বৃহস্পতিবার, আগস্ট ২০, ২০২৬

আল-আরাফাহ্ ব্যাংকের কমিটিতে সেলিম, এনায়েত

পাঠক প্রিয়

আলহাজ্ব সেলিম রহমান আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক লিঃ এর এক্সিকিউটিভ কমিটির চেয়ারম্যান এবং হাফেজ আলহাজ্ব মোহাম্মদ এনায়েত উল্লাহ ভাইস চেয়ারম্যান নির্বাচিত

আলহাজ্ব সেলিম রহমান আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক লিঃ এর এক্সিকিউটিভ কমিটির চেয়ারম্যান এবং হাফেজ আলহাজ্ব মোঃ এনায়েত উল্লাহ ভাইস চেয়ারম্যান হিসাবে নির্বাচিত হয়েছেন। ২৩ সেপ্টেম্বর, ২০২০ বুধবার অনুষ্ঠিত ব্যাংকের পরিচালক পর্ষদের ৩৫১তম সভায় সর্বসম্মতিক্রমে তারা নির্বাচিত হন।
চেয়ারম্যান আলহাজ্ব সেলিম রহমান চট্টগ্রামের সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। তার পিতা আলহাজ্ব খলিলুর রহমান দেশের অন্যতম বৃহৎ শিল্পগোষ্ঠী কেডিএস গ্রæপের প্রতিষ্ঠাতা। বর্তমানে জনাব সেলিম রহমান কেডিএস গ্রæপের ব্যব¯’াপনা পরিচালক হিসেবে দায়িত্ব পালন করছেন। এ গ্রæপের কোম্পানিগুলোর মধ্যে রয়েছে কেডিএস গার্মেন্টস ইন্ডাস্ট্রিজ লিঃ, কেডিএস এক্সেসরিজ লিঃ, কেডিএস এ্যাপারেলস লিঃ, কেডিএস লজিস্টিকস লিঃ, কেডিএস আইডিআর লিঃ, কেওয়াইসিআর কয়েল ইন্ডাস্ট্রিজ লিঃ, স্টিল এক্সেসরিজ লিঃ এবং কেডিএস পলি ইন্ডাস্ট্রিজ লিঃ। আল-আরাফাহ্ ইসলামী ব্যাংকের পরিচালক হিসেবে যোগদানের পূর্বে তিনি অপর একটি বেসরকারি ব্যাংকে দীর্ঘ ১৫ বছর পরিচালক হিসাবে দায়িত্ব পালন করেন। তিনি যুক্তরাষ্ট্র থেকে ব্যবসায় প্রশাসন বিষয়ে এমবিএ ডিগ্রি অর্জন করেন।
ভাইস চেয়ারম্যান হাফেজ আলহাজ্ব মোহাম্মদ এনায়েত উল্লাহ আল-আরাফাহ্ ইসলামী ব্যাংকের অন্যতম উদ্যোক্তা পরিচালক। ঢাকা জেলার একজন প্রতিষ্ঠিত শিল্পপতি ও ব্যবসায়ী হাফেজ মোহাম্মদ এনায়েত উল্লাহ মৌলভীবাজার (ঢাকা) ব্যবসায়ী সমিতি এবং বাংলাদেশ হোলসেল স্পাইসেস মার্চেন্ট অ্যাসোসিয়েশনের সভাপতি। আলহাজ্ব হাফেজ মোহাম্মদ এনায়েত উল্লাহ্ একজন কুরআন-এ হাফেজ এবং ব্যক্তিগত জীবনে তিনি বহু সেবামূলক সামাজিক সংগঠনের সাথে জড়িত।

 

সর্বশেষ সংবাদ

‘সার্ভিস’ শব্দের বিবর্তন ঘটেছে, কিন্তু কী মানুষের মুক্তি ঘটেছে?

সুফি সাগর সামস্ ভাষা, ক্ষমতা ও মানবমর্যাদা নিয়ে একটি পুনর্বিবেচনা সভ্যতার ইতিহাসে শব্দ কখনো কেবল শব্দ নয়; তারা একটি যুগের সামাজিক...

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের পদত্যাগপত্র গ্রহণ, জরুরি সংবাদ সম্মেলন আজ

নিজস্ব প্রতিবেদক ঢাকা, শুক্রবার: রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন পদত্যাগ করেছেন। ইতোমধ্যে তাঁর পদত্যাগপত্র গ্রহণ করা হয়েছে। এ বিষয়ে বিস্তারিত জানাতে জরুরি সংবাদ সম্মেলন ডেকেছেন জাতীয় সংসদের...

মানবমস্তিষ্ক: মহাবিশ্বের ভেতর আরেক মহাবিশ্ব

সুফি সাগর সামস্ মহাবিশ্বের সবচেয়ে বিস্ময়কর সৃষ্টি কি কোনো নক্ষত্র, গ্যালাক্সি বা কৃষ্ণগহ্বর? হয়তো নয়। হয়তো সবচেয়ে বিস্ময়কর কাঠামো হলো মানবমস্তিষ্ক—কারণ এই ক্ষুদ্র জৈবিক অঙ্গই সমগ্র মহাবিশ্বকে...

মুক্তিযুদ্ধের চেতনা হারিয়ে গেলে স্বাধীনতার মূল্যবোধও হারাবে: স্বাস্থ্যমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক, ঢাকা নতুন প্রজন্মের মধ্যে মুক্তিযুদ্ধের চেতনা ধরে রাখা না গেলে একসময় স্বাধীনতার প্রকৃত মূল্যবোধও হারিয়ে যাবে বলে মন্তব্য করেছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ...

এমপিওভুক্ত শিক্ষক, দ্বৈত নাগরিক ও ঋণখেলাপিরা স্থানীয় নির্বাচনে অংশ নিতে পারবেন না : ইসি

নিজস্ব প্রতিবেদক: স্থানীয় সরকার নির্বাচন আরও স্বচ্ছ, জবাবদিহিমূলক ও সুশৃঙ্খল করতে সংশ্লিষ্ট আইন সংশোধনের লক্ষ্যে একগুচ্ছ প্রস্তাব চূড়ান্ত করেছে নির্বাচন কমিশন (ইসি)। প্রস্তাবিত সংশোধনীতে...

জনপ্রিয় সংবাদ