রবিবার, নভেম্বর ২২, ২০২৬

এখন আর জামাই খুঁজতে হবে না : জেবা (ভিডিও)

পাঠক প্রিয়

জেবা জান্নাত। হুট করেই সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল নাম। নাটকের এই সময়ের জনপ্রিয় অভিনেত্রী তিনি। খুব বেশি একটা অভিনয়ে নিয়মিত না হলেও সরব আছেন সামাজিক যোগাযোগমাধ্যমে।

সম্প্রতি জেবা জান্নাতকে নিষিদ্ধ করেছে টেলিভিশন নাটক নির্মাতাদের সংগঠন ডিরেক্টরস গিল্ড। মূলত অসহযোগিতা ও অসদাচরণের কারণেই তার ওপর এই নিষেধাজ্ঞা জারি করেছে সংগঠনটি। মঙ্গলবার (২০ জুন) থেকে এ নিষেধাজ্ঞা কার্যকর হবে।

ডিরেক্টরস গিল্ডের এক বিবৃতির মাধ্যমে জানানো হয়েছে এই তথ্য। এমন সিদ্ধান্তে গণমাধ্যমের কাছে মুখ খোলেন অভিনেত্রী জেবা। জানান তার মতামত।
সেই মতামতে উঠে আসে নির্মাতা-অভিনেতা সাজ্জাদ হোসেন দোদুল অভিনেত্রীকে জেবাকে কুপ্রস্তাব দিয়েছেন। আর বিস্তর ঘটনার বর্ণনাও তিনি দিয়েছেন। কিন্তু এসব মিথ্যা বলে উড়িয়ে দিয়েছেন দোদুল। এনিয়ে চলমান আলোচনার মধ্যেই নিজের ফেসবুক অ্যাকাউন্টে নিয়মিত ভিডিও-ছবি পোস্ট করেছেন। এমনকি এই ঘটনায় একটি স্ট্যাটাসও দিয়েছেন।

ভিডিও বার্তায় জেবা বলেন, হ্যালো আমার নিউজ প্রেজেন্টারস। আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ। কারণ অনেক সুন্দর সুন্দর ছবি পোস্ট করেছেন আপনারা; যা আমি নিজেও জানতাম আমার ফেসবুকে ওয়ালে এত ছবি আছে। এখন মনে হয় আমার পরিবারের কাউকে আমার জন্য জামাই খুঁজতে হবে না, জামাই আমাকে খুঁজবে।
প্রসঙ্গত, জেবা জান্নাত জয়নাল হাজারির ফেসবুক টকশোতে প্রথমবার হাজির হয়েছিলেন। এরপর টিকটকে প্রথম নিজের পরিচিতি ছড়িয়েছিলেন। পরে সেখান থেকে নাটকে নাম লেখান। এর পর টেলিভিশন নাটকে নিয়মিত হন জেবা। জয়নাল হাজারির ওই অনুষ্ঠানে নিয়মিত হওয়ার কথা ছিল জেবার। কিন্তু তার প্রয়াণে সেটা হয়নি।

আফরান নিশোর সঙ্গে তার ‘ক্রস কানেকশন’ নাটকের একটি ক্লিপস ভাইরাল হয়। এ ছাড়া ‘পার্টনারশিপ আনলিমিটেড’, ‘রিকশাওয়ালার প্রেম’সহ বেশ কিছু নাটকে অভিনয় করেছেন তিনি।

সর্বশেষ সংবাদ

‘সার্ভিস’ শব্দের বিবর্তন ঘটেছে, কিন্তু কী মানুষের মুক্তি ঘটেছে?

সুফি সাগর সামস্ ভাষা, ক্ষমতা ও মানবমর্যাদা নিয়ে একটি পুনর্বিবেচনা সভ্যতার ইতিহাসে শব্দ কখনো কেবল শব্দ নয়; তারা একটি যুগের সামাজিক...

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের পদত্যাগপত্র গ্রহণ, জরুরি সংবাদ সম্মেলন আজ

নিজস্ব প্রতিবেদক ঢাকা, শুক্রবার: রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন পদত্যাগ করেছেন। ইতোমধ্যে তাঁর পদত্যাগপত্র গ্রহণ করা হয়েছে। এ বিষয়ে বিস্তারিত জানাতে জরুরি সংবাদ সম্মেলন ডেকেছেন জাতীয় সংসদের...

মানবমস্তিষ্ক: মহাবিশ্বের ভেতর আরেক মহাবিশ্ব

সুফি সাগর সামস্ মহাবিশ্বের সবচেয়ে বিস্ময়কর সৃষ্টি কি কোনো নক্ষত্র, গ্যালাক্সি বা কৃষ্ণগহ্বর? হয়তো নয়। হয়তো সবচেয়ে বিস্ময়কর কাঠামো হলো মানবমস্তিষ্ক—কারণ এই ক্ষুদ্র জৈবিক অঙ্গই সমগ্র মহাবিশ্বকে...

মুক্তিযুদ্ধের চেতনা হারিয়ে গেলে স্বাধীনতার মূল্যবোধও হারাবে: স্বাস্থ্যমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক, ঢাকা নতুন প্রজন্মের মধ্যে মুক্তিযুদ্ধের চেতনা ধরে রাখা না গেলে একসময় স্বাধীনতার প্রকৃত মূল্যবোধও হারিয়ে যাবে বলে মন্তব্য করেছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ...

এমপিওভুক্ত শিক্ষক, দ্বৈত নাগরিক ও ঋণখেলাপিরা স্থানীয় নির্বাচনে অংশ নিতে পারবেন না : ইসি

নিজস্ব প্রতিবেদক: স্থানীয় সরকার নির্বাচন আরও স্বচ্ছ, জবাবদিহিমূলক ও সুশৃঙ্খল করতে সংশ্লিষ্ট আইন সংশোধনের লক্ষ্যে একগুচ্ছ প্রস্তাব চূড়ান্ত করেছে নির্বাচন কমিশন (ইসি)। প্রস্তাবিত সংশোধনীতে...

জনপ্রিয় সংবাদ