শনিবার, আগস্ট ২২, ২০২৬

উখিয়া-টেকনাফে ১০ হাজার রোহিঙ্গাকে সিম কার্ড দেওয়া হচ্ছে

পাঠক প্রিয়

নিজস্ব প্রতিবেদক : কক্সবাজারের উখিয়া ও টেকনাফের রোহিঙ্গা আশ্রয়শিবিরে বসবাসরত ১০ হাজার রোহিঙ্গাকে মুঠোফোনের সিম কার্ড দেওয়া হচ্ছে। সোমবার শুরু হয়েছে এই কর্মসূচি। প্রথম দিনে ১০০ রোহিঙ্গা নেতা সিম কার্ড পেয়েছেন।

কর্মসূচির অংশ হিসেবে আগামীকাল মঙ্গলবার সকাল থেকে প্রতিদিন অন্তত ৫০০ জন রোহিঙ্গাকে সিম কার্ড দেওয়া হবে। ধাপে ধাপে সব শিবিরের নির্ধারিত রোহিঙ্গারা এই সুবিধা পাবেন।

শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার (আরআরআরসি) কার্যালয় সূত্রে জানা গেছে, রোহিঙ্গাদের সঙ্গে যোগাযোগ সহজ করা, জরুরি তথ্য দ্রুত আদান–প্রদান এবং বিভিন্ন সহায়তা কার্যক্রম আরও গতিশীল করতে এই উদ্যোগ নেওয়া হয়েছে।

সংশ্লিষ্ট সূত্রে আরও জানা যায়, প্রতিটি সিম নিবন্ধনের সময় রোহিঙ্গাদের বায়োমেট্রিক তথ্য যাচাই করা হচ্ছে, যাতে কার্ডের অপব্যবহার রোধ করা যায়।

এ উদ্যোগ বাস্তবায়নে সহায়তা করছে টেলিযোগাযোগ খাতের বিভিন্ন সংস্থা ও জাতিসংঘের শরণার্থী সংস্থা (ইউএনএইচসিআর)।

চলমান কর্মসূচি সফল হলে ভবিষ্যতে আরও রোহিঙ্গাকে এই সেবার আওতায় আনার পরিকল্পনা রয়েছে বলে জানিয়েছেন আরআরআরসি কার্যালয়ের কর্মকর্তারা।

সর্বশেষ সংবাদ

‘সার্ভিস’ শব্দের বিবর্তন ঘটেছে, কিন্তু কী মানুষের মুক্তি ঘটেছে?

সুফি সাগর সামস্ ভাষা, ক্ষমতা ও মানবমর্যাদা নিয়ে একটি পুনর্বিবেচনা সভ্যতার ইতিহাসে শব্দ কখনো কেবল শব্দ নয়; তারা একটি যুগের সামাজিক...

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের পদত্যাগপত্র গ্রহণ, জরুরি সংবাদ সম্মেলন আজ

নিজস্ব প্রতিবেদক ঢাকা, শুক্রবার: রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন পদত্যাগ করেছেন। ইতোমধ্যে তাঁর পদত্যাগপত্র গ্রহণ করা হয়েছে। এ বিষয়ে বিস্তারিত জানাতে জরুরি সংবাদ সম্মেলন ডেকেছেন জাতীয় সংসদের...

মানবমস্তিষ্ক: মহাবিশ্বের ভেতর আরেক মহাবিশ্ব

সুফি সাগর সামস্ মহাবিশ্বের সবচেয়ে বিস্ময়কর সৃষ্টি কি কোনো নক্ষত্র, গ্যালাক্সি বা কৃষ্ণগহ্বর? হয়তো নয়। হয়তো সবচেয়ে বিস্ময়কর কাঠামো হলো মানবমস্তিষ্ক—কারণ এই ক্ষুদ্র জৈবিক অঙ্গই সমগ্র মহাবিশ্বকে...

মুক্তিযুদ্ধের চেতনা হারিয়ে গেলে স্বাধীনতার মূল্যবোধও হারাবে: স্বাস্থ্যমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক, ঢাকা নতুন প্রজন্মের মধ্যে মুক্তিযুদ্ধের চেতনা ধরে রাখা না গেলে একসময় স্বাধীনতার প্রকৃত মূল্যবোধও হারিয়ে যাবে বলে মন্তব্য করেছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ...

এমপিওভুক্ত শিক্ষক, দ্বৈত নাগরিক ও ঋণখেলাপিরা স্থানীয় নির্বাচনে অংশ নিতে পারবেন না : ইসি

নিজস্ব প্রতিবেদক: স্থানীয় সরকার নির্বাচন আরও স্বচ্ছ, জবাবদিহিমূলক ও সুশৃঙ্খল করতে সংশ্লিষ্ট আইন সংশোধনের লক্ষ্যে একগুচ্ছ প্রস্তাব চূড়ান্ত করেছে নির্বাচন কমিশন (ইসি)। প্রস্তাবিত সংশোধনীতে...

জনপ্রিয় সংবাদ