অনলাইন ডেস্ক

রাওয়ালপিন্ডি, ২৬ নভেম্বর: পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ও পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই) নেতা ইমরান খানের মৃত্যুর গুজবের মধ্যেই আদিয়ালা কারা কর্তৃপক্ষ স্পষ্ট বার্তা দিয়েছে। রাওয়ালপিন্ডির কারা সূত্রে জানানো হয়েছে, সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া যে খবরটি ইমরান খানকে আদিয়ালা থেকে অন্যত্র সরানো হয়েছে এবং তিনি গুরুতর অসুস্থ, তা সম্পূর্ণ মিথ্যা।
আদিয়ালা কারা কর্তৃপক্ষের পক্ষ থেকে বলা হয়েছে, “ইমরান খান সম্পূর্ণ সুস্থ আছেন এবং প্রয়োজনীয় চিকিৎসা চলমান রয়েছে। তার অসুস্থতার যে খবর প্রচার করা হচ্ছে, তা ভিত্তিহীন এবং বিভ্রান্তিকর। আমরা তার সুস্থতা নিশ্চিত করছি।”
সোশ্যাল মিডিয়ায় গত কয়েক ঘন্টায় ইমরান খানের মৃত্যু এবং কারা থেকে সরানোর গুজব ছড়িয়ে পড়ায় সাধারণ জনগণ এবং পিটিআই সমর্থকদের মধ্যে উদ্বেগ দেখা দেয়। তবে কারা কর্তৃপক্ষের এই স্পষ্ট বিবৃতির পর পরিস্থিতি নিয়ন্ত্রণে এসেছে।
পিটিআই নেতার স্বাস্থ্য সংক্রান্ত যে কোনো খবর প্রকাশের আগে অফিসিয়াল সূত্র থেকে নিশ্চিত তথ্য নেওয়ার পরামর্শ দিচ্ছেন বিশেষজ্ঞরা।


