শনিবার, মার্চ ৭, ২০২৬

ওয়ালটন উন্মোচন করলো আর্জেন্টিনা জাতীয় ফুটবল দলের ফ্যান জার্সি

পাঠক প্রিয়

স্থানীয় সরকার নির্বাচন নির্দলীয় হবে কি না, সিদ্ধান্ত নেবে সংসদ: ইসি আনোয়ারুল ইসলাম

অনলাইন ডেস্ক নির্বাচন কমিশনার মো. আনোয়ারুল ইসলাম সরকার বলেছেন, স্থানীয় সরকার নির্বাচন নির্দলীয়ভাবে অনুষ্ঠিত হবে কি না—এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত...

চেলসির জোয়াও পেদ্রোর হ্যাটট্রিকে বড় জয়, চ্যাম্পিয়নস লিগের আশা আরও উজ্জ্বল

অনলাইন ডেস্ক  ইংলিশ প্রিমিয়ার লিগে চেলসি তাদের চ্যাম্পিয়নস লিগের আশা জোরদার করেছে জোয়াও পেদ্রোর হ্যাটট্রিকের সুবাদে। সোমবার অনুষ্ঠিত ম্যাচে অ্যাস্টন...

আইএফআইসি ব্যাংকের রমজান ও ঈদুল ফিতর বিশেষ কার্ড অফার ঘোষণা

কর্পোরেট ডেস্ক পবিত্র রমজান ও আসন্ন ঈদুল ফিতরকে সামনে রেখে গ্রাহকদের জন্য বিশেষ কার্ড সুবিধা চালু করেছে আইএফআইসি ব্যাংক। ব্যাংকটির...

সৌরজগতের বাইরে থেকে আসা ধূমকেতুর নতুন ছবি প্রকাশ

অনলাইন ডেস্ক মহাকাশে মাঝে মাঝেই এমন কিছু রহস্যময় বস্তু দেখা যায়, যা আমাদের সৌরজগতের বাইরের অঞ্চল থেকে ভেসে আসে। সম্প্রতি...

ইরান সংকট ও তৃতীয় বিশ্বযুদ্ধের শঙ্কা: ‘ওয়ার্ল্ড সার্বভৌমত্ব’ কাঠামোর প্রস্তাব দিল বিএইচপি

বিশেষ প্রতিবেদক ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলি খামেনি ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের যৌথ হামলায় নিহত হয়েছেন—এমন খবরে বিশ্বজুড়ে চরম উৎকণ্ঠা তৈরি...

প্রেস বিজ্ঞপ্তি 

ঢাকা: বাংলাদেশে প্রথমবারের মতো আর্জেন্টিনা জাতীয় ফুটবল দলের ফ্যান জার্সি উন্মোচন করেছে বহুজাতিক ইলেকট্রনিক্স কোম্পানি ওয়ালটন। গতকাল সোমবার রাজধানীর ওয়ালটন করপোরেট অফিসে জার্সি উন্মোচন উপলক্ষে এক জাঁকজমক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকায় নিযুক্ত আর্জেন্টিনার রাষ্ট্রদূত মার্সেলো কার্লোস সেসা। তিনি অনুষ্ঠানে বলেন,

“ওয়ালটনের যাত্রা বাংলাদেশের রূপান্তরের প্রতিফলন। স্থানীয় উৎপাদনে একটি শক্তিশালী ভিত্তি থেকে আন্তর্জাতিক অঙ্গনে ক্রমাগত বাজার সম্প্রসারণের মাধ্যমে ওয়ালটন বাংলাদেশের সক্ষমতা এবং আত্মবিশ্বাসের প্রতীক হয়ে উঠেছে।”

রাষ্ট্রদূত আরও যোগ করেন,

“বিশ্বজুড়ে ওয়ালটনের গ্রহণযোগ্যতার জন্যই আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন বাংলাদেশে ওয়ালটনকে তার আঞ্চলিক পৃষ্ঠপোষক হিসেবে বেছে নিয়েছে। এটি ব্র্যান্ডের সক্ষমতার স্বীকৃতি এবং যা মানুষকে অনুপ্রাণিত করে।”

ওয়ালটন হাই-টেকের ম্যানেজিং ডিরেক্টর এস এম মাহবুবুল আলম বলেন,

“আর্জেন্টিনার ফুটবল চেতনা বিশ্বজুড়ে ছড়িয়ে পড়েছে। বাংলাদেশেও লাখ লাখ ভক্ত আর্জেন্টিনাকে সমর্থন করে। আর্জেন্টিনা জাতীয় ফুটবল দলের অংশ হতে পেরে আমরা সত্যিই সম্মানিত এবং আনন্দিত।”

অনুষ্ঠানটি পরিচালনা করেন ওয়ালটন হাই-টেকের বিজনেস কোঅর্ডিনেটর তানভীর আঞ্জুম, এবং স্বাগত বক্তব্য দেন চিফ মার্কেটিং অফিসার জোহেব আহমেদ

ওয়ালটনের সঙ্গে আর্জেন্টাইন ফুটবল অ্যাসোসিয়েশন (AFA)-এর চুক্তি স্বাক্ষরের মাধ্যমে প্রতিষ্ঠানটি আর্জেন্টিনা জাতীয় ফুটবল দলের সব ধরনের ব্র্যান্ডিং স্বত্ব লাভ করেছে। এর অংশ হিসেবে আসন্ন ২০২৬ ফিফা ফুটবল বিশ্বকাপ সামনে রেখে দেশের ফুটবল প্রেমীদের জন্য ফ্যান জার্সি উন্মোচন করা হয়েছে। ওয়ালটনের পক্ষ থেকে জানানো হয়েছে, দেশের প্রতিটি অঞ্চলে তাদের অগণিত ক্রেতা ও শুভাকাঙ্ক্ষীরা এই ফ্যান জার্সি পেতে পারবেন।

সর্বশেষ সংবাদ

জবিতে সাংবাদিকদের ওপর হামলা: ‘ছাত্রলীগও যে সাহস করেনি, তা প্রকাশ্যে শিবির করেছে’—ছাত্রদল সভাপতি

জগন্নাথ বিশ্ববিদ্যালয় প্রতিবেদক জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে (জবি) সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় তীব্র নিন্দা জানিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব...

সুবিধাবঞ্চিত শিশুদের মাঝে ওয়ান্ডার কেকের ইফতার বিতরণ

প্রেস বিজ্ঞপ্তি দেশীয় ব্র্যান্ড ওয়ান্ডার কেকের উদ্যোগে ইটস হিউম্যানিটি ফাউন্ডেশন পরিচালিত পাঁচখোলা প্রাথমিক বিদ্যালয়ের সুবিধাবঞ্চিত শিশুদের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করা হয়েছে। বুধবার (৪ মার্চ) রাজধানীর...

আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে তফসিলি ব্যাংকগুলোকে বাংলাদেশ ব্যাংকের নির্দেশনা

বাসস আগামী ৮ মার্চ যথাযথ গুরুত্ব ও মর্যাদার সঙ্গে আন্তর্জাতিক নারী দিবস-২০২৬ পালনের জন্য দেশের সব তফসিলি ব্যাংককে নির্দেশনা দিয়েছে বাংলাদেশ ব্যাংক (বিবি)। কেন্দ্রীয় ব্যাংকের প্রধান...

টি–টোয়েন্টিতে ইতিহাস গড়া অলরাউন্ডাররা: রেটিং পয়েন্টে শীর্ষে যারা

অনলাইন ডেস্ক টি–টোয়েন্টি ক্রিকেটে অলরাউন্ডারদের গুরুত্ব সবসময়ই আলাদা। ব্যাট হাতে রান তোলা ও বল হাতে উইকেট—দুই ক্ষেত্রেই সমান দক্ষতা দেখাতে পারলে তবেই একজন খেলোয়াড় প্রকৃত...

মনস্তত্ত্ববিদ থেকে অভিনেত্রী—বাবার জন্যই অভিনয়ে আসেন যশমা গিল

শোবিজ ডেস্ক পর্দায় যাকে সবসময় হাসিখুশি ও প্রাণবন্ত চরিত্রে দেখা যায়, সেই জনপ্রিয় পাকিস্তানি অভিনেত্রী যশমা গিলের অভিনয়জীবনের শুরুটা ছিল বেশ সংগ্রামের। সম্প্রতি এআরওয়াই ডিজিটালের...

জনপ্রিয় সংবাদ

মধ্যপ্রাচ্যে মার্কিন ঘাঁটির তথ্য ইরানকে দিচ্ছে রাশিয়া, দাবি ওয়াশিংটন পোস্টের

অনলাইন ডেস্ক মধ্যপ্রাচ্যে অবস্থিত মার্কিন সামরিক স্থাপনাগুলোর অবস্থানসংক্রান্ত গোয়েন্দা তথ্য ইরানকে সরবরাহ করছে রাশিয়া—এমন দাবি করেছে মার্কিন সংবাদমাধ্যম দ্য ওয়াশিংটন পোস্ট। বিষয়টি সম্পর্কে অবগত মার্কিন...

ইরান যুদ্ধ আরও কয়েক সপ্তাহ চলতে পারে: মার্কিন পররাষ্ট্রমন্ত্রী

অনলাইন ডেস্ক যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে ইরানের চলমান যুদ্ধ এক সপ্তাহ পার হলেও সংঘাত থামার কোনো লক্ষণ দেখা যাচ্ছে না। বরং ওয়াশিংটনের সাম্প্রতিক বক্তব্যে দীর্ঘস্থায়ী...

নওগাঁর আত্রাইয়ে স্ত্রী-সন্তানকে হত্যার পর স্বামীর আত্মহত্যা

নওগাঁ প্রতিনিধি নওগাঁর আত্রাই উপজেলায় নিজ বাড়িতে স্ত্রী ও দুই বছরের কন্যা সন্তানকে ছুরিকাঘাতে হত্যার পর স্বামী আত্মহত্যা করেছেন। বৃহস্পতিবার (৫ মার্চ) দিবাগত রাত সাড়ে...

সুপারহিরোর বেশে সালমান, রাজ ও ডিকের নতুন চমক

শোবিজ ডেস্ক  বলিউড সুপারস্টার Salman Khan আবারও নতুন ধাঁচের একটি ছবিতে অভিনয় করতে যাচ্ছেন। ‘সিকান্দার’ ও Battle of Galwan-এর পর এবার জনপ্রিয় পরিচালক জুটি Raj...