বৃহস্পতিবার, আগস্ট ১৩, ২০২৬

ইরানে হামলা না করার পরামর্শ ট্রাম্পকে, কূটনীতির পথ খোলা রাখতে চায় হোয়াইট হাউস

পাঠক প্রিয়

অনলাইন ডেস্ক

ইরানে চলমান সরকারবিরোধী বিক্ষোভের প্রেক্ষাপটে দেশটিতে সামরিক হামলা না করে আপাতত কূটনৈতিক পথ খোলা রাখার পরামর্শ দিয়েছেন যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসনের ভেতর থেকেই এমন পরামর্শ আসছে বলে জানিয়েছে প্রভাবশালী মার্কিন সংবাদমাধ্যম ওয়াল স্ট্রিট জার্নাল

গত দুই সপ্তাহ ধরে ইরানে ব্যাপক সরকারবিরোধী বিক্ষোভ চলছে। বিক্ষোভকারীদের প্রতি প্রকাশ্য সমর্থন জানিয়েছেন প্রেসিডেন্ট ট্রাম্প ও তার প্রশাসনের শীর্ষ কর্মকর্তারা। বিক্ষোভ দমনে তেহরানের কঠোর পদক্ষেপে অসন্তোষ প্রকাশ করেছে ওয়াশিংটন। এরই মধ্যে ইরান পরিস্থিতিতে যুক্তরাষ্ট্র কীভাবে হস্তক্ষেপ করতে পারে, সামরিক বাহিনীর সামনে কী কী বিকল্প রয়েছে—তা নিয়ে হোয়াইট হাউসে একাধিক আলোচনা হয়। সামরিক হামলার সম্ভাবনাও পুরোপুরি উড়িয়ে দেওয়া হয়নি।

তবে ওয়াল স্ট্রিট জার্নাল-এর প্রতিবেদনে বলা হয়, প্রশাসনের কয়েকজন শীর্ষ কর্মকর্তা ট্রাম্পকে এখনই ইরানে হামলা না করার পরামর্শ দিয়েছেন। তারা মনে করছেন, সামরিক পদক্ষেপের আগে কূটনৈতিকভাবে ইরানকে চাপে ফেলার সম্ভাবনাগুলো যাচাই করা উচিত। ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্সও একই ধরনের মত দিয়েছেন বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়।

যদিও এ বিষয়ে ভিন্ন বক্তব্য দিয়েছেন জেডি ভ্যান্সের মুখপাত্র উইলিয়াম মার্টিন। তিনি বলেন, ভাইস প্রেসিডেন্ট ভ্যান্স ও পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও যৌথভাবে প্রেসিডেন্ট ট্রাম্পের সামনে সম্ভাব্য সব বিকল্প তুলে ধরেছেন। সেখানে কূটনৈতিক উদ্যোগের পাশাপাশি সামরিক পদক্ষেপের বিষয়টিও আলোচনায় ছিল। কোনো একটি পথকে বিশেষভাবে অগ্রাধিকার দেওয়া হয়নি বলে দাবি করেন তিনি।

সামরিক পদক্ষেপ থেকে ট্রাম্প প্রশাসন কিছুটা হলেও সরে আসছে—এমন ইঙ্গিত পাওয়া যায় সোমবার। ওই দিন ট্রাম্প দাবি করেন, ইরান থেকে তার সঙ্গে যোগাযোগ করা হয়েছে এবং পরমাণু সমঝোতার আগ্রহ প্রকাশ করা হয়েছে। এমনকি ইরানের নেতৃত্বের সঙ্গে বৈঠকের সম্ভাবনাও সামনে আসে।

এদিকে হোয়াইট হাউসের প্রেসসচিব ক্যারোলিন লেভিট বলেন, প্রেসিডেন্ট ট্রাম্প সবসময়ই সব বিকল্প পথ আলোচনার টেবিলে খোলা রাখেন। তিনি বলেন, “এই বিকল্পগুলোর মধ্যে কূটনৈতিক উদ্যোগ যেমন রয়েছে, তেমনি প্রয়োজনে বিমান হামলার মতো সামরিক পদক্ষেপও রয়েছে।”

বিশ্লেষকদের মতে, ইরান ইস্যুতে আপাতত কূটনীতি ও চাপের কৌশলেই এগোতে চাইছে ট্রাম্প প্রশাসন, তবে পরিস্থিতি বদলালে সামরিক পথেও যেতে পিছপা হবে না ওয়াশিংটন।

সূত্র: ওয়াল স্ট্রিট জার্নাল, জেরুজালেম পোস্ট

সর্বশেষ সংবাদ

‘সার্ভিস’ শব্দের বিবর্তন ঘটেছে, কিন্তু কী মানুষের মুক্তি ঘটেছে?

সুফি সাগর সামস্ ভাষা, ক্ষমতা ও মানবমর্যাদা নিয়ে একটি পুনর্বিবেচনা সভ্যতার ইতিহাসে শব্দ কখনো কেবল শব্দ নয়; তারা একটি যুগের সামাজিক...

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের পদত্যাগপত্র গ্রহণ, জরুরি সংবাদ সম্মেলন আজ

নিজস্ব প্রতিবেদক ঢাকা, শুক্রবার: রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন পদত্যাগ করেছেন। ইতোমধ্যে তাঁর পদত্যাগপত্র গ্রহণ করা হয়েছে। এ বিষয়ে বিস্তারিত জানাতে জরুরি সংবাদ সম্মেলন ডেকেছেন জাতীয় সংসদের...

মানবমস্তিষ্ক: মহাবিশ্বের ভেতর আরেক মহাবিশ্ব

সুফি সাগর সামস্ মহাবিশ্বের সবচেয়ে বিস্ময়কর সৃষ্টি কি কোনো নক্ষত্র, গ্যালাক্সি বা কৃষ্ণগহ্বর? হয়তো নয়। হয়তো সবচেয়ে বিস্ময়কর কাঠামো হলো মানবমস্তিষ্ক—কারণ এই ক্ষুদ্র জৈবিক অঙ্গই সমগ্র মহাবিশ্বকে...

মুক্তিযুদ্ধের চেতনা হারিয়ে গেলে স্বাধীনতার মূল্যবোধও হারাবে: স্বাস্থ্যমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক, ঢাকা নতুন প্রজন্মের মধ্যে মুক্তিযুদ্ধের চেতনা ধরে রাখা না গেলে একসময় স্বাধীনতার প্রকৃত মূল্যবোধও হারিয়ে যাবে বলে মন্তব্য করেছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ...

এমপিওভুক্ত শিক্ষক, দ্বৈত নাগরিক ও ঋণখেলাপিরা স্থানীয় নির্বাচনে অংশ নিতে পারবেন না : ইসি

নিজস্ব প্রতিবেদক: স্থানীয় সরকার নির্বাচন আরও স্বচ্ছ, জবাবদিহিমূলক ও সুশৃঙ্খল করতে সংশ্লিষ্ট আইন সংশোধনের লক্ষ্যে একগুচ্ছ প্রস্তাব চূড়ান্ত করেছে নির্বাচন কমিশন (ইসি)। প্রস্তাবিত সংশোধনীতে...

জনপ্রিয় সংবাদ