শনিবার, মার্চ ৭, ২০২৬

‘একুশে পদক’ প্রদান করেন প্রধানমন্ত্রী তারেক রহমান

পাঠক প্রিয়

প্রবাসে পহেলা বৈশাখ: অস্ট্রেলিয়ায় যাচ্ছে শিরোনামহীন

 অনলাইন ডেস্ক বাংলা নববর্ষকে ঘিরে আবারও বিদেশ সফরে যাচ্ছে জনপ্রিয় ব্যান্ড শিরোনামহীন। এবারের গন্তব্য অস্ট্রেলিয়া। প্রবাসী বাংলাদেশিদের আয়োজনে অনুষ্ঠিত হতে...

মুন্সী আলাউদ্দিন আল আজাদ ধর্ম সচিব: এক বছরের চুক্তিভিত্তিক নিয়োগ

অনলাইন ডেস্ক সরকার ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের নতুন সচিব হিসেবে অবসরপ্রাপ্ত যুগ্ম-সচিব মুন্সী আলাউদ্দিন আল আজাদ-কে নিয়োগ দিয়েছে। আগামী এক বছরের জন্য...

যুদ্ধের ছায়া বাজেটে: দাম বাড়ছে পণ্যের, নতুন করে ভাবছে সরকার

বিশেষ প্রতিবেদক ইরানের সঙ্গে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের চলমান যুদ্ধের প্রভাব ধীরে ধীরে পড়তে শুরু করেছে বাংলাদেশের অর্থনীতিতেও। যুদ্ধক্ষেত্র থেকে হাজার...

ঢাকার বাতাস ‘খুব অস্বাস্থ্যকর’, বিশ্বের দূষিত শহরের তালিকায় তৃতীয়

অনলাইন ডেস্ক ঢাকা, ২৮ ফেব্রুয়ারি: বিশ্বের শহরগুলোর মধ্যে বায়ুদূষণের দিক থেকে রাজধানী ঢাকা এখন তৃতীয় স্থানে অবস্থান করছে। আন্তর্জাতিক বায়ুমান...

আয়াতুল্লাহ আলি খামেনেনি নিহত: মধ্যপ্রাচ্যে তীব্র অস্থিরতা, নতুন বৈশ্বিক সমীকরণের আশঙ্কা

অনলাইন ডেস্ক ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনেনিকে লক্ষ্য করে পরিচালিত এক অভিযানে তাকে হত্যা করা হয়েছে বলে জানিয়েছে মার্কিন...

অনলাইন ডেস্ক

বিভিন্ন ক্ষেত্রে গৌরবোজ্জ্বল অবদান রাখায় দেশের দ্বিতীয় সর্বোচ্চ বেসামরিক সম্মাননা ‘একুশে পদক ২০২৬’ তুলে দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান

বৃহস্পতিবার বেলা ১১টায় রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তন-এ আয়োজিত এক অনুষ্ঠানে এই পদক প্রদান করবেন তিনি। অনুষ্ঠানে পদকপ্রাপ্ত ব্যক্তিবর্গ ছাড়াও মন্ত্রিসভার সদস্য, পদস্থ সামরিক ও বেসামরিক কর্মকর্তা এবং আমন্ত্রিত বিশিষ্ট অতিথিরা উপস্থিত থাকবেন।

যাঁরা পাচ্ছেন ‘একুশে পদক-২০২৬’

এবার দেশের নয়জন বিশিষ্ট ব্যক্তি ও একটি প্রতিষ্ঠান এই সম্মাননায় ভূষিত হচ্ছেন। সংস্কৃতি মন্ত্রণালয়ের অনুষ্ঠান শাখা থেকে গত ১৯ ফেব্রুয়ারি পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে মনোনীতদের তালিকা প্রকাশ করা হয়।

ক্যাটাগরি অনুযায়ী মনোনীতরা হলেন—

  • অভিনয়: ফরিদা আক্তার ববিতা

  • চারুকলা: অধ্যাপক ড. মো. আব্দুস সাত্তার

  • স্থাপত্য: মেরিনা তাবাসসুম

  • সংগীত (মরণোত্তর): আইয়ুব বাচ্চু

  • নৃত্য: অর্থী আহমেদ

  • পালাগান: ইসলাম উদ্দিন পালাকার

  • সাংবাদিকতা: শফিক রেহমান

  • শিক্ষা: অধ্যাপক ড. মাহবুবুল আলম মজুমদার

  • ভাস্কর্য: তেজস হালদার জস

এ ছাড়া সংগীতাঙ্গনে অবদানের জন্য জনপ্রিয় ব্যান্ড ওয়ারফেজ-কেও ‘একুশে পদক-২০২৬’-এ ভূষিত করা হবে।

একুশে পদক সম্পর্কে

একুশে পদক বাংলাদেশের একটি জাতীয় এবং দ্বিতীয় সর্বোচ্চ বেসামরিক সম্মাননা। মহান ভাষা আন্দোলনের চেতনা ধারণ করে ভাষাসৈনিক, ভাষাবিদ, সাহিত্যিক, শিল্পী, শিক্ষাবিদ, গবেষক, সাংবাদিক, অর্থনীতিবিদ, দারিদ্র্য বিমোচনে অবদানকারীসহ বিভিন্ন সামাজিক ক্ষেত্রে বিশেষ অবদান রাখা ব্যক্তি ও প্রতিষ্ঠানকে ১৯৭৬ সাল থেকে এ পদক প্রদান করা হচ্ছে।

ভাষা শহীদদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে প্রতিবছর ফেব্রুয়ারি মাসে এ সম্মাননা প্রদান করা হয়, যা দেশের সাংস্কৃতিক ও বুদ্ধিবৃত্তিক অঙ্গনে বিশেষ মর্যাদাপূর্ণ স্বীকৃতি হিসেবে বিবেচিত।

সর্বশেষ সংবাদ

জবিতে সাংবাদিকদের ওপর হামলা: ‘ছাত্রলীগও যে সাহস করেনি, তা প্রকাশ্যে শিবির করেছে’—ছাত্রদল সভাপতি

জগন্নাথ বিশ্ববিদ্যালয় প্রতিবেদক জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে (জবি) সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় তীব্র নিন্দা জানিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব...

সুবিধাবঞ্চিত শিশুদের মাঝে ওয়ান্ডার কেকের ইফতার বিতরণ

প্রেস বিজ্ঞপ্তি দেশীয় ব্র্যান্ড ওয়ান্ডার কেকের উদ্যোগে ইটস হিউম্যানিটি ফাউন্ডেশন পরিচালিত পাঁচখোলা প্রাথমিক বিদ্যালয়ের সুবিধাবঞ্চিত শিশুদের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করা হয়েছে। বুধবার (৪ মার্চ) রাজধানীর...

আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে তফসিলি ব্যাংকগুলোকে বাংলাদেশ ব্যাংকের নির্দেশনা

বাসস আগামী ৮ মার্চ যথাযথ গুরুত্ব ও মর্যাদার সঙ্গে আন্তর্জাতিক নারী দিবস-২০২৬ পালনের জন্য দেশের সব তফসিলি ব্যাংককে নির্দেশনা দিয়েছে বাংলাদেশ ব্যাংক (বিবি)। কেন্দ্রীয় ব্যাংকের প্রধান...

টি–টোয়েন্টিতে ইতিহাস গড়া অলরাউন্ডাররা: রেটিং পয়েন্টে শীর্ষে যারা

অনলাইন ডেস্ক টি–টোয়েন্টি ক্রিকেটে অলরাউন্ডারদের গুরুত্ব সবসময়ই আলাদা। ব্যাট হাতে রান তোলা ও বল হাতে উইকেট—দুই ক্ষেত্রেই সমান দক্ষতা দেখাতে পারলে তবেই একজন খেলোয়াড় প্রকৃত...

মনস্তত্ত্ববিদ থেকে অভিনেত্রী—বাবার জন্যই অভিনয়ে আসেন যশমা গিল

শোবিজ ডেস্ক পর্দায় যাকে সবসময় হাসিখুশি ও প্রাণবন্ত চরিত্রে দেখা যায়, সেই জনপ্রিয় পাকিস্তানি অভিনেত্রী যশমা গিলের অভিনয়জীবনের শুরুটা ছিল বেশ সংগ্রামের। সম্প্রতি এআরওয়াই ডিজিটালের...

জনপ্রিয় সংবাদ

সুপারহিরোর বেশে সালমান, রাজ ও ডিকের নতুন চমক

শোবিজ ডেস্ক  বলিউড সুপারস্টার Salman Khan আবারও নতুন ধাঁচের একটি ছবিতে অভিনয় করতে যাচ্ছেন। ‘সিকান্দার’ ও Battle of Galwan-এর পর এবার জনপ্রিয় পরিচালক জুটি Raj...

ইরান যুদ্ধ আরও কয়েক সপ্তাহ চলতে পারে: মার্কিন পররাষ্ট্রমন্ত্রী

অনলাইন ডেস্ক যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে ইরানের চলমান যুদ্ধ এক সপ্তাহ পার হলেও সংঘাত থামার কোনো লক্ষণ দেখা যাচ্ছে না। বরং ওয়াশিংটনের সাম্প্রতিক বক্তব্যে দীর্ঘস্থায়ী...

নওগাঁর আত্রাইয়ে স্ত্রী-সন্তানকে হত্যার পর স্বামীর আত্মহত্যা

নওগাঁ প্রতিনিধি নওগাঁর আত্রাই উপজেলায় নিজ বাড়িতে স্ত্রী ও দুই বছরের কন্যা সন্তানকে ছুরিকাঘাতে হত্যার পর স্বামী আত্মহত্যা করেছেন। বৃহস্পতিবার (৫ মার্চ) দিবাগত রাত সাড়ে...

যুদ্ধের ছায়া বাজেটে: দাম বাড়ছে পণ্যের, নতুন করে ভাবছে সরকার

বিশেষ প্রতিবেদক ইরানের সঙ্গে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের চলমান যুদ্ধের প্রভাব ধীরে ধীরে পড়তে শুরু করেছে বাংলাদেশের অর্থনীতিতেও। যুদ্ধক্ষেত্র থেকে হাজার মাইল দূরে থাকলেও এর ঢেউ...