কর্পোরেট ডেস্ক

ঢাকা, ১৫ ডিসেম্বর – শীর্ষস্থানীয় শরীয়াহভিত্তিক ব্যাংক আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক কর্পোরেট সামাজিক দায়বদ্ধতা (সিএসআর) কার্যক্রমের অংশ হিসেবে ঢাকা ন্যাশনাল মেডিক্যাল কলেজকে ৮ লাখ টাকার অনুদান দিয়েছে।
অনুদানটি কলেজের ইউরোলজি বিভাগের সার্জিক্যাল চিকিৎসা যন্ত্রপাতি ক্রয় এবং ডেন্টাল ইউনিটের ডেন্টাল চেয়ার ক্রয়ের জন্য প্রদান করা হয়েছে।
সোমবার ন্যাশনাল মেডিক্যাল কলেজে আয়োজিত এক অনুষ্ঠানে ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (ভারপ্রাপ্ত) মোঃ রাফাত উল্লা খান কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. মোঃ শামসুর রহমানের নিকট চেক হস্তান্তর করেন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কলেজের উপাধ্যক্ষ ড. মোঃ আফজাল হোসেন, ব্যাংকের উপ-ব্যবস্থাপনা পরিচালক মোঃ আবদুল্লাহ আল মামুন, সিনিয়র এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট মোঃ ইদ্রিস আলী, এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট জালাল আহমেদ এবং উভয় প্রতিষ্ঠানের শীর্ষ নির্বাহীবৃন্দ।
ব্যাংকের এই উদ্যোগ স্বাস্থ্যখাতে সহায়তা প্রদানের মাধ্যমে সমাজের উন্নয়নে আল-আরাফাহ্ ইসলামী ব্যাংকের অব্যাহত প্রতিশ্রুতিকে প্রমাণ করছে।


