শনিবার, আগস্ট ১৫, ২০২৬

আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক ‘নেবুলা’ প্রকল্পের মাধ্যমে আধুনিক কোর ব্যাংকিং সিস্টেমে রূপান্তর

পাঠক প্রিয়

কর্পোরেট ডেস্ক: আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক তাদের অভ্যন্তরীণ প্রজেক্ট ‘নেবুলা’ এর মাধ্যমে আধুনিক “আবাবিল এনজি (নেক্সট জেনারেশন)” কোর ব্যাংকিং সিস্টেমে রূপান্তরের উদ্যোগ নিয়েছে।

ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (ভারপ্রাপ্ত) মোঃ রাফাত উল্লা খান বুধবার প্রধান অতিথি হিসেবে এ সংক্রান্ত প্রশিক্ষণ কার্যক্রম উদ্বোধন করেন। এ রূপান্তরের মাধ্যমে ব্যাংকের দৈনন্দিন কার্যক্রম আরও দ্রুত, সহজ ও আধুনিক হবে। একই অনুষ্ঠানে মিলেনিয়াম ইনফরমেশন সিস্টেমস লিমিটেড এর ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা মাহমুদ হোসেন উপস্থিত ছিলেন।

দেশের ব্যাংকিং খাতে ডিজিটালাইজেশন ও সেবার মানোন্নয়নের প্রতিযোগিতা বিবেচনায়, আবাবিল এনজিতে আপগ্রেডেশন ব্যাংকের জন্য একটি সময়োপযোগী ও কৌশলগত সিদ্ধান্ত হিসেবে ধরা হচ্ছে। ব্যাংকের কর্মকর্তারা জানান, এই নতুন কোর ব্যাংকিং সিস্টেমের মাধ্যমে গ্রাহকদের জন্য আরও কার্যকর, স্বচ্ছ এবং প্রযুক্তিনির্ভর ব্যাংকিং অভিজ্ঞতা নিশ্চিত করা সম্ভব হবে।

ব্যাংকটি আশা করছে, এই আধুনিকায়ন প্রক্রিয়া তার ব্যাংকিং সেবা দ্রুততর ও গ্রাহক-কেন্দ্রিক করার পাশাপাশি দেশের ডিজিটাল ব্যাংকিং খাতকে আরও এগিয়ে নিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

সর্বশেষ সংবাদ

‘সার্ভিস’ শব্দের বিবর্তন ঘটেছে, কিন্তু কী মানুষের মুক্তি ঘটেছে?

সুফি সাগর সামস্ ভাষা, ক্ষমতা ও মানবমর্যাদা নিয়ে একটি পুনর্বিবেচনা সভ্যতার ইতিহাসে শব্দ কখনো কেবল শব্দ নয়; তারা একটি যুগের সামাজিক...

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের পদত্যাগপত্র গ্রহণ, জরুরি সংবাদ সম্মেলন আজ

নিজস্ব প্রতিবেদক ঢাকা, শুক্রবার: রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন পদত্যাগ করেছেন। ইতোমধ্যে তাঁর পদত্যাগপত্র গ্রহণ করা হয়েছে। এ বিষয়ে বিস্তারিত জানাতে জরুরি সংবাদ সম্মেলন ডেকেছেন জাতীয় সংসদের...

মানবমস্তিষ্ক: মহাবিশ্বের ভেতর আরেক মহাবিশ্ব

সুফি সাগর সামস্ মহাবিশ্বের সবচেয়ে বিস্ময়কর সৃষ্টি কি কোনো নক্ষত্র, গ্যালাক্সি বা কৃষ্ণগহ্বর? হয়তো নয়। হয়তো সবচেয়ে বিস্ময়কর কাঠামো হলো মানবমস্তিষ্ক—কারণ এই ক্ষুদ্র জৈবিক অঙ্গই সমগ্র মহাবিশ্বকে...

মুক্তিযুদ্ধের চেতনা হারিয়ে গেলে স্বাধীনতার মূল্যবোধও হারাবে: স্বাস্থ্যমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক, ঢাকা নতুন প্রজন্মের মধ্যে মুক্তিযুদ্ধের চেতনা ধরে রাখা না গেলে একসময় স্বাধীনতার প্রকৃত মূল্যবোধও হারিয়ে যাবে বলে মন্তব্য করেছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ...

এমপিওভুক্ত শিক্ষক, দ্বৈত নাগরিক ও ঋণখেলাপিরা স্থানীয় নির্বাচনে অংশ নিতে পারবেন না : ইসি

নিজস্ব প্রতিবেদক: স্থানীয় সরকার নির্বাচন আরও স্বচ্ছ, জবাবদিহিমূলক ও সুশৃঙ্খল করতে সংশ্লিষ্ট আইন সংশোধনের লক্ষ্যে একগুচ্ছ প্রস্তাব চূড়ান্ত করেছে নির্বাচন কমিশন (ইসি)। প্রস্তাবিত সংশোধনীতে...

জনপ্রিয় সংবাদ