মঙ্গলবার, নভেম্বর ১৭, ২০২৬

ইরানজুড়ে বিক্ষোভ তীব্র, তেহরানে এক রাতে দুই শতাধিক নিহতের দাবি টাইম ম্যাগাজিনের

পাঠক প্রিয়

অনলাইন ডেস্ক

ইরানজুড়ে চলমান সরকারবিরোধী বিক্ষোভ দ্রুত ছড়িয়ে পড়েছে। গত মাসে রাজধানী তেহরান থেকে শুরু হওয়া এই আন্দোলন এখন দেশটির সব ৩১টি প্রদেশে বিস্তৃত হয়েছে। যুক্তরাষ্ট্রের প্রভাবশালী সাময়িকী টাইম ম্যাগাজিন দাবি করেছে, চলমান বিক্ষোভে শুধুমাত্র তেহরানেই এক রাতে ২০০ জনের বেশি বিক্ষোভকারী নিহত হয়েছেন।

টাইম ম্যাগাজিনের শুক্রবার (৯ জানুয়ারি) প্রকাশিত এক প্রতিবেদনে বলা হয়, নাম প্রকাশ না করার শর্তে তেহরানের এক চিকিৎসক তাদের জানিয়েছেন—শহরের ছয়টি হাসপাতালে অন্তত ২০৬ জন বিক্ষোভকারীর মৃত্যুর তথ্য রেকর্ড করা হয়েছে, যাদের বেশিরভাগই গুলিবিদ্ধ হয়ে মারা গেছেন।

প্রতিবেদনে উল্লেখ করা হয়, গত বৃহস্পতিবার রাতে তেহরানে বিক্ষোভ চরম আকার ধারণ করে। এ সময় বিক্ষোভকারীরা সহিংস হয়ে উঠলে নিরাপত্তা বাহিনী ব্যাপক গুলিবর্ষণ শুরু করে। এর পরদিন শুক্রবার রাতেও তেহরানসহ বিভিন্ন শহরে হাজার হাজার মানুষ রাস্তায় নেমে আসেন।

ওই চিকিৎসকের ভাষ্য অনুযায়ী, শুক্রবার হাসপাতালগুলো থেকে মরদেহ দ্রুত সরিয়ে নেওয়া হয়। তিনি আরও জানান, উত্তর তেহরানের একটি পুলিশ স্টেশনের বাইরে বিক্ষোভকারীদের লক্ষ্য করে মেশিনগান থেকে ব্রাশফায়ার করা হয়। সেখানে অন্তত ৩০ জন গুলিবিদ্ধ হন। নিহতদের অধিকাংশই তরুণ বলে তিনি দাবি করেন।

টাইম ম্যাগাজিন জানিয়েছে, হতাহতের প্রকৃত সংখ্যা স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি। তবে এই তথ্য নিশ্চিত হলে তা ইঙ্গিত দেয় যে, বিক্ষোভ দমনে ইরান সরকার কঠোর ও প্রাণঘাতী পদক্ষেপ নিয়েছে।

প্রতিবেদনে আরও বলা হয়, এই পরিস্থিতি যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাম্প্রতিক সতর্কবার্তাকেও কার্যত উপেক্ষা করার শামিল। ট্রাম্প হুঁশিয়ারি দিয়েছিলেন, বিক্ষোভকারীদের হত্যা করা হলে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনির সরকারকে “চড়া মূল্য” দিতে হবে।

ইরানে চলমান এই বিক্ষোভ ও দমন-পীড়ন আন্তর্জাতিক অঙ্গনে নতুন করে উদ্বেগ সৃষ্টি করেছে বলে মন্তব্য করেছে টাইম ম্যাগাজিন।

সূত্র: টাইম ম্যাগাজিন

সর্বশেষ সংবাদ

‘সার্ভিস’ শব্দের বিবর্তন ঘটেছে, কিন্তু কী মানুষের মুক্তি ঘটেছে?

সুফি সাগর সামস্ ভাষা, ক্ষমতা ও মানবমর্যাদা নিয়ে একটি পুনর্বিবেচনা সভ্যতার ইতিহাসে শব্দ কখনো কেবল শব্দ নয়; তারা একটি যুগের সামাজিক...

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের পদত্যাগপত্র গ্রহণ, জরুরি সংবাদ সম্মেলন আজ

নিজস্ব প্রতিবেদক ঢাকা, শুক্রবার: রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন পদত্যাগ করেছেন। ইতোমধ্যে তাঁর পদত্যাগপত্র গ্রহণ করা হয়েছে। এ বিষয়ে বিস্তারিত জানাতে জরুরি সংবাদ সম্মেলন ডেকেছেন জাতীয় সংসদের...

মানবমস্তিষ্ক: মহাবিশ্বের ভেতর আরেক মহাবিশ্ব

সুফি সাগর সামস্ মহাবিশ্বের সবচেয়ে বিস্ময়কর সৃষ্টি কি কোনো নক্ষত্র, গ্যালাক্সি বা কৃষ্ণগহ্বর? হয়তো নয়। হয়তো সবচেয়ে বিস্ময়কর কাঠামো হলো মানবমস্তিষ্ক—কারণ এই ক্ষুদ্র জৈবিক অঙ্গই সমগ্র মহাবিশ্বকে...

মুক্তিযুদ্ধের চেতনা হারিয়ে গেলে স্বাধীনতার মূল্যবোধও হারাবে: স্বাস্থ্যমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক, ঢাকা নতুন প্রজন্মের মধ্যে মুক্তিযুদ্ধের চেতনা ধরে রাখা না গেলে একসময় স্বাধীনতার প্রকৃত মূল্যবোধও হারিয়ে যাবে বলে মন্তব্য করেছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ...

এমপিওভুক্ত শিক্ষক, দ্বৈত নাগরিক ও ঋণখেলাপিরা স্থানীয় নির্বাচনে অংশ নিতে পারবেন না : ইসি

নিজস্ব প্রতিবেদক: স্থানীয় সরকার নির্বাচন আরও স্বচ্ছ, জবাবদিহিমূলক ও সুশৃঙ্খল করতে সংশ্লিষ্ট আইন সংশোধনের লক্ষ্যে একগুচ্ছ প্রস্তাব চূড়ান্ত করেছে নির্বাচন কমিশন (ইসি)। প্রস্তাবিত সংশোধনীতে...

জনপ্রিয় সংবাদ