সোমবার, সেপ্টেম্বর ২১, ২০২৬

এআই কুরুচিপূর্ণ ভিডিও নিয়ে প্রশাসনের হস্তক্ষেপের দাবি শ্রাবন্তীর

পাঠক প্রিয়

শোবিজ ডেস্ক

ওপার বাংলার জনপ্রিয় অভিনেত্রী শ্রাবন্তী চট্টোপাধ্যায় সামাজিক মাধ্যমে ট্রল ও কুরুচিপূর্ণ ভিডিও নির্মাণের সমস্যা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন। অভিনেত্রী জানান, দীর্ঘদিন ধরে তিনি বিভিন্ন ধরনের নেতিবাচক মন্তব্যের শিকার হলেও সম্প্রতি বিষয়টি নতুন মাত্রা পেয়েছে, যেখানে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ব্যবহার করে তার বিরুদ্ধে কুরুচিকর ভিডিও তৈরি করা হচ্ছে।

ভারতীয় সংবাদমাধ্যমকে শ্রাবন্তী বলেন, “বাকস্বাধীনতা মানেই যা খুশি বলা নয়। মানুষের ভেতরের হতাশা এভাবে প্রকাশ করা কাম্য নয়। সোশ্যাল মিডিয়ায় ট্রলিংয়ের একটা সীমা থাকা উচিত।” তিনি আরও উল্লেখ করেন, শুধু সাধারণ মানুষ নয়, বিশিষ্টজনরাও এমন অশালীন আচরণের শিকার হচ্ছেন, এবং কখনও কখনও নারীরাই অন্য নারীর প্রতি অসম্মান দেখাচ্ছেন।

শ্রাবন্তী প্রশাসনের হস্তক্ষেপ ও কঠোর আইন প্রণয়নের ওপর জোর দিয়েছেন। তিনি বলেন, “সামাজিক মাধ্যমে যারা নাম-পরিচয় লুকিয়ে বা প্রকাশ্যেই গালিগালাজ ও অশালীন মন্তব্য করেন, তাদের সতর্ক করতে শক্তিশালী আইন প্রয়োজন। শুধু নারী নয়, পুরুষরাও অপমানিত হচ্ছেন, তবে নারীদের লক্ষ্যবস্তু করা দীর্ঘদিনের অভ্যাস হয়ে গেছে।”

অনলাইনের নেতিবাচকতার পরও সামাজিক মাধ্যম ছেড়ে দেওয়ার পক্ষপাতী নন শ্রাবন্তী। তার মতে, ডিজিটাল যুগে পেশাগত কারণে সক্রিয় থাকা প্রয়োজন এবং সেখানে তাকে ভালোবাসার মানুষও অনেক।

প্রসঙ্গত, অয়ন চক্রবর্তীর পরিচালনায় হইচই-এর নতুন ওয়েব সিরিজ ‘ঠাকুমার ঝুলি’-তে প্রথমবারের মতো বৃদ্ধার চরিত্রে অভিনয় করছেন শ্রাবন্তী। এই চরিত্রের জন্য তিনি প্রায় ১০ কেজি ওজন বাড়িয়েছেন এবং বিশেষ প্রস্থেটিক মেকআপ ব্যবহার করেছেন। রূপকথার গল্পভিত্তিক এই সিরিজটি শিগগিরই ওটিটি প্ল্যাটফর্মে মুক্তি পাবে।

 

 

সর্বশেষ সংবাদ

‘সার্ভিস’ শব্দের বিবর্তন ঘটেছে, কিন্তু কী মানুষের মুক্তি ঘটেছে?

সুফি সাগর সামস্ ভাষা, ক্ষমতা ও মানবমর্যাদা নিয়ে একটি পুনর্বিবেচনা সভ্যতার ইতিহাসে শব্দ কখনো কেবল শব্দ নয়; তারা একটি যুগের সামাজিক...

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের পদত্যাগপত্র গ্রহণ, জরুরি সংবাদ সম্মেলন আজ

নিজস্ব প্রতিবেদক ঢাকা, শুক্রবার: রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন পদত্যাগ করেছেন। ইতোমধ্যে তাঁর পদত্যাগপত্র গ্রহণ করা হয়েছে। এ বিষয়ে বিস্তারিত জানাতে জরুরি সংবাদ সম্মেলন ডেকেছেন জাতীয় সংসদের...

মানবমস্তিষ্ক: মহাবিশ্বের ভেতর আরেক মহাবিশ্ব

সুফি সাগর সামস্ মহাবিশ্বের সবচেয়ে বিস্ময়কর সৃষ্টি কি কোনো নক্ষত্র, গ্যালাক্সি বা কৃষ্ণগহ্বর? হয়তো নয়। হয়তো সবচেয়ে বিস্ময়কর কাঠামো হলো মানবমস্তিষ্ক—কারণ এই ক্ষুদ্র জৈবিক অঙ্গই সমগ্র মহাবিশ্বকে...

মুক্তিযুদ্ধের চেতনা হারিয়ে গেলে স্বাধীনতার মূল্যবোধও হারাবে: স্বাস্থ্যমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক, ঢাকা নতুন প্রজন্মের মধ্যে মুক্তিযুদ্ধের চেতনা ধরে রাখা না গেলে একসময় স্বাধীনতার প্রকৃত মূল্যবোধও হারিয়ে যাবে বলে মন্তব্য করেছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ...

এমপিওভুক্ত শিক্ষক, দ্বৈত নাগরিক ও ঋণখেলাপিরা স্থানীয় নির্বাচনে অংশ নিতে পারবেন না : ইসি

নিজস্ব প্রতিবেদক: স্থানীয় সরকার নির্বাচন আরও স্বচ্ছ, জবাবদিহিমূলক ও সুশৃঙ্খল করতে সংশ্লিষ্ট আইন সংশোধনের লক্ষ্যে একগুচ্ছ প্রস্তাব চূড়ান্ত করেছে নির্বাচন কমিশন (ইসি)। প্রস্তাবিত সংশোধনীতে...

জনপ্রিয় সংবাদ