শুক্রবার, জুলাই ১৭, ২০২৬

আবুধাবি লক্ষ্য করে ছোড়া ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র প্রতিহত, ধ্বংসাবশেষে আহত ১

পাঠক প্রিয়

অনলাইন ডেস্ক

সংযুক্ত আরব আমিরাতের রাজধানী আবুধাবি লক্ষ্য করে ছোড়া একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র সফলভাবে প্রতিহত করেছে দেশটির আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা। তবে ক্ষেপণাস্ত্রের ধ্বংসাবশেষ নিচে পড়ে এক ভারতীয় নাগরিক সামান্য আহত হয়েছেন।

রোববার এ তথ্য নিশ্চিত করেছে Abu Dhabi Media Office

কাতারভিত্তিক সংবাদমাধ্যম Al Jazeera জানায়, সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে মিডিয়া অফিস জানিয়েছে, আবুধাবির আল শাওয়ামেখ এলাকায় এই ঘটনা ঘটে।

বিবৃতিতে বলা হয়, আমিরাতের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ক্ষেপণাস্ত্রটি আকাশেই ধ্বংস করতে সক্ষম হয়। তবে বিস্ফোরণের পর ক্ষেপণাস্ত্রের খণ্ডিতাংশ নিচে পড়লে সেখানে অবস্থানরত এক ভারতীয় নাগরিক আহত হন। তার আঘাত গুরুতর নয় বলে জানানো হয়েছে।

ঘটনার পর সংশ্লিষ্ট এলাকায় জরুরি সেবা ও নিরাপত্তা সংস্থাগুলো দ্রুত পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। স্থানীয় কর্তৃপক্ষ জানিয়েছে, পরিস্থিতি বর্তমানে স্বাভাবিক রয়েছে এবং জনসাধারণের নিরাপত্তা নিশ্চিত করতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে।

এ ঘটনার পেছনে কারা জড়িত সে বিষয়ে তাৎক্ষণিকভাবে কোনো পক্ষ দায় স্বীকার করেনি। তবে মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনার প্রেক্ষাপটে এ ধরনের হামলার ঝুঁকি বাড়ছে বলে বিশ্লেষকরা মনে করছেন।

 

 

সর্বশেষ সংবাদ

প্রতিহিংসার রাজনীতির অবসান, নাকি রাষ্ট্র পুনর্গঠনের সূচনা?

সুফি সাগর সামস বাংলাদেশ একটি গুরুত্বপূর্ণ রাজনৈতিক সন্ধিক্ষণে দাঁড়িয়ে আছে। দীর্ঘ কয়েক দশকের সংঘাতমুখী রাজনীতি, ক্ষমতার পালাবদলের সঙ্গে প্রতিশোধের সংস্কৃতি,...

শিরোনাম: চীন-মিয়ানমার করিডরে যুক্ত হলে ২৪ ঘণ্টায় চীনে পৌঁছাবে বাংলাদেশের পণ্য: বাণিজ্যমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক, সিলেট চীন-মিয়ানমার অর্থনৈতিক করিডরে বাংলাদেশ যুক্ত হলে মাত্র ২৪ ঘণ্টার মধ্যেই ট্রাকে করে বাংলাদেশ থেকে চীনে পণ্য পৌঁছানো সম্ভব হবে বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী...

জাবির বাজেট ৩৪৮ কোটি ৭০ লাখ টাকা, গবেষণায় বরাদ্দ শূন্য

স্টাফ রিপোর্টার | জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) ২০২৬-২৭ অর্থবছরের জন্য ৩৪৮ কোটি ৭০ লাখ টাকার বাজেট অনুমোদন দিয়েছে বিশ্ববিদ্যালয়ের সিনেট। শনিবার (২৭ জুন) সন্ধ্যায়...

বিশ্বকাপ জিতবে রোনালদোর পর্তুগাল’—ঘানার পুরোহিতের চাঞ্চল্যকর দাবি

স্পোর্টস ডেস্ক: ২০২৬ সালের ফিফা বিশ্বকাপকে সামনে রেখে এক চাঞ্চল্যকর ও বিতর্কিত ভবিষ্যদ্বাণী করেছেন ঘানার আধ্যাত্মিক ব্যক্তিত্ব নানা কোয়াকু বোনসাম। তার দাবি, আগামী বিশ্বকাপে...

বিয়েতে ১০০ জনের বেশি অতিথি হলে অতিরিক্ত জনপ্রতি ১ হাজার টাকা ট্যাক্সের প্রস্তাব

অনলাইন ডেস্ক ঢাকা: বিয়ের অনুষ্ঠানে ১০০ জনের বেশি অতিথি হলে অতিরিক্ত প্রত্যেক অতিথির জন্য এক হাজার টাকা করে সরকারি ট্যাক্স আরোপের প্রস্তাব দিয়েছেন লক্ষ্মীপুর-১ আসনের...

জনপ্রিয় সংবাদ