহায়তা করার আহ্বান জানান।

ওয়ালটনের ম্যানেজিং ডিরেক্টর এস এম মাহবুবুল আলম জানান, কোম্পানি উৎপাদন, কর্মক্ষেত্র, আর্থিক প্রতিবেদন প্রকাশ ও কর্পোরেট গভর্ন্যান্সে সর্বত্র যথাযথ কমপ্লায়েন্স মেনে চলছে। সম্প্রতি সাফা গোল্ড অ্যাওয়ার্ড, লিড প্লাটিনাম সনদ, এক্সিলেন্স ইন ইনভেস্টমেন্ট অ্যাওয়ার্ড ২০২৫ এবং এসডিজি ব্র্যান্ড চ্যাম্পিয়ন অ্যাওয়ার্ড-২০২৫ অর্জন করেছে। এছাড়া কোম্পানি দেশের প্রথম লিথিয়াম আয়ন ব্যাটারি উৎপাদন কারখানা স্থাপন ও ফ্লোটিং সৌরবিদ্যুৎ প্রকল্পের মাধ্যমে পরিবেশবান্ধব উদ্যোগ গ্রহণ করেছে।

উক্ত অনুষ্ঠানে টানা ৫-বার আইসিএসবি এবং ৪-বার আইসিএমএবি কর্পোরেট অ্যাওয়ার্ড অর্জনের সাফল্য কেক কেটে উদযাপন করা হয়। ওয়ালটনের ভাইস-চেয়ারম্যান এস এম আশরাফুল আলম বলেন, কমপ্লায়েন্স ও জবাবদিহিতার ক্ষেত্রে কোনো আপোষ করে না ওয়ালটন, এবং এটি কোম্পানিকে দক্ষিণ এশিয়ার শীর্ষস্থানীয় কর্পোরেট প্রতিষ্ঠান হিসেবে প্রতিষ্ঠিত করেছে।

সর্বশেষ সংবাদ

প্রতিহিংসার রাজনীতির অবসান, নাকি রাষ্ট্র পুনর্গঠনের সূচনা?

সুফি সাগর সামস বাংলাদেশ একটি গুরুত্বপূর্ণ রাজনৈতিক সন্ধিক্ষণে দাঁড়িয়ে আছে। দীর্ঘ কয়েক দশকের সংঘাতমুখী রাজনীতি, ক্ষমতার পালাবদলের সঙ্গে প্রতিশোধের সংস্কৃতি,...

শিরোনাম: চীন-মিয়ানমার করিডরে যুক্ত হলে ২৪ ঘণ্টায় চীনে পৌঁছাবে বাংলাদেশের পণ্য: বাণিজ্যমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক, সিলেট চীন-মিয়ানমার অর্থনৈতিক করিডরে বাংলাদেশ যুক্ত হলে মাত্র ২৪ ঘণ্টার মধ্যেই ট্রাকে করে বাংলাদেশ থেকে চীনে পণ্য পৌঁছানো সম্ভব হবে বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী...

জাবির বাজেট ৩৪৮ কোটি ৭০ লাখ টাকা, গবেষণায় বরাদ্দ শূন্য

স্টাফ রিপোর্টার | জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) ২০২৬-২৭ অর্থবছরের জন্য ৩৪৮ কোটি ৭০ লাখ টাকার বাজেট অনুমোদন দিয়েছে বিশ্ববিদ্যালয়ের সিনেট। শনিবার (২৭ জুন) সন্ধ্যায়...

বিশ্বকাপ জিতবে রোনালদোর পর্তুগাল’—ঘানার পুরোহিতের চাঞ্চল্যকর দাবি

স্পোর্টস ডেস্ক: ২০২৬ সালের ফিফা বিশ্বকাপকে সামনে রেখে এক চাঞ্চল্যকর ও বিতর্কিত ভবিষ্যদ্বাণী করেছেন ঘানার আধ্যাত্মিক ব্যক্তিত্ব নানা কোয়াকু বোনসাম। তার দাবি, আগামী বিশ্বকাপে...

বিয়েতে ১০০ জনের বেশি অতিথি হলে অতিরিক্ত জনপ্রতি ১ হাজার টাকা ট্যাক্সের প্রস্তাব

অনলাইন ডেস্ক ঢাকা: বিয়ের অনুষ্ঠানে ১০০ জনের বেশি অতিথি হলে অতিরিক্ত প্রত্যেক অতিথির জন্য এক হাজার টাকা করে সরকারি ট্যাক্স আরোপের প্রস্তাব দিয়েছেন লক্ষ্মীপুর-১ আসনের...

জনপ্রিয় সংবাদ