বুধবার, জুলাই ১৫, ২০২৬

অরিজিৎ সিংয়ের প্লেব্যাক গায়ক হিসেবে বিদায়, সংগীত চলবে অব্যাহত

পাঠক প্রিয়

অনলাইন ডেস্ক

নতুন বছরের শুরুতেই কোটি ভক্তের হৃদয় ভেঙে দিয়েছেন বলিউড ও টলিউডের জনপ্রিয় সংগীতশিল্পী অরিজিৎ সিং। মঙ্গলবার (২৭ জানুয়ারি) সন্ধ্যায় এক সোশ্যাল মিডিয়া বার্তায় তিনি জানান, তিনি প্লেব্যাক গায়ক হিসেবে আর কোনো নতুন কাজ গ্রহণ করবেন না।

অরিজিতের ভাষ্য, “সবাইকে ইংরেজি নববর্ষের শুভেচ্ছা। গত কয়েক বছর ধরে শ্রোতা হিসেবে আপনারা আমাকে যে ভালোবাসা দিয়েছেন, তার জন্য আমি কৃতজ্ঞ। আমি আজ জানাচ্ছি যে, প্লেব্যাক ভোকালিস্ট হিসেবে আমি আর কোনো নতুন কাজ গ্রহণ করব না। আমি এখানেই শেষ করছি। এটা ছিল এক অসাধারণ সফর।”

এই আকস্মিক ঘোষণার পর প্রথমবার প্রতিক্রিয়া জানালেন তাঁর বোন অমৃতা সিং। অমৃতা জানিয়েছেন, এই খবর তিনি প্রথম মিডিয়ার মাধ্যমে জানতে পারেন। তিনি বলেন, “দাদার সিদ্ধান্ত। আমি এই নিয়ে কী বলতে পারি? আমি কিছুই জানি না। খবর কতটা সত্যি বা আদৌ সত্যি কি না, যাচাই করা দরকার। আমি সেটা করিনি। আর দাদার কোনো বিষয়ে কি আমার বলা সাজে?”

তিনি আরও যোগ করেন, “কোনো শিল্পীর জীবনে এক সময় না এক সময় পরিবর্তন আসতেই পারে এবং সেটিকে সম্মান করা উচিত। দাদার কোনো সিদ্ধান্তে আমি কখনো প্রকাশ্যে মন্তব্য করি না এবং ভবিষ্যতেও করব না। তবে একদিন না একদিন সবই ছাড়তে হয়।”

তবে ভক্তদের জন্য সুখবর হলো, অরিজিৎ সিং সম্পূর্ণভাবে সংগীত জীবন থেকে অবসান ঘটাচ্ছেন না। তিনি জানিয়েছেন, গান গাওয়া বা সংগীত তৈরি চালিয়ে যাবেন, কেবল বাণিজ্যিক সিনেমার প্লেব্যাক থেকে তিনি নিজেকে সরিয়ে নেবেন।

গত এক দশক ধরে অসংখ্য হৃদয় ছুঁয়ে যাওয়া গান উপহার দিয়ে আসা অরিজিৎ সিংয়ের এই সিদ্ধান্ত সংগীত জগতকে স্তম্ভিত করেছে।

সর্বশেষ সংবাদ

প্রতিহিংসার রাজনীতির অবসান, নাকি রাষ্ট্র পুনর্গঠনের সূচনা?

সুফি সাগর সামস বাংলাদেশ একটি গুরুত্বপূর্ণ রাজনৈতিক সন্ধিক্ষণে দাঁড়িয়ে আছে। দীর্ঘ কয়েক দশকের সংঘাতমুখী রাজনীতি, ক্ষমতার পালাবদলের সঙ্গে প্রতিশোধের সংস্কৃতি,...

শিরোনাম: চীন-মিয়ানমার করিডরে যুক্ত হলে ২৪ ঘণ্টায় চীনে পৌঁছাবে বাংলাদেশের পণ্য: বাণিজ্যমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক, সিলেট চীন-মিয়ানমার অর্থনৈতিক করিডরে বাংলাদেশ যুক্ত হলে মাত্র ২৪ ঘণ্টার মধ্যেই ট্রাকে করে বাংলাদেশ থেকে চীনে পণ্য পৌঁছানো সম্ভব হবে বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী...

জাবির বাজেট ৩৪৮ কোটি ৭০ লাখ টাকা, গবেষণায় বরাদ্দ শূন্য

স্টাফ রিপোর্টার | জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) ২০২৬-২৭ অর্থবছরের জন্য ৩৪৮ কোটি ৭০ লাখ টাকার বাজেট অনুমোদন দিয়েছে বিশ্ববিদ্যালয়ের সিনেট। শনিবার (২৭ জুন) সন্ধ্যায়...

বিশ্বকাপ জিতবে রোনালদোর পর্তুগাল’—ঘানার পুরোহিতের চাঞ্চল্যকর দাবি

স্পোর্টস ডেস্ক: ২০২৬ সালের ফিফা বিশ্বকাপকে সামনে রেখে এক চাঞ্চল্যকর ও বিতর্কিত ভবিষ্যদ্বাণী করেছেন ঘানার আধ্যাত্মিক ব্যক্তিত্ব নানা কোয়াকু বোনসাম। তার দাবি, আগামী বিশ্বকাপে...

বিয়েতে ১০০ জনের বেশি অতিথি হলে অতিরিক্ত জনপ্রতি ১ হাজার টাকা ট্যাক্সের প্রস্তাব

অনলাইন ডেস্ক ঢাকা: বিয়ের অনুষ্ঠানে ১০০ জনের বেশি অতিথি হলে অতিরিক্ত প্রত্যেক অতিথির জন্য এক হাজার টাকা করে সরকারি ট্যাক্স আরোপের প্রস্তাব দিয়েছেন লক্ষ্মীপুর-১ আসনের...

জনপ্রিয় সংবাদ