সোমবার, সেপ্টেম্বর ৭, ২০২৬

ঈদের ছুটিতে সৌদি আরবে কারফিউ

পাঠক প্রিয়

সৌদি আরবে চলতি মাসের শেষ দিকে ঈদুল ফিতরের ছুটির পাঁচদিন দেশব্যাপী সার্বক্ষণিক কারফিউ বহাল থাকবে।করোনার সংক্রমণ বেড়ে যাওয়ার প্রেক্ষাপটে মঙ্গলবার দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় এ কথা জানায়। উপসাগরীয় অঞ্চলে সৌদি আরবেই করোনার সংক্রমণ সবচেয়ে বেশি।

সরকারি বার্তা সংস্থা সৌদি প্রেস এজেন্সির প্রকাশ করা মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়েছে, ২৩ মে থেকে ২৭ মে দেশজুড়ে পূর্ণ লকডাউন বহাল থাকবে।দেশটিতে করোনার প্রাদুর্ভাব শুরুর পর অধিকাংশ এলাকা লকডাউনের আওতায় নেয়া হয়। কিন্তু গত মাসে সরকার সকাল ৯টা থেকে বিকাল ৫টা পর্যন্ত কারফিউ শিথিল করে।

স্বাস্থ্য মন্ত্রণালয় মঙ্গলবার বলছে, দেশটিতে কোভিড- ১৯ সংক্রমিত লোকের সংখ্যা ৪২ হাজার ৯২৫ এবং মারা গেছে ২৬৪ জন। সুস্থ হয়েছে ১৫ হাজার ২৫৭ জন। মার্চ মাসে সৌদি আরব করোনা সংক্রমণের আশংকায় ওমরা হজ্জ্ব বাতিল করে। কিন্তু চলতি বছরের পবিত্র হজ্জ্ব নিয়ে দেশটি এখনও কোন সিদ্ধান্ত জানায়নি।

গত বছর বিশ্বের প্রায় ২৫ লাখ লোক পবিত্র হজ্জ পালনে সৌদি আরব গিয়েছিল। এদিকে দেশটিতে করোনা সংক্রমণ রোধে সিনেমা ও রেস্টুরেস্ট বন্ধ এবং ফ্লাইটসমূহ স্থগিত রাখা হয়েছে। বাদশাহ সালমান সতর্ক করে বলেছেন, কোভিড- ১৯ মোকাবেলায় সামনে আরো কঠিন লড়াই অপেক্ষা করছে।

সর্বশেষ সংবাদ

‘সার্ভিস’ শব্দের বিবর্তন ঘটেছে, কিন্তু কী মানুষের মুক্তি ঘটেছে?

সুফি সাগর সামস্ ভাষা, ক্ষমতা ও মানবমর্যাদা নিয়ে একটি পুনর্বিবেচনা সভ্যতার ইতিহাসে শব্দ কখনো কেবল শব্দ নয়; তারা একটি যুগের সামাজিক...

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের পদত্যাগপত্র গ্রহণ, জরুরি সংবাদ সম্মেলন আজ

নিজস্ব প্রতিবেদক ঢাকা, শুক্রবার: রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন পদত্যাগ করেছেন। ইতোমধ্যে তাঁর পদত্যাগপত্র গ্রহণ করা হয়েছে। এ বিষয়ে বিস্তারিত জানাতে জরুরি সংবাদ সম্মেলন ডেকেছেন জাতীয় সংসদের...

মানবমস্তিষ্ক: মহাবিশ্বের ভেতর আরেক মহাবিশ্ব

সুফি সাগর সামস্ মহাবিশ্বের সবচেয়ে বিস্ময়কর সৃষ্টি কি কোনো নক্ষত্র, গ্যালাক্সি বা কৃষ্ণগহ্বর? হয়তো নয়। হয়তো সবচেয়ে বিস্ময়কর কাঠামো হলো মানবমস্তিষ্ক—কারণ এই ক্ষুদ্র জৈবিক অঙ্গই সমগ্র মহাবিশ্বকে...

মুক্তিযুদ্ধের চেতনা হারিয়ে গেলে স্বাধীনতার মূল্যবোধও হারাবে: স্বাস্থ্যমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক, ঢাকা নতুন প্রজন্মের মধ্যে মুক্তিযুদ্ধের চেতনা ধরে রাখা না গেলে একসময় স্বাধীনতার প্রকৃত মূল্যবোধও হারিয়ে যাবে বলে মন্তব্য করেছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ...

এমপিওভুক্ত শিক্ষক, দ্বৈত নাগরিক ও ঋণখেলাপিরা স্থানীয় নির্বাচনে অংশ নিতে পারবেন না : ইসি

নিজস্ব প্রতিবেদক: স্থানীয় সরকার নির্বাচন আরও স্বচ্ছ, জবাবদিহিমূলক ও সুশৃঙ্খল করতে সংশ্লিষ্ট আইন সংশোধনের লক্ষ্যে একগুচ্ছ প্রস্তাব চূড়ান্ত করেছে নির্বাচন কমিশন (ইসি)। প্রস্তাবিত সংশোধনীতে...

জনপ্রিয় সংবাদ