বুধবার, জুন ৩, ২০২৬

ইরানের বিরুদ্ধে সামরিক ব্যবস্থা প্রয়োজন হবে না: ট্রাম্প

পাঠক প্রিয়

জুনের ভূ-রাজনীতি: বাংলাদেশের সামনে নতুন বাস্তবতার পরীক্ষা

দক্ষিণ ও দক্ষিণপূর্ব এশিয়ার ভূ-রাজনীতি আবারও এক অস্থির সন্ধিক্ষণে এসে দাঁড়িয়েছে। চলমান জুন মাসকে ঘিরে আঞ্চলিক কূটনীতি, সামরিক সমীকরণ,...

অনলাইন ডেস্ক

ইরানের বিরুদ্ধে সামরিক পদক্ষেপ নেওয়ার প্রয়োজন হবে না বলে মন্তব্য করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। একই সঙ্গে তিনি সম্ভাব্য একটি পারমাণবিক চুক্তি নিয়ে তেহরানের সঙ্গে আরও আলোচনার পরিকল্পনার কথাও জানিয়েছেন।

বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) তার স্ত্রী মেলানিয়া ট্রাম্পকে নিয়ে নির্মিত একটি তথ্যচিত্রের উদ্বোধনী অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন ট্রাম্প।

তিনি বলেন, ‘আমি আমার প্রথম মেয়াদে মার্কিন সামরিক শক্তি বৃদ্ধি করেছি। এখন আমাদের একটি বাহিনী ইরানের দিকে যাচ্ছে। তবে আশা করছি, আমাদের এটি ব্যবহার করার প্রয়োজন হবে না।’

ইরানের সঙ্গে আলোচনায় বসবেন কি না—এমন প্রশ্নের উত্তরে ট্রাম্প বলেন, ‘আমি আগেও আলোচনা করেছি এবং ভবিষ্যতেও আরও আলোচনার পরিকল্পনা করছি।’

এ সময় তিনি আরও বলেন, ‘হ্যাঁ, আমাদের অনেকগুলো বড় ও শক্তিশালী জাহাজ এখন ইরানের পথে রয়েছে। যদি সেগুলো ব্যবহার করতে না হয়, সেটাই হবে সবচেয়ে ভালো বিষয়।’

উল্লেখ্য, ইরানে সম্ভাব্য মার্কিন হামলা নিয়ে গত কয়েক দিন ধরেই আন্তর্জাতিক অঙ্গনে জল্পনা-কল্পনা চলছে। এরই মধ্যে গত সোমবার মধ্যপ্রাচ্যে একটি বিমানবাহী রণতরিসহ গুরুত্বপূর্ণ সামরিক সরঞ্জাম মোতায়েন করেছে যুক্তরাষ্ট্র। পাশাপাশি ইরান অভিমুখে আরও নৌবহর পাঠানোর ঘোষণা দিয়েছে ওয়াশিংটন। অঞ্চলটিতে সামরিক মহড়া চালানোর কথাও জানিয়েছে দেশটি।

সূত্র: এএফপি

সর্বশেষ সংবাদ

জুনের ভূ-রাজনীতি: বাংলাদেশের সামনে নতুন বাস্তবতার পরীক্ষা

দক্ষিণ ও দক্ষিণপূর্ব এশিয়ার ভূ-রাজনীতি আবারও এক অস্থির সন্ধিক্ষণে এসে দাঁড়িয়েছে। চলমান জুন মাসকে ঘিরে আঞ্চলিক কূটনীতি, সামরিক সমীকরণ,...

পশু কুরবানির সঙ্গে সঙ্গে আত্মিক কুরবানি করতে হবে : বিএইচপি

নিজস্ব প্রতিবেদক : ঈদ মুবারক। দেশবাসীকে ঈদউল আযহার শুভেচ্ছা জানিয়েছে বাংলাদেশ হিউম্যানিস্ট পার্টি-বিএইচপি। শুভেচ্ছা বার্তায় দলটি বলেছে, বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি, বাংলাদেশ জামায়াতে ইসলামী, জাতীয় নাগরিক...

জ্বালানি খাত ‘দুষ্টচক্রে বন্দি’, ভাঙতে হবে অলিগার্কিক কাঠামো: তিতুমীর

নিজস্ব প্রতিবেদক দেশের বিদ্যুৎ ও জ্বালানি খাত একটি ‘দুষ্টচক্রে’ বন্দি হয়ে পড়েছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর অর্থ ও পরিকল্পনাবিষয়ক উপদেষ্টা ড. রাশেদ আল মাহমুদ তিতুমীর।...

নাহিদ রানার হুঙ্কার: ‘আমাকে বাউন্সার মারলে ছেড়ে কথা বলবো না’

অনলাইন ডেস্ক বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের তরুণ পেসার নাহিদ রানা সম্প্রতি দুর্দান্ত ছন্দে রয়েছেন। গতি, বাউন্সার এবং আক্রমণাত্মক বোলিংয়ে জাতীয় দলের অন্যতম ভরসার নাম হয়ে...

জন আব্রাহামই কি হচ্ছেন নতুন জেমস বন্ড?

অনলাইন ডেস্ক বিশ্বজুড়ে সিনেমাপ্রেমীদের আগ্রহের কেন্দ্রবিন্দু এখন—কে হচ্ছেন পরবর্তী জেমস বন্ড! সম্প্রতি Amazon MGM Studios আনুষ্ঠানিকভাবে জানায়, জনপ্রিয় ‘০০৭’ ফ্র্যাঞ্চাইজির নতুন কিস্তির জন্য অডিশন প্রক্রিয়া...

জনপ্রিয় সংবাদ