শনিবার, সেপ্টেম্বর ১২, ২০২৬

আম খান, ওজন কমান

পাঠক প্রিয়

পুষ্টিগুণের কারণেই আমকে ফলের রাজা বলা হয়। সারা বছরের জন্য বহু প্রতীক্ষিত একটি ফল আম। অনেকের ধারণা আম ওজন বাড়ায়। তাই প্রিয় ফল হওয়া সত্ত্বেও এটি পরিমিত পরিমাণে খেয়ে থাকেন অনেকেই। তবে, ওজন কমানোর জন্য আম খাওয়ার একটি নির্দিষ্ট উপায় রয়েছে। পুষ্টিবিদ লভনীত বাত্রা সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করেছেন যে, ‘আম খাওয়ার সময় এসে গিয়েছে। অনেকেই প্রশ্ন করছেন যে ওজন কমানোর পরিকল্পনায় এটি খাওয়া যাবে কিনা। সংকোচ না করে এটি খেতে পারেন। আম স্বাস্থ্যের জন্য অনেক উপকারি’।

পরিমাণ

আম মাইক্রোনিউট্রিয়েন্টস এবং ফাইবারে সমৃদ্ধ। তাই আপনার খাদ্যতালিকায় আম রাখতে পারেন। তবে অতিরিক্ত পরিমাণে খেলে তা নেতিবাচক প্রভাব ফেলবে। অনেকেই ডায়েট করেন বলে সারাদিন আম খেয়ে থাকেন। অন্য খাবার থেকে বিরত থাকেন। এটি মোটেও স্বাস্থ্যকর না। তাই সীমিত পরিমাণে আম খান।

খাবারের সাথে তবে মাঝে বা পরে নয়

খাবারের মাঝে আমরা পানীয় হিসেবে আমের জুস পান করে থাকি। মধ্যাহ্নভোজ বা রাতের খাবারের সাথে আম খেতে অনেকেই পছন্দ করি। মনে রাখবেন, খাবারের সাথে আম খেলে ক্যালোরির পরিমাণ বাড়াবে। এ জন্য খাবারের মাঝে বা পরে আম খাওয়া থেকে বিরত থাকুন।

স্ন্যাকস

স্বাস্থ্যকর স্ন্যাকস হিসাবে এক কাপ আম খান। ফাইবার সমৃদ্ধ হওয়ায় আম একটি দুর্দান্ত স্ন্যাকস। আম এনার্জি বুস্টার হিসেবেও কাজ করে। সকালের নাস্তায় আমের স্মুদি খেতে পারেন। এটি খুবই স্বাস্থ্যকর।

সূত্র- ইন্ডিয়া ডট কম

সর্বশেষ সংবাদ

‘সার্ভিস’ শব্দের বিবর্তন ঘটেছে, কিন্তু কী মানুষের মুক্তি ঘটেছে?

সুফি সাগর সামস্ ভাষা, ক্ষমতা ও মানবমর্যাদা নিয়ে একটি পুনর্বিবেচনা সভ্যতার ইতিহাসে শব্দ কখনো কেবল শব্দ নয়; তারা একটি যুগের সামাজিক...

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের পদত্যাগপত্র গ্রহণ, জরুরি সংবাদ সম্মেলন আজ

নিজস্ব প্রতিবেদক ঢাকা, শুক্রবার: রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন পদত্যাগ করেছেন। ইতোমধ্যে তাঁর পদত্যাগপত্র গ্রহণ করা হয়েছে। এ বিষয়ে বিস্তারিত জানাতে জরুরি সংবাদ সম্মেলন ডেকেছেন জাতীয় সংসদের...

মানবমস্তিষ্ক: মহাবিশ্বের ভেতর আরেক মহাবিশ্ব

সুফি সাগর সামস্ মহাবিশ্বের সবচেয়ে বিস্ময়কর সৃষ্টি কি কোনো নক্ষত্র, গ্যালাক্সি বা কৃষ্ণগহ্বর? হয়তো নয়। হয়তো সবচেয়ে বিস্ময়কর কাঠামো হলো মানবমস্তিষ্ক—কারণ এই ক্ষুদ্র জৈবিক অঙ্গই সমগ্র মহাবিশ্বকে...

মুক্তিযুদ্ধের চেতনা হারিয়ে গেলে স্বাধীনতার মূল্যবোধও হারাবে: স্বাস্থ্যমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক, ঢাকা নতুন প্রজন্মের মধ্যে মুক্তিযুদ্ধের চেতনা ধরে রাখা না গেলে একসময় স্বাধীনতার প্রকৃত মূল্যবোধও হারিয়ে যাবে বলে মন্তব্য করেছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ...

এমপিওভুক্ত শিক্ষক, দ্বৈত নাগরিক ও ঋণখেলাপিরা স্থানীয় নির্বাচনে অংশ নিতে পারবেন না : ইসি

নিজস্ব প্রতিবেদক: স্থানীয় সরকার নির্বাচন আরও স্বচ্ছ, জবাবদিহিমূলক ও সুশৃঙ্খল করতে সংশ্লিষ্ট আইন সংশোধনের লক্ষ্যে একগুচ্ছ প্রস্তাব চূড়ান্ত করেছে নির্বাচন কমিশন (ইসি)। প্রস্তাবিত সংশোধনীতে...

জনপ্রিয় সংবাদ