শনিবার, জুলাই ১৮, ২০২৬

ইরানে নতুন করে বিক্ষোভের ডাক নির্বাসিত ক্রাউন প্রিন্সের

পাঠক প্রিয়

অনলাইন ডেস্ক

ইরানের শেষ শাহ শাসনের নির্বাসিত ক্রাউন প্রিন্স রেজা পাহলভি দেশটিতে আবারও সরকারবিরোধী বিক্ষোভের আহ্বান জানিয়েছেন। পাশাপাশি ইউরোপের বিভিন্ন দেশেও বসবাসরত ইরানিদের আন্দোলনে অংশ নেওয়ার আহ্বান জানান তিনি।

শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) তিনি জার্মানির মিউনিখ শহরে আয়োজিত আন্তর্জাতিক নিরাপত্তা সম্মেলনে অংশ নেন। সেখানে উপস্থিত থেকে তিনি ইরান-এর জনগণের উদ্দেশ্যে শনিবার আবার আন্দোলনে নামার আহ্বান জানান।

বর্তমানে যুক্তরাষ্ট্রে বসবাসরত রেজা পাহলভি ১৯৭৯ সালের ইসলামিক বিপ্লবের পর আর কখনো ইরানে ফেরেননি। সেই বিপ্লবের পরই দেশটিতে রাজতন্ত্রের অবসান ঘটে।

গত মাসে ইরানে ব্যাপক সরকারবিরোধী বিক্ষোভ ছড়িয়ে পড়ে। দেশটির সরকার কঠোর শক্তি প্রয়োগের মাধ্যমে সেই আন্দোলন দমন করে বলে আন্তর্জাতিক বিভিন্ন সূত্রে জানা যায়। নিরাপত্তা বাহিনীর গুলি চালানোর আশঙ্কার কথা উল্লেখ করে সাধারণ মানুষকে ঘর ও ছাদ থেকে স্লোগান দেওয়ার আহ্বান জানিয়েছেন তিনি।

সামাজিক যোগাযোগমাধ্যম X-এ দেওয়া এক পোস্টে তিনি বলেন, “এই চেতনাকে ধারণ করে আমি আপনাদের আহ্বান জানাচ্ছি—আগামী ১৪ ও ১৫ ফেব্রুয়ারি রাত ৮টায় আপনারা নিজেদের ঘর এবং বাড়ির ছাদ থেকে আওয়াজ তুলুন। নিজেদের দাবি উচ্চকণ্ঠে জানান এবং ঐক্যের শক্তি প্রদর্শন করুন।”

তিনি আরও বলেন, ঐক্যবদ্ধ আন্দোলনের মাধ্যমে বর্তমান শাসনব্যবস্থার বিরুদ্ধে জনগণ বিজয় অর্জন করবে বলে তিনি বিশ্বাস করেন।

সংবাদটি প্রকাশ করেছে আন্তর্জাতিক গণমাধ্যম টাইমস অব ইসরাইল

সর্বশেষ সংবাদ

প্রতিহিংসার রাজনীতির অবসান, নাকি রাষ্ট্র পুনর্গঠনের সূচনা?

সুফি সাগর সামস বাংলাদেশ একটি গুরুত্বপূর্ণ রাজনৈতিক সন্ধিক্ষণে দাঁড়িয়ে আছে। দীর্ঘ কয়েক দশকের সংঘাতমুখী রাজনীতি, ক্ষমতার পালাবদলের সঙ্গে প্রতিশোধের সংস্কৃতি,...

শিরোনাম: চীন-মিয়ানমার করিডরে যুক্ত হলে ২৪ ঘণ্টায় চীনে পৌঁছাবে বাংলাদেশের পণ্য: বাণিজ্যমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক, সিলেট চীন-মিয়ানমার অর্থনৈতিক করিডরে বাংলাদেশ যুক্ত হলে মাত্র ২৪ ঘণ্টার মধ্যেই ট্রাকে করে বাংলাদেশ থেকে চীনে পণ্য পৌঁছানো সম্ভব হবে বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী...

জাবির বাজেট ৩৪৮ কোটি ৭০ লাখ টাকা, গবেষণায় বরাদ্দ শূন্য

স্টাফ রিপোর্টার | জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) ২০২৬-২৭ অর্থবছরের জন্য ৩৪৮ কোটি ৭০ লাখ টাকার বাজেট অনুমোদন দিয়েছে বিশ্ববিদ্যালয়ের সিনেট। শনিবার (২৭ জুন) সন্ধ্যায়...

বিশ্বকাপ জিতবে রোনালদোর পর্তুগাল’—ঘানার পুরোহিতের চাঞ্চল্যকর দাবি

স্পোর্টস ডেস্ক: ২০২৬ সালের ফিফা বিশ্বকাপকে সামনে রেখে এক চাঞ্চল্যকর ও বিতর্কিত ভবিষ্যদ্বাণী করেছেন ঘানার আধ্যাত্মিক ব্যক্তিত্ব নানা কোয়াকু বোনসাম। তার দাবি, আগামী বিশ্বকাপে...

বিয়েতে ১০০ জনের বেশি অতিথি হলে অতিরিক্ত জনপ্রতি ১ হাজার টাকা ট্যাক্সের প্রস্তাব

অনলাইন ডেস্ক ঢাকা: বিয়ের অনুষ্ঠানে ১০০ জনের বেশি অতিথি হলে অতিরিক্ত প্রত্যেক অতিথির জন্য এক হাজার টাকা করে সরকারি ট্যাক্স আরোপের প্রস্তাব দিয়েছেন লক্ষ্মীপুর-১ আসনের...

জনপ্রিয় সংবাদ