অনলাইন ডেস্ক

রংপুরের গঙ্গাচড়ায় অবস্থিত আরএফএল গ্রুপ সম্প্রতি তাদের নিজস্ব কারখানা থেকে প্রথমবারের মতো ব্যাগের চালান যুক্তরাষ্ট্রে পাঠিয়েছে। এটি আরএফএল গ্রুপের জন্য একটি নতুন আন্তর্জাতিক বাজারে প্রবেশের মাইলফলক হিসেবে বিবেচিত হচ্ছে।
বর্তমানে আরএফএল গ্রুপের ব্যাগ কানাডা, ইতালি, জাপান, মেক্সিকো, জার্মানি, কোরিয়া, অস্ট্রেলিয়া সহ বিশ্বের ১০টি দেশে নিয়মিত রপ্তানি হচ্ছে। যুক্তরাষ্ট্রের মতো বৃহৎ ও প্রতিযোগিতামূলক বাজারে প্রবেশের মাধ্যমে আরএফএল গ্রুপ বৈশ্বিক বাজারে নিজেদের অবস্থান আরও শক্তিশালী করতে সক্ষম হবে বলে আশা করা হচ্ছে।
এ বিষয়ে আরএফএল গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক আর এন পাল বলেন, “যুক্তরাষ্ট্রের মতো বিশ্বের অন্যতম বৃহৎ বাজারে সফলভাবে প্রবেশ করতে পারা আমাদের জন্য অত্যন্ত সম্মানের এবং গর্বের বিষয়। এই অর্জন শুধু আরএফএল গ্রুপের জন্য নয়, বরং বাংলাদেশের শিল্প খাতের জন্যও একটি গুরুত্বপূর্ণ মাইলফলক। আমরা সবসময় আন্তর্জাতিক মানসম্পন্ন প্রযুক্তি ও কাঁচামাল ব্যবহার করে পণ্য উৎপাদনে গুরুত্ব দিয়ে আসছি, যাতে বিশ্ববাজারে ‘মেড ইন বাংলাদেশ’ পণ্যের গ্রহণযোগ্যতা আরও সুদৃঢ় হয়।”
বিশেষজ্ঞরা মনে করছেন, এই ধরনের রপ্তানি উদ্যোগ দেশের শিল্প খাতকে আন্তর্জাতিকভাবে পরিচিত করার পাশাপাশি রপ্তানি আয়ের উৎসও বৃদ্ধি করবে। আরএফএল গ্রুপের এই পদক্ষেপ বাংলাদেশি উদ্যোক্তাদের জন্যও অনুপ্রেরণার উদাহরণ হিসেবে কাজ করবে।


