অনলাইন ডেস্ক

ঢাকা, ১৮ ডিসেম্বর: ‘অর্জনেই বিজয়’ প্রতিপাদ্যকে সামনে রেখে ঢাকার আশুলিয়ার সামাজিক কনভেনশন সেন্টারে এপেক্স ফুটওয়্যার লিমিটেড-এর বার্ষিক সেলস কনফারেন্স ২০২৫ অনুষ্ঠিত হয়েছে। দেশের সব অঞ্চল থেকে ১,৫০০-এর বেশি এপেক্স পরিবারের সদস্য এতে অংশগ্রহণ করেন।
কনফারেন্সের উদ্বোধনে বিশেষভাবে শ্রদ্ধা ও স্মৃতিচারণের মাধ্যমে প্রতিষ্ঠাতা চেয়ারম্যান প্রয়াত জনাব সৈয়দ মঞ্জুর এলাহীকে স্মরণ করা হয়। তিনি ছিলেন দেশের চামড়া জুতা শিল্পের ফুটওয়্যার উদ্ভাবনের অগ্রদূত। তার দর্শন ও প্রতিশ্রুতি আজও এপেক্স পরিবারকে প্রেরণা জোগাচ্ছে।
নতুন নেতৃত্বের প্রতি আস্থা জানিয়ে বোর্ড অব ডিরেক্টরস সর্বসম্মতিক্রমে নির্বাচিত চেয়ারপারসন জনাব গোলাম মাইনউদ্দিন দায়িত্বভার গ্রহণ করেছেন। তার নেতৃত্বে কনফারেন্সে নতুন উদ্যম, অঙ্গীকার এবং কৌশলগত দৃষ্টিভঙ্গি প্রতিফলিত হয়েছে।
অনুষ্ঠানে সেলস টার্গেট অর্জনকারী সেলস অ্যাসোসিয়েটদের বিশেষ সম্মাননা ও পুরস্কার প্রদান করা হয়। এছাড়াও কর্মীদের জন্য সাংস্কৃতিক অনুষ্ঠান, পারফরমেন্স অ্যাওয়ার্ডস এবং র্যাফেল ড্র-এর মাধ্যমে আনন্দময় মুহূর্ত এবং পুরস্কারের সুযোগ সৃষ্টি করা হয়।
কোম্পানির লিডারশিপ টিমের উচ্চপদস্থ কর্মকর্তাদের মধ্যে উপস্থিত ছিলেন ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ নাসিম মঞ্জুর, সিইও ফিরোজ মোহাম্মদ এবং চিফ ফিন্যান্সিয়াল অফিসার দিলীপ কাজুরী।
এপেক্স ফুটওয়্যার লিমিটেডের বার্ষিক সেলস কনফারেন্স ২০২৫ কোম্পানির অঙ্গীকার, উদ্যম এবং কর্মীদের সাফল্য উদযাপনের একটি গুরুত্বপূর্ণ মঞ্চ হিসেবে স্থান করে নিয়েছে।


