বুধবার, জানুয়ারি ১৪, ২০২৬

আপিল শুনানির প্রথমার্ধে ২৭ প্রার্থীর মনোনয়ন বৈধ ঘোষণা করল ইসি

পাঠক প্রিয়

ইরানের পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে চীন

অনলাইন ডেস্ক  ইরানের চলমান অস্থির পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে চীন—এমনটাই জানিয়েছেন দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মাও নিং। সোমবার এক সংবাদ...

আইসিটি বিভাগের অনিয়ম-দুর্নীতির শ্বেতপত্র প্রকাশ

বাসস ঢাকা, বৃহস্পতিবার—তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) বিভাগের শ্বেতপত্র প্রকাশ করা হয়েছে। বৃহস্পতিবার আইসিটি বিভাগের ওয়েবসাইটে (www.ictd.gov.bd) আনুষ্ঠানিকভাবে এই শ্বেতপত্র...

ইরানজুড়ে বিক্ষোভ তীব্র, তেহরানে এক রাতে দুই শতাধিক নিহতের দাবি টাইম ম্যাগাজিনের

অনলাইন ডেস্ক ইরানজুড়ে চলমান সরকারবিরোধী বিক্ষোভ দ্রুত ছড়িয়ে পড়েছে। গত মাসে রাজধানী তেহরান থেকে শুরু হওয়া এই আন্দোলন এখন দেশটির...

ভারতের পূর্বাঞ্চলীয় নিরাপত্তা বলয় জোরদার: স্থল ও সমুদ্রে একযোগে সামরিক প্রস্তুতি

অনলাইন ডেস্ক ভারত তার পূর্ব দিকের নিরাপত্তা বলয়কে ধাপে ধাপে সুসংহত করার পরিকল্পনা বাস্তবায়নে এগিয়ে যাচ্ছে। স্থল ও সমুদ্র—দু’দিকেই একযোগে...

ময়মনসিংহে পুলিশের ওপর সশস্ত্র হামলা, আসামি ছিনতাই

ময়মনসিংহ প্রতিনিধি ময়মনসিংহের কোতোয়ালি মডেল থানার একটি মামলার এজাহারভুক্ত আসামি গ্রেফতারকালে পুলিশের ওপর সশস্ত্র হামলার ঘটনা ঘটেছে। এই ঘটনায় পাঁচ...

অনলাইন ডেস্ক 

ঢাকা, রবিবার (১১ জানুয়ারি): আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মনোনয়নপত্র বাছাইয়ে রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্তের বিরুদ্ধে দায়ের করা আপিলের শুনানির প্রথমার্ধে ২৭ জন প্রার্থীর আপিল মঞ্জুর করেছে নির্বাচন কমিশন (ইসি)।

রবিবার সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত দুই ঘণ্টার শুনানিতে মোট ৩৫ জন প্রার্থীর আপিল নিষ্পত্তি করা হয়। এর মধ্যে ২৭ জনের আপিল মঞ্জুর, ৫ জনের আপিল নামঞ্জুর এবং ৩ জনের আপিল পেন্ডিং রাখা হয়েছে। দুপুর ১২টার পর নির্বাচন কমিশন মধ্যাহ্ন বিরতিতে যায়। দ্বিতীয়ার্ধের আপিল শুনানি শুরু হওয়ার কথা রয়েছে দুপুর ২টায়।

সকাল ১০টা থেকে ১১টা পর্যন্ত প্রথম ঘণ্টায় ১২ জন প্রার্থীর আপিল শুনানি হয়। এ সময় ১০ জনের আপিল মঞ্জুর, একজনের আপিল নামঞ্জুর এবং একজনের আপিল পেন্ডিং রাখা হয়। এ পর্বে যাদের আপিল মঞ্জুর হয়েছে তারা হলেন—
চাঁদপুর-২ আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর মোহাম্মদ আব্দুল মুবিন, কুড়িগ্রাম-২ আসনে জাতীয় পার্টির মো. আতিকুর রহমান, গাজীপুর-২ আসনে খেলাফত মজলিসের খন্দকার রুহুল আমীন, টাঙ্গাইল-৫ আসনে হাসানাত আল আমীন, টাঙ্গাইল-৮ আসনে মো. শহীদুল ইসলাম, টাঙ্গাইল-৭ আসনে মো. আবু তাহের, বগুড়া-২ আসনে স্বতন্ত্র প্রার্থী মো. রেজাউল করিম তালু, জয়পুরহাট-২ আসনে এবি পার্টির এস এ জাহিদ, রাঙামাটি (২৯৯) আসনে স্বতন্ত্র প্রার্থী পহেল চাকমা এবং জয়পুরহাট-১ আসনে এবি পার্টির সুলতান মো. শামছুজ্জামান।

এ সময় কুমিল্লা-১ আসনে জাতীয় পার্টির প্রার্থী সৈয়দ মো. ইফতেকার আহসানের আপিল পেন্ডিং রাখা হয় এবং ফরিদপুর-৩ আসনে স্বতন্ত্র প্রার্থী মোরশেদুল ইসলাম আসিফের আপিল নামঞ্জুর করা হয়।

দ্বিতীয় ঘণ্টায় বেলা ১১টা থেকে ১২টা পর্যন্ত ২৩ জনের আপিল শুনানি করে নির্বাচন কমিশন। এতে ১৭ জনের আপিল মঞ্জুর, ৪ জনের আপিল নামঞ্জুর এবং ২ জনের আপিল পেন্ডিং রাখা হয়।

এই পর্বে যাদের আপিল মঞ্জুর হয়েছে তারা হলেন—
ঢাকা-১ আসনে ইসলামী আন্দোলন বাংলাদেশের নুরুল ইসলাম, কুমিল্লা-৬ আসনে বাসদের কামরুন্নাহার সাথী, কুমিল্লা-৮ আসনে বাসদের মো. আলী আশ্রাফ, নেত্রকোনা-১ আসনে জেএসডির মো. বেলাল হোসেন, হবিগঞ্জ-৩ আসনে বাংলাদেশ সাংস্কৃতিক মুক্তিজোটের মো. শাহিনুর রহমান, নড়াইল-২ আসনে গণধিকার পরিষদের মো. নূর ইসলাম, হবিগঞ্জ-৪ আসনে বাংলাদেশ সাংস্কৃতিক মুক্তিজোটের মো. রাশেদুল ইসলাম খোকন, লক্ষ্মীপুর-২ আসনে বাংলাদেশ কল্যাণ পার্টির মো. ফরহাদ মিয়া, জামালপুর-৩ আসনে জামায়াতে ইসলামীর মো. মুজিবুর রহমান আজাদী, সাতক্ষীরা-৩ আসনে স্বতন্ত্র প্রার্থী মো. শহিদুল আলম, বগুড়া-২ আসনে জাতীয় পার্টির মো. শরিফুল ইসলাম জিন্নাহ, লক্ষ্মীপুর-২ আসনে গণঅধিকার পরিষদের আবুল বাশার, চাঁদপুর-১ আসনে গণঅধিকার পরিষদের মো. এনায়েত হোসেন, মাদারীপুর-৩ আসনে বাসদের আমিনুল ইসলাম, যশোর-২ আসনে স্বতন্ত্র প্রার্থী মো. জহুরুল ইসলাম, ঢাকা-৮ আসনে জনতার দলের মো. গোলাম সারোয়ার এবং ঢাকা-১০ আসনে জনতার দলের মো. জাকির হোসেন।

অন্যদিকে, রাজশাহী-৩ আসনে স্বতন্ত্র প্রার্থী হাবিবা বেগম, শেরপুর-১ আসনে মো. ইলিয়াছ উদ্দিন, ভোলা-২ আসনে তাসলিমা বেগম এবং রংপুর-৪ আসনে মো. জয়নুল আবেদিনের আপিল নামঞ্জুর করা হয়েছে।

এ ছাড়া ভোলা-২ আসনে স্বতন্ত্র প্রার্থী মহিবুল্যাহ খোকন এবং ফরিদপুর-৪ আসনে স্বতন্ত্র প্রার্থী আবদুল কাদের মিয়ার আপিল পেন্ডিং রাখা হয়েছে। প্রয়োজনীয় কাগজপত্র দাখিলের জন্য তাদের আগামী ১৬ জানুয়ারি পর্যন্ত সময় দিয়েছে নির্বাচন কমিশন।

সর্বশেষ সংবাদ

রাশিয়ার ক্ষেপণাস্ত্র হামলায় ইউক্রেনে নিহত ৪, বিদ্যুৎকেন্দ্র ক্ষতিগ্রস্ত

অনলাইন ডেস্ক  স্থানীয় সময় মঙ্গলবার ভোরে রাশিয়া ইউক্রেনে ব্যাপক ক্ষেপণাস্ত্র এবং শত শত ড্রোন হামলা চালিয়েছে। ফরাসি বার্তা সংস্থা এএফপি...

ভারতের শাক্সগাম অঞ্চল দাবি করল চীন

অনলাইন ডেস্ক ভারতের অরুণাচল প্রদেশের পর এবার কাশ্মীরের শাক্সগাম উপত্যকাকেও নিজেদের ভূখণ্ড বলে দাবি করেছে চীন। বেইজিংয়ে সোমবার এক সংবাদ সম্মেলনে চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র...

সাবেক ভূমিমন্ত্রীর বিদেশি সম্পত্তি ক্রোক ও জব্দের আদেশ

অনলাইন ভার্সন ঢাকার একটি আদালত সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী ও তার সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তিদের বিদেশে থাকা স্থাবর ও অস্থাবর সম্পত্তি ক্রোক ও অবরুদ্ধের নির্দেশ দিয়েছেন।...

ময়মনসিংহে পুলিশের ওপর সশস্ত্র হামলা, আসামি ছিনতাই

ময়মনসিংহ প্রতিনিধি ময়মনসিংহের কোতোয়ালি মডেল থানার একটি মামলার এজাহারভুক্ত আসামি গ্রেফতারকালে পুলিশের ওপর সশস্ত্র হামলার ঘটনা ঘটেছে। এই ঘটনায় পাঁচ পুলিশ সদস্য গুরুতর আহত হয়েছেন...

রাষ্ট্রকে নাগরিকবান্ধব ও জবাবদিহিমূলক কাঠামোয় রূপান্তর করতে হবে : দেবপ্রিয় ভট্টাচার্য

অনলাইন ডেস্ক সেন্টার ফর পলিসি ডায়ালগ (সিপিডি) আয়োজিত ‘নাগরিক ইশতেহার ২০২৬: জাতীয় নির্বাচন ও রূপান্তরের প্রত্যাশা’ শীর্ষক সংলাপে দেবপ্রিয় ভট্টাচার্য মঙ্গলবার বলেন, আগামী ত্রয়োদশ জাতীয়...

জনপ্রিয় সংবাদ

আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে রাজশাহী-১ আসনের বিএনপি প্রার্থী শরীফ উদ্দিনকে শোকজ

নিজস্ব প্রতিবেদক, রাজশাহী নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে রাজশাহী-১ (গোদাগাড়ী ও তানোর) আসনের বিএনপি প্রার্থী মেজর জেনারেল (অব.) শরীফ উদ্দিনকে কারণ দর্শানোর নোটিশ (শোকজ) দিয়েছে নির্বাচনী...

সালমান শাহ হত্যা মামলায় ১১ আসামির সম্পদ জব্দের আবেদন

অনলাইন ভার্সন ১৯৯৬ সালের ৬ সেপ্টেম্বর বাংলাদেশের জনপ্রিয় চিত্রনায়ক সালমান শাহ এর মরদেহ রাজধানীর ইস্কাটন এলাকার একটি ফ্ল্যাট থেকে উদ্ধার করা হয়। প্রথমে তার বাবা...

মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট ক্রিস্টেনসেন পররাষ্ট্র মন্ত্রণালয়ে

অনলাইন ডেস্ক ঢাকা, ১৩ জানুয়ারি – বাংলাদেশে নবনিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন মঙ্গলবার বিকেলে পররাষ্ট্র মন্ত্রণালয়ে আসেন। তিনি মন্ত্রণালয়ের চিফ অব প্রটোকল নূরুল ইসলামের...

রাজনীতি করবেন না প্রফেসর মুহাম্মদ ইউনুস

মোঃ খুরশীদ আলম সরকার বাংলাদেশে জাপানি বিনিয়োগ বাড়ানো এবং আরও বেশি বাংলাদেশি কর্মীকে জাপানে নিয়োগ দেওয়ার আহ্বান জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ...