রবিবার, অক্টোবর ২৫, ২০২৬

ইসলামী ব্যাংকের বরিশাল জোনের বিশেষ ব্যবসায় উন্নয়ন সম্মেলন অনুষ্ঠিত

পাঠক প্রিয়

ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড-এর বরিশাল জোনের বিশেষ ভার্চুয়্যাল ব্যবসায় উন্নয়ন সম্মেলন ৯ জুন ২০২০, মঙ্গলবার অনুষ্ঠিত হয়। ব্যাংকের ম্যানেজিং ডাইরেক্টর ও সিইও মোঃ মাহবুব উল আলম সম্মেলনে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন।

সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন অ্যাডিশনাল ম্যানেজিং ডাইরেক্টর মুহাম্মদ মুনিরুল মওলা, মুহাম্মদ কায়সার আলী এবং মোঃ ওমর ফারুক খান। সম্মেলনে আরো বক্তব্য দেন ডেপুটি ম্যানেজিং ডাইরেক্টর আবু রেজা মো. ইয়াহিয়া, এ এ এম হাবিবুর রহমান ও মোঃ মোশাররফ হোসাইন, সিনিয়র এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট মোহাম্মদ জামাল উদ্দিন মজুমদার, আবুল ফয়েজ মুহাম্মাদ কামালুদ্দীন, মুহাম্মদ শাব্বির, মুহাম্মদ সাঈদ উল্যাহ ও জি এম মোহাম্মদ গিয়াস উদ্দিন কাদের। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন বরিশাল জোনপ্রধান মোঃ আমিনুর রহমান । জোনের শাখাপ্রধানগণ সম্মেলনে অংশগ্রহণ করেন। জোনের সামগ্রিক ব্যবসায়িক কার্যক্রম ও অগ্রগতিতে সন্তোষ প্রকাশ করে সাফল্যের ধারা অব্যাহত রাখতে সম্মেলনে নির্দেশনা দেয়া হয়।

মোঃ মাহবুব উল আলম প্রধান অতিথির ভাষণে বলেন, মোঃ মাহবুব উল আলম প্রধান অতিথির ভাষণে বলেন, জাতীয় প্রয়োজনকে সামনে রেখে ও মাননীয় প্রধানমন্ত্রীর দিক-নির্দেশনার আলোকে জনগণকে সময়োপযোগী আর্থিক সেবা প্রদান করছে ইসলামী ব্যাংক। তিনি কেন্দ্রীয় ব্যাংকের ভূমিকার প্রশংসা করেন এবং যথাযথ নির্দেশনা প্রদানের জন্য গভর্নরকে ধন্যবাদ জ্ঞাপন করেন। তিনি বলেন, ইসলামী ব্যংকের কর্মীরা মানুষের কল্যাণ ও জীবীকার প্রয়োজনকে অগ্রাধিকার দিয়ে কাজ করছে।

তিনি বলেন, ইসলামী ব্যাংক দেশের বৃহত্তম ব্যাংক হিসেবে যথাযথ ভূমিকা পালন করে চলেছে। ইসলামী ব্যাংকের আন্তরিক সেবার কারণে এ ব্যাংক মানুষের আস্থা অর্জন করতে সক্ষম হয়েছে। আন্তর্জাতিক অঙ্গনেও ব্যাংক তার অবদানের স্বীকৃতি অর্জন করতে সক্ষম হয়েছে।

তিনি বলেন, ব্যাংকের বিকল্প ব্যাংকিং সেবাকে মানুষের দোর-গোড়ায় আরো বেশি পৌঁছে দিতে হবে। বিশেষ এই মুহূর্তে ব্যাংকের আমানত ও রেমিট্যান্স আহরণের প্রবৃদ্ধিতে সন্তোষ প্রকাশ করে তিনি বলেন, ইসলামী ব্যাংকের প্রতি জনগণের অবিচল আস্থা এবং ব্যাংকের কর্মকর্তা-কর্মচারীদের আন্তরিক সেবার জন্যই আজকের এ অর্জন সম্ভব হয়েছে।  –সংবাদ বিজ্ঞপ্তি

সর্বশেষ সংবাদ

‘সার্ভিস’ শব্দের বিবর্তন ঘটেছে, কিন্তু কী মানুষের মুক্তি ঘটেছে?

সুফি সাগর সামস্ ভাষা, ক্ষমতা ও মানবমর্যাদা নিয়ে একটি পুনর্বিবেচনা সভ্যতার ইতিহাসে শব্দ কখনো কেবল শব্দ নয়; তারা একটি যুগের সামাজিক...

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের পদত্যাগপত্র গ্রহণ, জরুরি সংবাদ সম্মেলন আজ

নিজস্ব প্রতিবেদক ঢাকা, শুক্রবার: রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন পদত্যাগ করেছেন। ইতোমধ্যে তাঁর পদত্যাগপত্র গ্রহণ করা হয়েছে। এ বিষয়ে বিস্তারিত জানাতে জরুরি সংবাদ সম্মেলন ডেকেছেন জাতীয় সংসদের...

মানবমস্তিষ্ক: মহাবিশ্বের ভেতর আরেক মহাবিশ্ব

সুফি সাগর সামস্ মহাবিশ্বের সবচেয়ে বিস্ময়কর সৃষ্টি কি কোনো নক্ষত্র, গ্যালাক্সি বা কৃষ্ণগহ্বর? হয়তো নয়। হয়তো সবচেয়ে বিস্ময়কর কাঠামো হলো মানবমস্তিষ্ক—কারণ এই ক্ষুদ্র জৈবিক অঙ্গই সমগ্র মহাবিশ্বকে...

মুক্তিযুদ্ধের চেতনা হারিয়ে গেলে স্বাধীনতার মূল্যবোধও হারাবে: স্বাস্থ্যমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক, ঢাকা নতুন প্রজন্মের মধ্যে মুক্তিযুদ্ধের চেতনা ধরে রাখা না গেলে একসময় স্বাধীনতার প্রকৃত মূল্যবোধও হারিয়ে যাবে বলে মন্তব্য করেছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ...

এমপিওভুক্ত শিক্ষক, দ্বৈত নাগরিক ও ঋণখেলাপিরা স্থানীয় নির্বাচনে অংশ নিতে পারবেন না : ইসি

নিজস্ব প্রতিবেদক: স্থানীয় সরকার নির্বাচন আরও স্বচ্ছ, জবাবদিহিমূলক ও সুশৃঙ্খল করতে সংশ্লিষ্ট আইন সংশোধনের লক্ষ্যে একগুচ্ছ প্রস্তাব চূড়ান্ত করেছে নির্বাচন কমিশন (ইসি)। প্রস্তাবিত সংশোধনীতে...

জনপ্রিয় সংবাদ