রবিবার, সেপ্টেম্বর ২০, ২০২৬

আগামী ৩০ দিনের মধ্যে  সব ধরনের স্থাপনা সরানোর নির্দেশ তিতাসের

পাঠক প্রিয়

তিতাস গ্যাসের সঞ্চালন ও বিতরণ লাইনের ওপর কোনো ভবন বা স্থাপনা থাকলে তা নিজ নিজ দায়িত্বে আগামী ৩০ দিনের মধ্যে সরিয়ে ফেলার নির্দেশ দিয়েছে প্রতিষ্ঠানটি।

আজ বুধবার তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটিডের পক্ষ থেকে এক গণবিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। আগামী ৩০ দিনের মধ্যে স্থাপনা সরিয়ে না ফেললে এ বিষয়ে তিতাস গ্যাস কর্তৃপক্ষ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করবে।

বাংলাদেশ গ্যাস আইন, ২০১০ অনুযায়ী গ্যাস সঞ্চালন ও বিতরণ লাইনের ওপর যেকোনো ধরনের স্থাপনা সাময়িক বা স্থায়ীভাবে নির্মাণ করা আইনত দণ্ডনীয় অপরাধ বলে জানিয়েছে তিতাস।

তিতাস জানিয়েছে, গ্যাস পাইপলাইনের ওপর স্থাপনা নির্মাণ করার ফলে পাইপলাইনের মারাত্মক ক্ষতি হয় এবং এর থেকে গ্যাস লিকেজ, বিস্ফোরণ, অগ্নিকাণ্ডের মতো দুর্ঘটনা ঘটে। তাই গ্যাস পাইপলাইনের ওপর কোনো অবৈধ স্থাপনা থাকলে তা দ্রুত অপসারণ এবং ভবিষ্যতে পাইপলাইনের ওপর কোনো স্থাপনা নির্মাণ না করার অনুরোধ জানানো হয়েছে তিতাসের পক্ষ থেকে।

সর্বশেষ সংবাদ

‘সার্ভিস’ শব্দের বিবর্তন ঘটেছে, কিন্তু কী মানুষের মুক্তি ঘটেছে?

সুফি সাগর সামস্ ভাষা, ক্ষমতা ও মানবমর্যাদা নিয়ে একটি পুনর্বিবেচনা সভ্যতার ইতিহাসে শব্দ কখনো কেবল শব্দ নয়; তারা একটি যুগের সামাজিক...

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের পদত্যাগপত্র গ্রহণ, জরুরি সংবাদ সম্মেলন আজ

নিজস্ব প্রতিবেদক ঢাকা, শুক্রবার: রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন পদত্যাগ করেছেন। ইতোমধ্যে তাঁর পদত্যাগপত্র গ্রহণ করা হয়েছে। এ বিষয়ে বিস্তারিত জানাতে জরুরি সংবাদ সম্মেলন ডেকেছেন জাতীয় সংসদের...

মানবমস্তিষ্ক: মহাবিশ্বের ভেতর আরেক মহাবিশ্ব

সুফি সাগর সামস্ মহাবিশ্বের সবচেয়ে বিস্ময়কর সৃষ্টি কি কোনো নক্ষত্র, গ্যালাক্সি বা কৃষ্ণগহ্বর? হয়তো নয়। হয়তো সবচেয়ে বিস্ময়কর কাঠামো হলো মানবমস্তিষ্ক—কারণ এই ক্ষুদ্র জৈবিক অঙ্গই সমগ্র মহাবিশ্বকে...

মুক্তিযুদ্ধের চেতনা হারিয়ে গেলে স্বাধীনতার মূল্যবোধও হারাবে: স্বাস্থ্যমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক, ঢাকা নতুন প্রজন্মের মধ্যে মুক্তিযুদ্ধের চেতনা ধরে রাখা না গেলে একসময় স্বাধীনতার প্রকৃত মূল্যবোধও হারিয়ে যাবে বলে মন্তব্য করেছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ...

এমপিওভুক্ত শিক্ষক, দ্বৈত নাগরিক ও ঋণখেলাপিরা স্থানীয় নির্বাচনে অংশ নিতে পারবেন না : ইসি

নিজস্ব প্রতিবেদক: স্থানীয় সরকার নির্বাচন আরও স্বচ্ছ, জবাবদিহিমূলক ও সুশৃঙ্খল করতে সংশ্লিষ্ট আইন সংশোধনের লক্ষ্যে একগুচ্ছ প্রস্তাব চূড়ান্ত করেছে নির্বাচন কমিশন (ইসি)। প্রস্তাবিত সংশোধনীতে...

জনপ্রিয় সংবাদ