রবিবার, মার্চ ৮, ২০২৬

আইনের শাসন প্রতিষ্ঠায় অঙ্গীকার, জুয়া-মাদক দমনে কঠোর বার্তা প্রধানমন্ত্রীর

পাঠক প্রিয়

ইরান যুদ্ধে পরাজয় যুক্তরাষ্ট্রের, মূল বিজয়ী চীন?

অনলাইন ডেস্ক মধ্যপ্রাচ্যে চলমান ‘অপারেশন এপিক ফিউরি’র কৌশলগত প্রভাব এখন এক জটিল সন্ধিক্ষণে দাঁড়িয়েছে। ৩ মার্চ ২০২৬ পর্যন্ত বিভিন্ন সামরিক...

বিশ্ব সার্বভৌমত্ব মতবাদ – সুফি সাগর সামস

মানবসভ্যতা আজ এক ঐতিহাসিক সন্ধিক্ষণে দাঁড়িয়ে আছে। প্রযুক্তি, অর্থনীতি ও সামরিক শক্তির বিস্তার পৃথিবীকে যেমন উন্নয়নের উচ্চতায় পৌঁছে দিয়েছে,...

ঢাবির হলে ইফতার: গরুর মাংস রাখার দাবিতে সাদা দলের চিঠি, ক্ষোভ শিক্ষক-শিক্ষার্থীদের

ঢাবি প্রতিনিধি আগামী ৪ মার্চ ঢাকা বিশ্ববিদ্যালয়-এর বিভিন্ন হলে প্রশাসনের উদ্যোগে আয়োজিত হতে যাচ্ছে ইফতার কর্মসূচি। তবে এ আয়োজনের নৈশভোজের...

কবিতা লিখবো না, ইতিহাস লিখব, তিক্ত ইতিহাস

ফেরদৌস আহমেদ আমি আর কবিতা লিখবো না। আমি এখন ইতিহাস লিখব, একটা যুগের ইতিহাস ,একটা জাতির ইতিহাস। ইতিহাসের প্রথম পাতায় আমি কিছুই...

ত্রয়োদশ জাতীয় সংসদের চিফ হুইপ ও ছয় হুইপ নিয়োগ

নিজস্ব প্রতিবেদক ত্রয়োদশ জাতীয় সংসদের চিফ হুইপ এবং ছয়জন হুইপ নিয়োগ দেওয়া হয়েছে। সোমবার (২ মার্চ) রাষ্ট্রপতির আদেশক্রমে জাতীয় সংসদ...

অনলাইন ডেস্ক 

জাতির উদ্দেশে দেওয়া ভাষণে দলীয় প্রভাব বা রাজনৈতিক ক্ষমতার অপব্যবহার নয়, বরং আইনের শাসন নিশ্চিত করেই রাষ্ট্র পরিচালনা করা হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বুধবার রাত পৌনে ১০টার দিকে দেওয়া এ ভাষণে তিনি নতুন সরকারের অগ্রাধিকার, আইনশৃঙ্খলা পরিস্থিতি এবং সামগ্রিক রাষ্ট্র পরিচালনার দিকনির্দেশনা তুলে ধরেন।

প্রধানমন্ত্রী বলেন, স্বাধীনতাপ্রিয় ও গণতন্ত্রকামী জনগণের সংগ্রামের ফলেই দেশে নাগরিক অধিকার ও মর্যাদা পুনঃপ্রতিষ্ঠার সুযোগ সৃষ্টি হয়েছে। তিনি ধর্ম-বর্ণ-দল নির্বিশেষে সকল নাগরিকের জন্য নিরাপদ রাষ্ট্র গড়ার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেন।

তিনি বলেন, “মুসলমান, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান—সকল ধর্মের মানুষ, পাহাড় বা সমতল—এই দেশ আমাদের সবার। প্রতিটি নাগরিকের জন্য এই দেশকে নিরাপদ ভূমিতে পরিণত করতে চাই।”

প্রধানমন্ত্রী আরও জানান, বাংলাদেশ জাতীয়তাবাদী দল সরকারের লক্ষ্য হলো একটি স্বনির্ভর, নিরাপদ, মানবিক ও গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠা করা।

তিনি বলেন, অতীত সময়ের দুর্নীতি, দুঃশাসন, ভঙ্গুর অর্থনীতি, দুর্বল প্রশাসনিক কাঠামো এবং অবনতিশীল আইনশৃঙ্খলা পরিস্থিতির মধ্য দিয়ে নতুন সরকার দায়িত্ব গ্রহণ করেছে। তাই আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন এবং দুর্নীতি নিয়ন্ত্রণ সরকারের প্রধান অগ্রাধিকার।

সরকার জুয়া ও মাদকের বিস্তারকে আইনশৃঙ্খলা অবনতির অন্যতম কারণ হিসেবে চিহ্নিত করেছে উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, এসব অপরাধ নিয়ন্ত্রণে আইনশৃঙ্খলা বাহিনী কঠোর পদক্ষেপ নিচ্ছে।

তিনি আরও বলেন, দেশের প্রতিটি সাংবিধানিক, সরকারি এবং বেসরকারি প্রতিষ্ঠান বিধিবদ্ধ নীতি ও নিয়ম অনুযায়ী পরিচালিত হবে।

প্রধানমন্ত্রী বলেন, “দলীয় কিংবা রাজনৈতিক প্রভাব প্রতিপত্তি অথবা জোর জবরদস্তি নয়, আইনের শাসনই হবে রাষ্ট্র পরিচালনার শেষ কথা।”

তিনি আশাবাদ ব্যক্ত করেন, আইনের শাসন, সুশাসন ও নিরাপত্তা নিশ্চিতের মাধ্যমে বাংলাদেশ-কে একটি স্থিতিশীল ও উন্নত রাষ্ট্রে পরিণত করা সম্ভব হবে।

সর্বশেষ সংবাদ

কুয়েত বিমানবন্দরে ড্রোন হামলা, জ্বালানি ট্যাংকে আগুন

অনলাইন ডেস্ক মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনার মধ্যেই কুয়েতের প্রধান বিমানবন্দরে ড্রোন হামলার ঘটনা ঘটেছে। এই হামলায় কুয়েত আন্তর্জাতিক বিমানবন্দরের একটি জ্বালানি...

রমজানে অসাধু উপায়ে দ্রব্যমূল্য বাড়াবেন না : প্রধানমন্ত্রী

বিশেষ প্রতিবেদক রমজানে অসাধু উপায়ে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম না বাড়ানোর জন্য ব্যবসায়ীদের প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেছেন, পবিত্র এই মাস সংযম, ত্যাগ...

মধ্যপ্রাচ্যে যুদ্ধের নতুন অধ্যায়, ইরানের হাইপারসনিক ক্ষেপণাস্ত্র

বিশেষ প্রতিবেদন | আন্তর্জাতিক ডেস্ক মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে ইরানের চলমান সংঘাত নতুন ও ভয়াবহ মাত্রায় পৌঁছেছে। যুদ্ধের অষ্টম দিনে উভয় পক্ষই আরও শক্তিশালী...

ইরানের কুদস ফোর্সের প্রধান ইসমাইল কানিই মোসাদ এজেন্ট, খামেনি হত্যার সহযোগী?

অনলাইন ডেস্ক দীর্ঘদিনের জল্পনা ও রহস্যের অবসান ঘটিয়ে এবার সামনে আসছে চাঞ্চল্যকর এক তথ্য। ইরানের বিপ্লবী গার্ড কোরের (IRGC) কুদস ফোর্সের প্রধান ইসমাইল কানিকে ইসরায়েলের...

ফাইনালে ভারতই এগিয়ে, তবে সমীকরণ এখন ৫০-৫০: মাইকেল ক্লার্ক

স্পোর্টস ডেস্ক দক্ষিণ আফ্রিকা–নিউজিল্যান্ড সেমিফাইনালের পর টি–টোয়েন্টি বিশ্বকাপের ফাইনাল নিয়ে নতুন করে বিশ্লেষণ করেছেন অস্ট্রেলিয়ার সাবেক অধিনায়ক মাইকেল ক্লার্ক। তার মতে, ভারত ও নিউজিল্যান্ডকে প্রায়...

জনপ্রিয় সংবাদ

ইরান-যুক্তরাষ্ট্র যুদ্ধ : বিপজ্জনক সিদ্ধান্ত, ভয়ংকর বিপদ ডেকে আনছেন ট্রাম্প

অনলাইন ডেস্ক মধ্যপ্রাচ্যে ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে চলমান যুদ্ধ অষ্টম দিনে গড়িয়েছে। ক্রমবর্ধমান উত্তেজনার মধ্যে যুক্তরাজ্যের গ্লুচেস্টারশায়ারের আরএএফ ফেয়ারফোর্ড বিমান ঘাঁটিতে অবতরণ করেছে শক্তিশালী মার্কিন...

হরমুজ প্রণালিতে ট্রাম্পের জাহাজ চালানোর ঘোষণা, চ্যালেঞ্জ জানিয়েছে আইআরজিসি

অনলাইন ডেস্ক মার্কিন সামরিক নীতিতে বড় ধরনের কৌশলগত পরিবর্তনের ইঙ্গিত পাওয়া যাচ্ছে। সাম্প্রতিক ‘অপারেশন এপিক ফিউরি’সহ কয়েকটি সামরিক অভিযানের মাধ্যমে স্পষ্ট হয়ে উঠেছে, যুক্তরাষ্ট্র এখন...

মধ্যপ্রাচ্যে যুদ্ধের নতুন অধ্যায়, ইরানের হাইপারসনিক ক্ষেপণাস্ত্র

বিশেষ প্রতিবেদন | আন্তর্জাতিক ডেস্ক মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে ইরানের চলমান সংঘাত নতুন ও ভয়াবহ মাত্রায় পৌঁছেছে। যুদ্ধের অষ্টম দিনে উভয় পক্ষই আরও শক্তিশালী...

কুয়েত বিমানবন্দরে ড্রোন হামলা, জ্বালানি ট্যাংকে আগুন

অনলাইন ডেস্ক মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনার মধ্যেই কুয়েতের প্রধান বিমানবন্দরে ড্রোন হামলার ঘটনা ঘটেছে। এই হামলায় কুয়েত আন্তর্জাতিক বিমানবন্দরের একটি জ্বালানি ট্যাংক ও একটি সরকারি ভবনে...