মঙ্গলবার, ফেব্রুয়ারি ১০, ২০২৬

ইরানকে ট্রাম্পের ধন্যবাদ জ্ঞাপন

পাঠক প্রিয়

জামায়াত আমিরের অ্যাকাউন্ট হ্যাক, বঙ্গভবনের সহকারী প্রোগ্রামার আটক

অনলাইন ডেস্ক বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের এক্স (সাবেক টুইটার) অ্যাকাউন্ট হ্যাকের অভিযোগে বঙ্গভবনের সহকারী প্রোগ্রামার মোহাম্মদ ছরওয়ারে...

স্বাধীন বাংলাদেশে জামায়াতকে সমর্থন করা যায় না: মির্জা ফখরুল

ঠাকুরগাঁও প্রতিনিধি  স্বাধীন বাংলাদেশে জামায়াতে ইসলামীকে সমর্থন করা সম্ভব নয় বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব ও ঠাকুরগাঁও-১ আসনের ধানের শীষ...

অন্তর্বর্তী সরকারের দেড় বছর: অর্জনের চেয়ে ঘাটতিই বেশি—টিআইবি

বিশেষ প্রতিবেদক চব্বিশের গণ-অভ্যুত্থানের পর গঠিত অন্তর্বর্তী সরকারের দেড় বছরের শাসনামলে সাফল্যের তুলনায় ব্যর্থতা ও ঘাটতির পাল্লাই ভারী—এমন মূল্যায়ন করেছে...

টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে নতুন বিতর্ক: ভারত ম্যাচ বয়কট পুনর্বিবেচনার অনুরোধ শ্রীলঙ্কার

অনলাইন ডেস্ক আগামীকাল শনিবার থেকে শুরু হচ্ছে টি-টোয়েন্টি বিশ্বকাপের দশম আসর। ভারত ও শ্রীলঙ্কার যৌথ আয়োজনে অনুষ্ঠিত হতে যাচ্ছে ২০...

বঙ্গভবনের সহকারী প্রোগ্রামার আটক, জামায়াত আমির যা বললেন

অনলাইন ডেস্ক ঢাকা, ৪ ফেব্রুয়ারি – জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান এক্স (সাবেক টুইটার) একাউন্ট হ্যাকের ঘটনায় বঙ্গভবনের সহকারী...

অনলাইন ডেস্ক

ওয়াশিংটন/তেহরান, ১৬ জানুয়ারি: মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের নেতৃত্বকে ধন্যবাদ জানিয়েছেন শতাধিক বিক্ষোভকারীর মৃত্যুদণ্ড কার্যকরের পরিকল্পনা বাতিল করার জন্য।

শুক্রবার নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যাল-এ ট্রাম্প লিখেছেন, “আমি ইরানের নেতৃত্বের প্রতি অত্যন্ত সম্মান জানাই, যারা সব নির্ধারিত ফাঁসিকে বাতিল করেছেন, যা গতকাল অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। ধন্যবাদ!”

ট্রাম্প আরও বলেন, “উপসাগরীয় কোনো দেশ বা ইসরায়েল আমাকে হামলা থেকে বিরত রেখেছে—এমন মন্তব্য সঠিক নয়; কেউ আমাকে বোঝায়নি; আমি নিজেই নিজেকে বুঝিয়েছি।” তিনি সাংবাদিকদের জানিয়েছেন, “কারও ফাঁসি হয়নি। তারা ফাঁসি বাতিল করেছে। এটি আমার উপর বড় প্রভাব ফেলেছে।”

এর আগে হোয়াইট হাউস জানায়, টানা কয়েক সপ্তাহ ধরে চলা বিক্ষোভের প্রেক্ষাপটে ইরানি কর্তৃপক্ষ ৮০০টি নির্ধারিত মৃত্যুদণ্ড স্থগিত করেছে এবং যুক্তরাষ্ট্র এই পরিস্থিতি “সতর্কভাবে পর্যবেক্ষণ” করছে।

ট্রাম্প বারবার ইরানের বিক্ষোভকারীদের পাশে থাকার অঙ্গীকার করেছেন। তার ভাষায়, কর্তৃপক্ষের দমন-পীড়নে সেখানে হাজারো হতাহতের ঘটনা ঘটেছে। মঙ্গলবার তিনি ইরানি বিক্ষোভকারীদের ‘বিক্ষোভ চালিয়ে যেতে ও প্রতিষ্ঠানগুলো দখলে নিতে’ আহ্বান জানান এবং বলেন, “সহায়তা আসছে।”

একই সঙ্গে তিনি সতর্ক করে দেন, বিক্ষোভকারীদের ফাঁসি কার্যকর হলে তেহরানকে ‘খুব কঠোর পদক্ষেপের’ মুখে পড়তে হবে।

অন্যদিকে, ইরানের কর্মকর্তারা বিক্ষোভকে ‘দাঙ্গা’ ও ‘সন্ত্রাসবাদ’ আখ্যা দিয়ে এসবের পেছনে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের মদদ রয়েছে বলে অভিযোগ করেছেন।

উল্লেখ্য, গত ২৮ ডিসেম্বর ইরানে প্রাণঘাতী ও সহিংস বিক্ষোভ শুরু হয়। তবে হতাহত বা আটক ব্যক্তিদের সংখ্যা নিয়ে ইরানি কর্তৃপক্ষ এখনো কোনো আনুষ্ঠানিক তথ্য প্রকাশ করেনি।

সূত্র: টিআরটি ওয়ার্ল্ড

সর্বশেষ সংবাদ

ক্ষমতায় গেলে সময়মতো পে-স্কেল বাস্তবায়ননের প্রতিশ্রুতি তারেক রহমানের

অনলাইন ডেস্ক ঢাকা, সোমবার: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জয়ী হয়ে সরকার গঠন করতে পারলে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের জন্য যথাসময়ে নতুন পে-স্কেল...

শামস্ তাব্রিজি ও জালাল উদ্দিন রুমির আত্ম উন্নয়নের শিক্ষা

মাওলানা রুমির নিমন্ত্রণে গুরু শামস তাব্রিজি এলেন এক রাতে। খাওয়াদাওয়া শেষে, রুমির কাছে মদের আবদার করে বসলেন গুরু। রুমি স্তব্ধ! "গুরু, আপনি মদ্যপান করেন?" তাব্রিজির শান্ত...

বেকারত্বের অভিশাপ মুক্ত করতে ইপিজেড গড়ে কর্মসংস্থান সৃষ্টি করা হবে: তারেক রহমান

অনলাইন প্রতিবেদক ঢাকা, সোমবার: বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, ঢাকা-৫ আসনে দ্রুত একটি রপ্তানি প্রক্রিয়াজাতকরণ অঞ্চল (ইপিজেড) গড়ে তোলা হবে। এতে ব্যাপক কর্মসংস্থান সৃষ্টি...

দেশ দুই ভাগে বিভক্ত, একদিকে মদিনার ইসলাম অন্যদিকে মওদূদীবাদী ইসলাম : রফিকুল আলম মজনু

ফেনী প্রতিনিধি ফেনী-১ আসনে ধানের শীষ প্রতীকের প্রার্থী রফিকুল আলম মজনু বলেছেন, দেশ বর্তমানে দুই ধারায় বিভক্ত। একদিকে মদিনা ভিত্তিক প্রকৃত ইসলাম, অন্যদিকে মওদূদীবাদী ইসলাম—যা...

তারা ব্যালট ছাপাচ্ছে, এনআইডি কার্ড সংগ্রহ করছে, বোরকা কিনছে : আমীর খসরু

অনলাইন ডেস্ক ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণের দিন সবাইকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও চট্টগ্রাম-১১ (বন্দর-পতেঙ্গা) আসনের প্রার্থী আমীর খসরু মাহমুদ...

জনপ্রিয় সংবাদ

নির্বাচন ঘিরে কোনো শঙ্কা নেই, ৩৭টি ঝুঁকিপূর্ণ, নেওয়া হয়েছে বাড়তি নিরাপত্তা: ডিএমপি কমিশনার

অনলাইন ডেস্ক আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে সামনে রেখে রাজধানীতে আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক ও নিয়ন্ত্রণে রয়েছে বলে জানিয়েছেন ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কমিশনার...

বিমানের জ্বালানি বাঁচাতে নতুন প্রযুক্তি আবিস্কার করল নাসা

অনলাইন ডেস্ক মার্কিন মহাকাশ গবেষণা সংস্থা নাসা বিমানের জ্বালানি সাশ্রয়ে নতুন একটি উন্নত প্রযুক্তি উদ্ভাবন করেছে। সংস্থাটি জানিয়েছে, এই প্রযুক্তি ভবিষ্যতে দ্রুতগতির বিমানেও ব্যবহার করা...

সাত সরকারি কলেজ নিয়ে নতুন বিশ্ববিদ্যালয় গঠন

অনলাইন ডেস্ক রাজধানীর সাতটি সরকারি কলেজের উচ্চশিক্ষা ও গবেষণা কার্যক্রম সমন্বয়ে ‘ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি’ গঠন করে অধ্যাদেশ জারি করেছে সরকার। রোববার আইন, বিচার ও সংসদ...

খুলনা–৩ আসনে চালু হলো ফ্রি ওয়াইফাই জোন

অনলাইন ডেস্ক খুলনা–৩ আসনের সাধারণ মানুষ ও শিক্ষার্থীদের জন্য ফ্রি ওয়াইফাই জোন চালু করা হয়েছে। বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) উদ্যোগে “স্মার্ট লাইফ, ফ্রি ওয়াইফাই” স্লোগানকে...