বৃহস্পতিবার, সেপ্টেম্বর ১৭, ২০২৬

ইন্দোনেশিয়ায় উড়োজাহাজ বিধ্বস্ত, ১০ জনের মরদেহ উদ্ধার

পাঠক প্রিয়

অনলাইন ডেস্ক 

ইন্দোনেশিয়ার দক্ষিণ সুলাওয়েসি প্রদেশের প্রত্যন্ত এলাকায় বিধ্বস্ত একটি উড়োজাহাজ থেকে ১০ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। আজ শুক্রবার সকালে ধ্বংসাবশেষ উদ্ধারের পর হতাহতের বিষয়টি নিশ্চিত করেছে দেশটির উদ্ধারকারী কর্তৃপক্ষ।

বিধ্বস্ত উড়োজাহাজটি ছিল এটিআর ৪২-৫০০ মডেলের একটি টারবোপ্রপ বিমান, যা মাঝারি আকারের যাত্রী ও কার্গো পরিবহনে ব্যবহৃত হয়ে থাকে। উদ্ধার হওয়া মরদেহগুলোর মধ্যে ৭ জন কেবিন ক্রু এবং ৩ জন যাত্রী ছিলেন।

বার্তা সংস্থা এএফপির বরাতে জানা গেছে, উড়োজাহাজটি ইন্দোনেশিয়ার বেসরকারি বিমান পরিষেবা সংস্থা ইন্দোনেশিয়ার এয়ার ট্রান্সপোর্ট (আইএটি) পরিচালিত ছিল। গত ২৮ জানুয়ারি রোববার দুপুরে মৎসসম্পদ মন্ত্রণালয়ের তিনজন কর্মকর্তাকে নিয়ে দক্ষিণ সুলাওয়েসি দ্বীপে মৎস্যসম্পদ জরিপের উদ্দেশ্যে রাজধানী জাকার্তা থেকে রওনা দেয় বিমানটি।

কিন্তু উড্ডয়নের কিছুক্ষণ পরই দুপুর আনুমানিক ১টা ৩০ মিনিটের দিকে আইএটির প্রধান কার্যালয়ের সঙ্গে উড়োজাহাজটির যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়।

দক্ষিণ সুলাওয়েসি দুর্যোগ মোকাবিলা দপ্তরের উদ্ধারকারী দলের কর্মকর্তা অ্যান্ডি সুলতান জানান, নিখোঁজের পরপরই বিমানটির সন্ধানে তল্লাশি অভিযান শুরু হয়। অবশেষে শুক্রবার সকালে দক্ষিণ সুলাওয়েসির মারোস জেলার বুরুসারাউং পাহাড়ি এলাকায় বিমানটির ধ্বংসাবশেষ শনাক্ত করা হয়।

তিনি আরও জানান, দুর্ঘটনাস্থলটি রাজধানী জাকার্তা থেকে প্রায় ১ হাজার ৫০০ কিলোমিটার দূরে অবস্থিত।

দুর্ঘটনার কারণ জানতে ইন্দোনেশিয়ার বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ ইতোমধ্যে আনুষ্ঠানিক তদন্ত শুরু করেছে। ব্ল্যাক বক্স উদ্ধারের চেষ্টা চলছে বলেও জানিয়েছে সংশ্লিষ্ট সূত্র।

সূত্র: এনডিটিভি

সর্বশেষ সংবাদ

‘সার্ভিস’ শব্দের বিবর্তন ঘটেছে, কিন্তু কী মানুষের মুক্তি ঘটেছে?

সুফি সাগর সামস্ ভাষা, ক্ষমতা ও মানবমর্যাদা নিয়ে একটি পুনর্বিবেচনা সভ্যতার ইতিহাসে শব্দ কখনো কেবল শব্দ নয়; তারা একটি যুগের সামাজিক...

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের পদত্যাগপত্র গ্রহণ, জরুরি সংবাদ সম্মেলন আজ

নিজস্ব প্রতিবেদক ঢাকা, শুক্রবার: রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন পদত্যাগ করেছেন। ইতোমধ্যে তাঁর পদত্যাগপত্র গ্রহণ করা হয়েছে। এ বিষয়ে বিস্তারিত জানাতে জরুরি সংবাদ সম্মেলন ডেকেছেন জাতীয় সংসদের...

মানবমস্তিষ্ক: মহাবিশ্বের ভেতর আরেক মহাবিশ্ব

সুফি সাগর সামস্ মহাবিশ্বের সবচেয়ে বিস্ময়কর সৃষ্টি কি কোনো নক্ষত্র, গ্যালাক্সি বা কৃষ্ণগহ্বর? হয়তো নয়। হয়তো সবচেয়ে বিস্ময়কর কাঠামো হলো মানবমস্তিষ্ক—কারণ এই ক্ষুদ্র জৈবিক অঙ্গই সমগ্র মহাবিশ্বকে...

মুক্তিযুদ্ধের চেতনা হারিয়ে গেলে স্বাধীনতার মূল্যবোধও হারাবে: স্বাস্থ্যমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক, ঢাকা নতুন প্রজন্মের মধ্যে মুক্তিযুদ্ধের চেতনা ধরে রাখা না গেলে একসময় স্বাধীনতার প্রকৃত মূল্যবোধও হারিয়ে যাবে বলে মন্তব্য করেছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ...

এমপিওভুক্ত শিক্ষক, দ্বৈত নাগরিক ও ঋণখেলাপিরা স্থানীয় নির্বাচনে অংশ নিতে পারবেন না : ইসি

নিজস্ব প্রতিবেদক: স্থানীয় সরকার নির্বাচন আরও স্বচ্ছ, জবাবদিহিমূলক ও সুশৃঙ্খল করতে সংশ্লিষ্ট আইন সংশোধনের লক্ষ্যে একগুচ্ছ প্রস্তাব চূড়ান্ত করেছে নির্বাচন কমিশন (ইসি)। প্রস্তাবিত সংশোধনীতে...

জনপ্রিয় সংবাদ