সোমবার, সেপ্টেম্বর ৭, ২০২৬

ঈদুল ফিতর উপলক্ষে রাষ্ট্রপতির শুভেচ্ছা: সম্প্রীতি ও মানবিকতার আহ্বান

পাঠক প্রিয়

বাসস

ঢাকা, শুক্রবার : মো. সাহাবুদ্দিন পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে দেশে ও প্রবাসে বসবাসরত সকল বাংলাদেশি এবং বিশ্বের মুসলমানদের আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ জানিয়েছেন।

শুক্রবার (ঈদের আগের দিন) দেওয়া এক বাণীতে রাষ্ট্রপতি বলেন, ঈদের অনাবিল আনন্দে সবার জীবন ভরে উঠুক এবং সৌহার্দ্য ও সম্প্রীতির বন্ধন আরও সুদৃঢ় হোক। তিনি মহান আল্লাহর কাছে প্রার্থনা করেন—প্রাণপ্রিয় মাতৃভূমি বাংলাদেশ, মুসলিম উম্মাহ এবং বিশ্বের সকল মানুষের সুখ, শান্তি, কল্যাণ ও উন্নতির জন্য।

রাষ্ট্রপতি তার বাণীতে বলেন, পবিত্র ঈদুল ফিতরের শিক্ষা নতুন বাংলাদেশ বিনির্মাণে জাতিকে অনুপ্রাণিত করবে। শান্তি, সম্প্রীতি, সাম্য ও সৌহার্দ্যভিত্তিক রাষ্ট্র গঠনে ঈদের তাৎপর্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। তিনি উল্লেখ করেন, ত্যাগ ও আত্মত্যাগের মধ্য দিয়ে একটি বৈষম্যহীন, মানবিক ও গণতান্ত্রিক বাংলাদেশ প্রতিষ্ঠার শুভসূচনা হয়েছে এবং ন্যায়ভিত্তিক, সমৃদ্ধ ও স্বনির্ভর রাষ্ট্র গঠনের অভিযাত্রা অব্যাহত রয়েছে।

ঈদুল ফিতরের ধর্মীয় তাৎপর্য তুলে ধরে রাষ্ট্রপতি বলেন, মাসব্যাপী সিয়াম সাধনার পর এই উৎসব মুসলমানদের জীবনে আনন্দের বার্তা নিয়ে আসে। রোজার মাধ্যমে মানুষ আত্মশুদ্ধি অর্জন করে এবং অন্যায়-অবিচার থেকে দূরে থাকার শিক্ষা লাভ করে। ঈদের দিনে ধনী-গরিব নির্বিশেষে সবাই এক কাতারে শামিল হয়ে আনন্দ ভাগাভাগি করে নেয়।

সমাজের বিত্তবানদের প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, দরিদ্র ও পশ্চাৎপদ জনগোষ্ঠীর পাশে আরও দৃঢ়ভাবে দাঁড়াতে হবে। বৈশ্বিক জ্বালানি ও অর্থনৈতিক সংকটের প্রভাব বাংলাদেশেও পড়েছে উল্লেখ করে রাষ্ট্রপতি জানান, সরকার সর্বোচ্চ গুরুত্ব দিয়ে পরিস্থিতি মোকাবিলা করছে।

রাষ্ট্রপতির এ বাণী দেশজুড়ে ঈদ উদযাপনে সম্প্রীতি, সহমর্মিতা ও মানবিক মূল্যবোধ জোরদারের আহ্বান হিসেবে গুরুত্ব পাচ্ছে।

সর্বশেষ সংবাদ

‘সার্ভিস’ শব্দের বিবর্তন ঘটেছে, কিন্তু কী মানুষের মুক্তি ঘটেছে?

সুফি সাগর সামস্ ভাষা, ক্ষমতা ও মানবমর্যাদা নিয়ে একটি পুনর্বিবেচনা সভ্যতার ইতিহাসে শব্দ কখনো কেবল শব্দ নয়; তারা একটি যুগের সামাজিক...

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের পদত্যাগপত্র গ্রহণ, জরুরি সংবাদ সম্মেলন আজ

নিজস্ব প্রতিবেদক ঢাকা, শুক্রবার: রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন পদত্যাগ করেছেন। ইতোমধ্যে তাঁর পদত্যাগপত্র গ্রহণ করা হয়েছে। এ বিষয়ে বিস্তারিত জানাতে জরুরি সংবাদ সম্মেলন ডেকেছেন জাতীয় সংসদের...

মানবমস্তিষ্ক: মহাবিশ্বের ভেতর আরেক মহাবিশ্ব

সুফি সাগর সামস্ মহাবিশ্বের সবচেয়ে বিস্ময়কর সৃষ্টি কি কোনো নক্ষত্র, গ্যালাক্সি বা কৃষ্ণগহ্বর? হয়তো নয়। হয়তো সবচেয়ে বিস্ময়কর কাঠামো হলো মানবমস্তিষ্ক—কারণ এই ক্ষুদ্র জৈবিক অঙ্গই সমগ্র মহাবিশ্বকে...

মুক্তিযুদ্ধের চেতনা হারিয়ে গেলে স্বাধীনতার মূল্যবোধও হারাবে: স্বাস্থ্যমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক, ঢাকা নতুন প্রজন্মের মধ্যে মুক্তিযুদ্ধের চেতনা ধরে রাখা না গেলে একসময় স্বাধীনতার প্রকৃত মূল্যবোধও হারিয়ে যাবে বলে মন্তব্য করেছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ...

এমপিওভুক্ত শিক্ষক, দ্বৈত নাগরিক ও ঋণখেলাপিরা স্থানীয় নির্বাচনে অংশ নিতে পারবেন না : ইসি

নিজস্ব প্রতিবেদক: স্থানীয় সরকার নির্বাচন আরও স্বচ্ছ, জবাবদিহিমূলক ও সুশৃঙ্খল করতে সংশ্লিষ্ট আইন সংশোধনের লক্ষ্যে একগুচ্ছ প্রস্তাব চূড়ান্ত করেছে নির্বাচন কমিশন (ইসি)। প্রস্তাবিত সংশোধনীতে...

জনপ্রিয় সংবাদ