বুধবার, জুলাই ১৫, ২০২৬

এক্সিম ব্যাংকের ৬১৬ কোটি টাকা আত্মসাৎ, নাসা গ্রুপের চেয়ারম্যানের বিরুদ্ধে দুদকের চার্জশিট

পাঠক প্রিয়

বাসস

ঢাকা, ৬ জানুয়ারি, ২০২৬ (বাসস) – এক্সিম ব্যাংক থেকে ৬১৬ কোটি টাকা ঋণ আত্মসাৎ মামলায় ব্যাংকের সাবেক চেয়ারম্যান ও নাসা গ্রুপের কর্ণধারসহ ৩০ জনের বিরুদ্ধে চার্জশিট দাখিল করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

দুদকের মহাপরিচালক মো. আক্তার হোসেন আজ কমিশনের প্রধান কার্যালয়ে এক নিয়মিত মিডিয়া ব্রিফিংয়ে এ তথ্য নিশ্চিত করেন। তিনি জানান, ২০২৫ সালের ২০ আগস্ট ঢাকা-১ সমন্বিত জেলা কার্যালয়ে মামলা দায়ের করা হয়।

আসামিদের বিরুদ্ধে দণ্ডবিধির ৪২০, ৪০৯, ৪৬৭, ৪৬৮, ৪৭১ ও ১০৯ ধারাসহ দুর্নীতি প্রতিরোধ আইন, ১৯৪৭-এর ৫(২) ধারা এবং মানিলন্ডারিং প্রতিরোধ আইন, ২০১২-এর ৪(২) ও ৪(৩) ধারায় অভিযোগ আনা হয়েছে।

বুধবার চার্জশিটভুক্ত আসামিদের মধ্যে উল্লেখযোগ্যরা হলেন এক্সিম ব্যাংকের সাবেক চেয়ারম্যান মো. নজরুল ইসলাম স্বপন, সাবেক ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ ফিরোজ হোসেন, সাবেক এডিশনাল ম্যানেজিং ডিরেক্টর শাহ মো. আব্দুল বারী, সাবেক ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর মোহাম্মদ মইদুল ইসলাম, মাকসুদা খানম, মো. জসিম উদ্দিন ভূইয়া এবং নাসরিন ইসলাম।

দুদক সূত্রে জানা গেছে, এ মামলায় এজাহারনামীয় আসামি মোহাম্মদ আবুল কালাম আজাদের বিরুদ্ধে তদন্তকালে অভিযোগ প্রমাণিত না হওয়ায় তাকে মামলা থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।

সর্বশেষ সংবাদ

প্রতিহিংসার রাজনীতির অবসান, নাকি রাষ্ট্র পুনর্গঠনের সূচনা?

সুফি সাগর সামস বাংলাদেশ একটি গুরুত্বপূর্ণ রাজনৈতিক সন্ধিক্ষণে দাঁড়িয়ে আছে। দীর্ঘ কয়েক দশকের সংঘাতমুখী রাজনীতি, ক্ষমতার পালাবদলের সঙ্গে প্রতিশোধের সংস্কৃতি,...

শিরোনাম: চীন-মিয়ানমার করিডরে যুক্ত হলে ২৪ ঘণ্টায় চীনে পৌঁছাবে বাংলাদেশের পণ্য: বাণিজ্যমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক, সিলেট চীন-মিয়ানমার অর্থনৈতিক করিডরে বাংলাদেশ যুক্ত হলে মাত্র ২৪ ঘণ্টার মধ্যেই ট্রাকে করে বাংলাদেশ থেকে চীনে পণ্য পৌঁছানো সম্ভব হবে বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী...

জাবির বাজেট ৩৪৮ কোটি ৭০ লাখ টাকা, গবেষণায় বরাদ্দ শূন্য

স্টাফ রিপোর্টার | জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) ২০২৬-২৭ অর্থবছরের জন্য ৩৪৮ কোটি ৭০ লাখ টাকার বাজেট অনুমোদন দিয়েছে বিশ্ববিদ্যালয়ের সিনেট। শনিবার (২৭ জুন) সন্ধ্যায়...

বিশ্বকাপ জিতবে রোনালদোর পর্তুগাল’—ঘানার পুরোহিতের চাঞ্চল্যকর দাবি

স্পোর্টস ডেস্ক: ২০২৬ সালের ফিফা বিশ্বকাপকে সামনে রেখে এক চাঞ্চল্যকর ও বিতর্কিত ভবিষ্যদ্বাণী করেছেন ঘানার আধ্যাত্মিক ব্যক্তিত্ব নানা কোয়াকু বোনসাম। তার দাবি, আগামী বিশ্বকাপে...

বিয়েতে ১০০ জনের বেশি অতিথি হলে অতিরিক্ত জনপ্রতি ১ হাজার টাকা ট্যাক্সের প্রস্তাব

অনলাইন ডেস্ক ঢাকা: বিয়ের অনুষ্ঠানে ১০০ জনের বেশি অতিথি হলে অতিরিক্ত প্রত্যেক অতিথির জন্য এক হাজার টাকা করে সরকারি ট্যাক্স আরোপের প্রস্তাব দিয়েছেন লক্ষ্মীপুর-১ আসনের...

জনপ্রিয় সংবাদ