বৃহস্পতিবার, জুলাই ৩০, ২০২৬

ইউসিবি’র নতুন যুগের সূচনা: ‘ইউসিবি নাইট – দ্য বিগিনিং অব এ নিউ এরা’

পাঠক প্রিয়

কর্পোরেট ডেস্ক

ঢাকার রাতের আকাশে তারাদের ঝলকানির মাঝেই শুক্রবার (৯ জানুয়ারি, ২০২৬) র‌্যাডিসন ব্লু ওয়াটার গার্ডেন হোটেলের পুলসাইডে উদযাপিত হলো ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক পিএলসি (ইউসিবি)-এর নতুন যুগের সূচনার অনুষ্ঠান ‘ইউসিবি নাইট – দ্য বিগিনিং অব এ নিউ এরা’। আলো, সংগীত ও মানুষের প্রাণচাঞ্চল্যে ভরে উঠা এই অনুষ্ঠান ব্যাংকের অভিজ্ঞতা, আস্থা ও সাফল্যের গল্পকে সামনে এনেছে।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নানা পেশার অতিথিরা—উদ্যোক্তা, ব্যবসায়ী, সরকারি-বেসরকারি কর্মকর্তারা, ব্যাংকিং ও আর্থিক খাতের বিশেষজ্ঞরা। অনেকে ব্যক্তিগত ও পেশাগত সম্পর্কের টানেই আসেন। এক উদ্যোক্তা বলেন, “যে ব্যাংকের সঙ্গে বছরের পর বছর পথচলা, তার এমন আনন্দঘন আয়োজনে না এলে চলে না।” অন্যদিকে উত্তরা থেকে আসা এক চিকিৎসক দম্পতি গান শোনার সময় আনন্দ ও স্বস্তি অনুভব করছিলেন।

উল্লেখযোগ্য মুহূর্ত আসে ইউসিবি ভিসা ইনফিনিট কার্ড ও ইউসিবি মাস্টার কার্ড ওয়ার্ল্ড এলিট-এর আনুষ্ঠানিক উদ্বোধনের মাধ্যমে। আধুনিক নকশা, উন্নত সুবিধা আর প্রিমিয়াম ব্যাংকিং সেবার মানদণ্ডের প্রতীক এই কার্ডগুলো অনুষ্ঠানের আলোচিত কেন্দ্রবিন্দুতে পরিণত হয়। করতালির মধ্যেই স্পষ্ট হয়ে যায়—গ্রাহকদের প্রত্যাশার সঙ্গে ইউসিবির উদ্যোগ সঙ্গতিপূর্ণ।

সাংগীতিক পরিবেশনা, কবিতা ও আলোর ঝলকানির সঙ্গে মেলবন্ধনে ব্যাংকের সাম্প্রতিক সাফল্যের চিত্রও তুলে ধরা হয়। গত এক বছরে ইউসিবি আমানতে ইতিহাসের সর্বোচ্চ প্রবৃদ্ধি দেখিয়েছে। ২০২৪ সালে যেখানে আমানত ছিল ৪,০৮২ কোটি টাকা, ২০২৫ সালে তা বেড়ে দাঁড়িয়েছে প্রায় ১৩,০০০ কোটি টাকায়। নতুন গ্রাহকের সংখ্যা ৬.৭৮ লাখে পৌঁছেছে। এডভান্স টু ডিপোজিট রেশিও ৯১.৩ শতাংশ থেকে কমে ৮৩.০ শতাংশে নেমেছে, যা ব্যাংকের স্থিতিশীলতার প্রমাণ।

ইউসিবির চেয়ারম্যান শরীফ জহীর বলেন, “চার দশক ধরে যা তৈরি করেছি, ইনশাল্লাহ, আপনারা অব্যাহত সমর্থন দিলে আগামী চার বছরে আরও বড় সাফল্য অর্জন সম্ভব।” ব্যবস্থাপনা পরিচালক ও সিইও মোহাম্মদ মামদুদুর রশীদ যোগ করেন, “আমাদের অগ্রাধিকার স্পষ্ট: প্রথমে স্থিতিশীলতা, এরপর আস্থা, আর তার পর টেকসই বৃদ্ধি।”

রাতের সমাপনীতে কিংবদন্তি শিল্পী রুনা লায়লার আবেগঘন গান এবং প্রীতম ও দোলা–র প্রাণবন্ত পরিবেশনা অনুষ্ঠানকে রঙিন ও স্মরণীয় করে তোলে।

‘ইউসিবি নাইট’ ছিল কেবল উৎসব নয়; এটি ছিল আস্থার পুনর্জাগরণ, ঘুরে দাঁড়ানোর দৃপ্ত ঘোষণা এবং প্রিমিয়াম কার্ডের হাত ধরে ভবিষ্যৎমুখী ব্যাংকিংয়ে ইউসিবির আত্মবিশ্বাসী যাত্রার পরিচায়ক।

সর্বশেষ সংবাদ

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের পদত্যাগপত্র গ্রহণ, জরুরি সংবাদ সম্মেলন আজ

নিজস্ব প্রতিবেদক ঢাকা, শুক্রবার: রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন পদত্যাগ করেছেন। ইতোমধ্যে তাঁর পদত্যাগপত্র গ্রহণ করা হয়েছে। এ বিষয়ে বিস্তারিত জানাতে জরুরি...

মানবমস্তিষ্ক: মহাবিশ্বের ভেতর আরেক মহাবিশ্ব

সুফি সাগর সামস্ মহাবিশ্বের সবচেয়ে বিস্ময়কর সৃষ্টি কি কোনো নক্ষত্র, গ্যালাক্সি বা কৃষ্ণগহ্বর? হয়তো নয়। হয়তো সবচেয়ে বিস্ময়কর কাঠামো হলো মানবমস্তিষ্ক—কারণ এই ক্ষুদ্র জৈবিক অঙ্গই সমগ্র মহাবিশ্বকে...

মুক্তিযুদ্ধের চেতনা হারিয়ে গেলে স্বাধীনতার মূল্যবোধও হারাবে: স্বাস্থ্যমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক, ঢাকা নতুন প্রজন্মের মধ্যে মুক্তিযুদ্ধের চেতনা ধরে রাখা না গেলে একসময় স্বাধীনতার প্রকৃত মূল্যবোধও হারিয়ে যাবে বলে মন্তব্য করেছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ...

এমপিওভুক্ত শিক্ষক, দ্বৈত নাগরিক ও ঋণখেলাপিরা স্থানীয় নির্বাচনে অংশ নিতে পারবেন না : ইসি

নিজস্ব প্রতিবেদক: স্থানীয় সরকার নির্বাচন আরও স্বচ্ছ, জবাবদিহিমূলক ও সুশৃঙ্খল করতে সংশ্লিষ্ট আইন সংশোধনের লক্ষ্যে একগুচ্ছ প্রস্তাব চূড়ান্ত করেছে নির্বাচন কমিশন (ইসি)। প্রস্তাবিত সংশোধনীতে...

মহাবিশ্ব: একটি ভৌত বাস্তবতা—নাকি চেতনার সম্প্রসারণ?

সুফি সাগর সামস্ বাস্তবতা, জ্ঞান ও মানবচেতনা সম্পর্কে এক দার্শনিক প্রতিফলন মহাবিশ্ব—তার গভীরতম অর্থে আসলে কী? এটি কি কেবল পদার্থ, শক্তি, স্থান ও সময়ের এক মহাবিস্তৃত সমাবেশ,...

জনপ্রিয় সংবাদ