রবিবার, আগস্ট ৯, ২০২৬

আয়াতুল্লাহ আলী খামেনিকে ঘিরে গুঞ্জন: ইরান বলছে ‘জীবিত’, শিগগিরই বক্তব্য

পাঠক প্রিয়

 অনলাইন ডেস্ক

ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনিকে লক্ষ্য করে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলায় তিনি নিহত হয়েছেন—এমন গুঞ্জন সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। তবে ইরানি কর্তৃপক্ষ এ দাবি নাকচ করে জানিয়েছে, তিনি জীবিত আছেন এবং শিগগিরই জাতির উদ্দেশে বক্তব্য দেবেন।

কাতারভিত্তিক সংবাদমাধ্যম Al Jazeera–এর খবরে বলা হয়েছে, হামলার কয়েক ঘণ্টার মধ্যেই খামেনির পক্ষ থেকে বক্তব্য দেওয়ার প্রস্তুতি চলছে। এতে তাঁর সুস্থতা ও নিরাপত্তা নিয়ে ওঠা গুঞ্জনের অবসান ঘটতে পারে বলে ধারণা করা হচ্ছে।

অন্যদিকে আন্তর্জাতিক বার্তা সংস্থা Reuters জানিয়েছে, শনিবারের হামলায় ইরানের শীর্ষ পর্যায়ের নেতাদের লক্ষ্যবস্তু করা হয়। হামলার পর খামেনির অবস্থা নিয়ে বিভিন্ন মহলে জল্পনা শুরু হয়।

গুঞ্জন উড়িয়ে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি মার্কিন সংবাদমাধ্যম NBC News–কে দেওয়া সাক্ষাৎকারে বলেন, ‘আমার জানা মতে খামেনি এখনো জীবিত।’ তিনি আরও বলেন, ‘সব কিছু নিয়ন্ত্রণে রয়েছে। আমরা হয়তো কয়েকজন কমান্ডারকে হারিয়েছি, কিন্তু এটি বড় কোনো সমস্যা নয়।’

আরাগচি দাবি করেন, ইরানে শাসনব্যবস্থা পরিবর্তন করা ‘মিশন ইম্পসিবল’, কারণ বর্তমান সরকারের প্রতি জনগণের সমর্থন রয়েছে।

এদিকে হামলার প্রকৃতি, হতাহতের সংখ্যা এবং সম্ভাব্য প্রতিক্রিয়া নিয়ে এখনো বিস্তারিত তথ্য প্রকাশ করেনি তেহরান। খামেনির সম্ভাব্য ভাষণের দিকে নজর রাখছে আন্তর্জাতিক মহল। তাঁর বক্তব্য পরিস্থিতি কোন দিকে মোড় নেবে, সে বিষয়ে গুরুত্বপূর্ণ ইঙ্গিত দিতে পারে বলে বিশ্লেষকদের ধারণা।

সর্বশেষ সংবাদ

‘সার্ভিস’ শব্দের বিবর্তন ঘটেছে, কিন্তু কী মানুষের মুক্তি ঘটেছে?

সুফি সাগর সামস্ ভাষা, ক্ষমতা ও মানবমর্যাদা নিয়ে একটি পুনর্বিবেচনা সভ্যতার ইতিহাসে শব্দ কখনো কেবল শব্দ নয়; তারা একটি যুগের সামাজিক...

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের পদত্যাগপত্র গ্রহণ, জরুরি সংবাদ সম্মেলন আজ

নিজস্ব প্রতিবেদক ঢাকা, শুক্রবার: রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন পদত্যাগ করেছেন। ইতোমধ্যে তাঁর পদত্যাগপত্র গ্রহণ করা হয়েছে। এ বিষয়ে বিস্তারিত জানাতে জরুরি সংবাদ সম্মেলন ডেকেছেন জাতীয় সংসদের...

মানবমস্তিষ্ক: মহাবিশ্বের ভেতর আরেক মহাবিশ্ব

সুফি সাগর সামস্ মহাবিশ্বের সবচেয়ে বিস্ময়কর সৃষ্টি কি কোনো নক্ষত্র, গ্যালাক্সি বা কৃষ্ণগহ্বর? হয়তো নয়। হয়তো সবচেয়ে বিস্ময়কর কাঠামো হলো মানবমস্তিষ্ক—কারণ এই ক্ষুদ্র জৈবিক অঙ্গই সমগ্র মহাবিশ্বকে...

মুক্তিযুদ্ধের চেতনা হারিয়ে গেলে স্বাধীনতার মূল্যবোধও হারাবে: স্বাস্থ্যমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক, ঢাকা নতুন প্রজন্মের মধ্যে মুক্তিযুদ্ধের চেতনা ধরে রাখা না গেলে একসময় স্বাধীনতার প্রকৃত মূল্যবোধও হারিয়ে যাবে বলে মন্তব্য করেছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ...

এমপিওভুক্ত শিক্ষক, দ্বৈত নাগরিক ও ঋণখেলাপিরা স্থানীয় নির্বাচনে অংশ নিতে পারবেন না : ইসি

নিজস্ব প্রতিবেদক: স্থানীয় সরকার নির্বাচন আরও স্বচ্ছ, জবাবদিহিমূলক ও সুশৃঙ্খল করতে সংশ্লিষ্ট আইন সংশোধনের লক্ষ্যে একগুচ্ছ প্রস্তাব চূড়ান্ত করেছে নির্বাচন কমিশন (ইসি)। প্রস্তাবিত সংশোধনীতে...

জনপ্রিয় সংবাদ