বৃহস্পতিবার, জুন ৪, ২০২৬

ইরানে সামরিক অভিযানে ঐকমত্যে যুক্তরাষ্ট্র–ইসরায়েল

পাঠক প্রিয়

পশু কুরবানির সঙ্গে সঙ্গে আত্মিক কুরবানি করতে হবে : বিএইচপি

নিজস্ব প্রতিবেদক : ঈদ মুবারক। দেশবাসীকে ঈদউল আযহার শুভেচ্ছা জানিয়েছে বাংলাদেশ হিউম্যানিস্ট পার্টি-বিএইচপি। শুভেচ্ছা বার্তায় দলটি বলেছে, বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি,...

অনলাইন ডেস্ক

তেল আবিবে আয়োজিত এক উচ্চপর্যায়ের বৈঠকে ইরানের বিরুদ্ধে সম্ভাব্য সামরিক ব্যবস্থা গ্রহণের বিষয়ে বড় ধরনের সমঝোতায় পৌঁছেছে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল। ইসরায়েলি সংবাদমাধ্যম চ্যানেল ১৪-এর প্রতিবেদনে বলা হয়েছে, প্রয়োজন পড়লে ইরানে অত্যন্ত দ্রুত, আকস্মিক ও শক্তিশালী হামলা চালানোর বিষয়ে দুই দেশ একমত হয়েছে।

রোববার মার্কিন সেন্ট্রাল কমান্ডের (সেন্টকম) কমান্ডার ব্র্যাড কুপার ইসরায়েলি সামরিক বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে এই বিশেষ বৈঠকে অংশ নেন। বৈঠকে বর্তমান আঞ্চলিক পরিস্থিতি ও ইরানের বিরুদ্ধে যৌথ কৌশল নিয়ে বিস্তারিত আলোচনা হয়।

চ্যানেল ১৪ জানায়, উভয় পক্ষই ইরানের মোকাবিলায় অভিন্ন দৃষ্টিভঙ্গি পোষণ করছে এবং সামরিক সহযোগিতা আরও জোরদার করার অঙ্গীকার করেছে। বৈঠকে সিদ্ধান্ত হয়, পূর্ণমাত্রার যুদ্ধের প্রস্তুতির জন্য সময় প্রয়োজন হলেও সুনির্দিষ্ট ও অতর্কিত হামলার জন্য ওয়াশিংটন সবসময় প্রস্তুত থাকবে।

মার্কিন কর্মকর্তাদের মতে, যুক্তরাষ্ট্রের কৌশল হবে দ্রুত, আকস্মিক ও লক্ষ্যভিত্তিক সামরিক অভিযান পরিচালনা করা। তারা জানান, সম্ভাব্য কোনো হামলার ক্ষেত্রে মূল লক্ষ্য হবে সাধারণ নাগরিক ও বিক্ষোভকারীদের ওপর দমন-পীড়নের জন্য দায়ী ব্যক্তিরা।

বৈঠকে আরও পুনর্ব্যক্ত করা হয়, মধ্যপ্রাচ্যে ইসরায়েলসহ যুক্তরাষ্ট্রের মিত্রদের নিরাপত্তা নিশ্চিত করা ওয়াশিংটনের অগ্রাধিকার এবং যেকোনো মূল্যে তাদের সুরক্ষা দেওয়া হবে।

সূত্র: মিডল ইস্ট মনিটর

সর্বশেষ সংবাদ

জুনের ভূ-রাজনীতি: বাংলাদেশের সামনে নতুন বাস্তবতার পরীক্ষা

দক্ষিণ ও দক্ষিণপূর্ব এশিয়ার ভূ-রাজনীতি আবারও এক অস্থির সন্ধিক্ষণে এসে দাঁড়িয়েছে। চলমান জুন মাসকে ঘিরে আঞ্চলিক কূটনীতি, সামরিক সমীকরণ,...

পশু কুরবানির সঙ্গে সঙ্গে আত্মিক কুরবানি করতে হবে : বিএইচপি

নিজস্ব প্রতিবেদক : ঈদ মুবারক। দেশবাসীকে ঈদউল আযহার শুভেচ্ছা জানিয়েছে বাংলাদেশ হিউম্যানিস্ট পার্টি-বিএইচপি। শুভেচ্ছা বার্তায় দলটি বলেছে, বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি, বাংলাদেশ জামায়াতে ইসলামী, জাতীয় নাগরিক...

জ্বালানি খাত ‘দুষ্টচক্রে বন্দি’, ভাঙতে হবে অলিগার্কিক কাঠামো: তিতুমীর

নিজস্ব প্রতিবেদক দেশের বিদ্যুৎ ও জ্বালানি খাত একটি ‘দুষ্টচক্রে’ বন্দি হয়ে পড়েছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর অর্থ ও পরিকল্পনাবিষয়ক উপদেষ্টা ড. রাশেদ আল মাহমুদ তিতুমীর।...

নাহিদ রানার হুঙ্কার: ‘আমাকে বাউন্সার মারলে ছেড়ে কথা বলবো না’

অনলাইন ডেস্ক বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের তরুণ পেসার নাহিদ রানা সম্প্রতি দুর্দান্ত ছন্দে রয়েছেন। গতি, বাউন্সার এবং আক্রমণাত্মক বোলিংয়ে জাতীয় দলের অন্যতম ভরসার নাম হয়ে...

জন আব্রাহামই কি হচ্ছেন নতুন জেমস বন্ড?

অনলাইন ডেস্ক বিশ্বজুড়ে সিনেমাপ্রেমীদের আগ্রহের কেন্দ্রবিন্দু এখন—কে হচ্ছেন পরবর্তী জেমস বন্ড! সম্প্রতি Amazon MGM Studios আনুষ্ঠানিকভাবে জানায়, জনপ্রিয় ‘০০৭’ ফ্র্যাঞ্চাইজির নতুন কিস্তির জন্য অডিশন প্রক্রিয়া...

জনপ্রিয় সংবাদ