বুধবার, আগস্ট ২৬, ২০২৬

ইরান যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনার সম্ভাবনা নাকচ করল

পাঠক প্রিয়

অনলাইন ডেস্ক

ইরান যুক্তরাষ্ট্রের সঙ্গে কোনো ধরনের আলোচনা বা যোগাযোগের সম্ভাবনা স্থগিত করেছে। বুধবার ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি জানিয়েছেন, মার্কিন বিশেষ দূত স্টিভ উইটকফের সঙ্গে সাম্প্রতিক দিনগুলোতে তার কোনো যোগাযোগ হয়নি। তেহরানের পক্ষ থেকে আলোচনার কোনো অনুরোধও করা হয়নি।

ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যম ও রয়টার্সের প্রতিবেদন অনুযায়ী, ওয়াশিংটন যদি সামরিক পদক্ষেপের দিকে এগোতে থাকে, তাতে কোনো আলোচনা সম্ভব হবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন আরাঘচি। তিনি বলেন, “যুক্তরাষ্ট্র যতক্ষণ হুমকি ও অযৌক্তিক দাবিতে অটল থাকবে, ততক্ষণ কোনো আলোচনা সফল হবে না।”

তিনি আরও উল্লেখ করেন, সরাসরি যোগাযোগ না থাকলেও কিছু দেশ মধ্যস্থতাকারী হিসেবে কূটনৈতিক চ্যানেলের মাধ্যমে ইরানের সঙ্গে যোগাযোগ রক্ষা করছে।

এরই মধ্যে, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প মধ্যপ্রাচ্যে নৌবহর পাঠানোর ঘোষণা দিয়ে ইরানকে কূটনৈতিক পথ বেছে নেওয়ার আহ্বান জানিয়েছেন। তবে ওই অঞ্চলে যুক্তরাষ্ট্রের সামরিক উপস্থিতি বৃদ্ধির বিষয়টি স্পষ্ট হয়ে উঠেছে।

ইরান অভ্যন্তরীণ বিক্ষোভকে কেন্দ্র করে সৃষ্ট উত্তেজনার জন্য ওয়াশিংটনকেই দায়ী করছে। আরাঘচি হুঁশিয়ারি দিয়ে বলেছেন, যেকোনো মার্কিন হামলাকে ইরান সরাসরি যুদ্ধ হিসেবে গণ্য করবে।

সর্বশেষ সংবাদ

‘সার্ভিস’ শব্দের বিবর্তন ঘটেছে, কিন্তু কী মানুষের মুক্তি ঘটেছে?

সুফি সাগর সামস্ ভাষা, ক্ষমতা ও মানবমর্যাদা নিয়ে একটি পুনর্বিবেচনা সভ্যতার ইতিহাসে শব্দ কখনো কেবল শব্দ নয়; তারা একটি যুগের সামাজিক...

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের পদত্যাগপত্র গ্রহণ, জরুরি সংবাদ সম্মেলন আজ

নিজস্ব প্রতিবেদক ঢাকা, শুক্রবার: রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন পদত্যাগ করেছেন। ইতোমধ্যে তাঁর পদত্যাগপত্র গ্রহণ করা হয়েছে। এ বিষয়ে বিস্তারিত জানাতে জরুরি সংবাদ সম্মেলন ডেকেছেন জাতীয় সংসদের...

মানবমস্তিষ্ক: মহাবিশ্বের ভেতর আরেক মহাবিশ্ব

সুফি সাগর সামস্ মহাবিশ্বের সবচেয়ে বিস্ময়কর সৃষ্টি কি কোনো নক্ষত্র, গ্যালাক্সি বা কৃষ্ণগহ্বর? হয়তো নয়। হয়তো সবচেয়ে বিস্ময়কর কাঠামো হলো মানবমস্তিষ্ক—কারণ এই ক্ষুদ্র জৈবিক অঙ্গই সমগ্র মহাবিশ্বকে...

মুক্তিযুদ্ধের চেতনা হারিয়ে গেলে স্বাধীনতার মূল্যবোধও হারাবে: স্বাস্থ্যমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক, ঢাকা নতুন প্রজন্মের মধ্যে মুক্তিযুদ্ধের চেতনা ধরে রাখা না গেলে একসময় স্বাধীনতার প্রকৃত মূল্যবোধও হারিয়ে যাবে বলে মন্তব্য করেছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ...

এমপিওভুক্ত শিক্ষক, দ্বৈত নাগরিক ও ঋণখেলাপিরা স্থানীয় নির্বাচনে অংশ নিতে পারবেন না : ইসি

নিজস্ব প্রতিবেদক: স্থানীয় সরকার নির্বাচন আরও স্বচ্ছ, জবাবদিহিমূলক ও সুশৃঙ্খল করতে সংশ্লিষ্ট আইন সংশোধনের লক্ষ্যে একগুচ্ছ প্রস্তাব চূড়ান্ত করেছে নির্বাচন কমিশন (ইসি)। প্রস্তাবিত সংশোধনীতে...

জনপ্রিয় সংবাদ