সোমবার, আগস্ট ২৪, ২০২৬

অরাজকতা সৃষ্টির অপচেষ্টায় শিক্ষা উপদেষ্টার গভীর উদ্বেগ, হামলার ঘটনায় তীব্র নিন্দা

পাঠক প্রিয়

অনলাইন ডেস্ক

দেশের বিভিন্ন স্থানে অরাজকতা ও নৈরাজ্য সৃষ্টির অপচেষ্টায় গভীর উদ্বেগ প্রকাশ করেছেন শিক্ষা উপদেষ্টা ড. সি আর আবরার। শনিবার শিক্ষা মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে তিনি এ উদ্বেগ প্রকাশ করেন।

বিজ্ঞপ্তিতে বলা হয়, শহীদ শরিফ ওসমান হাদির শাহাদাতের হৃদয়বিদারক ঘটনায় যখন সমগ্র জাতি শোকাহত, ঠিক সেই সময় কিছু সংখ্যক উগ্র ও অবিবেচক গোষ্ঠী এ ঘটনাকে অপব্যবহার করে দেশের বিভিন্ন স্থানে অরাজকতা ও নৈরাজ্য সৃষ্টির অপচেষ্টায় লিপ্ত রয়েছে।

এতে আরও উল্লেখ করা হয়, এসব গোষ্ঠী বাংলাদেশের একটি দীর্ঘদিনের সাংস্কৃতিক প্রতিষ্ঠান ছায়ানট ভবনে হামলা চালিয়ে অগ্নিসংযোগ করেছে। এতে প্রতিষ্ঠানটির বহু সংগীত ও শিক্ষা উপকরণ ধ্বংস হয়েছে। একই সঙ্গে ছায়ানটের পরিচালনায় ওই ভবনে অবস্থিত নালন্দা বিদ্যালয়ের কার্যক্রমও হামলার কারণে ক্ষতিগ্রস্ত হয়েছে।

শিক্ষা উপদেষ্টা এসব ঘটনার তীব্র নিন্দা জানান। পাশাপাশি তিনি সাংস্কৃতিক সংগঠন উদীচীর কার্যালয়ে হামলা ও অগ্নিসংযোগের ঘটনাকেও নিন্দনীয় বলে উল্লেখ করেন।

বিজ্ঞপ্তিতে বলা হয়, স্বার্থান্বেষী মহলের এ ধরনের সহিংস ও ধ্বংসাত্মক কার্যকলাপ জুলাই আন্দোলনের চেতনাকে কলুষিত করার অপচেষ্টা। একই সঙ্গে এসব কর্মকাণ্ডের ফলে বাংলাদেশবিরোধী ফ্যাসিস্ট অপশক্তির ষড়যন্ত্র সফল হওয়ার আশঙ্কাও তৈরি হতে পারে বলে সতর্ক করেন শিক্ষা উপদেষ্টা।

তিনি দেশের সাংস্কৃতিক ও শিক্ষাপ্রতিষ্ঠান রক্ষায় সবাইকে সচেতন ও ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।

সর্বশেষ সংবাদ

‘সার্ভিস’ শব্দের বিবর্তন ঘটেছে, কিন্তু কী মানুষের মুক্তি ঘটেছে?

সুফি সাগর সামস্ ভাষা, ক্ষমতা ও মানবমর্যাদা নিয়ে একটি পুনর্বিবেচনা সভ্যতার ইতিহাসে শব্দ কখনো কেবল শব্দ নয়; তারা একটি যুগের সামাজিক...

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের পদত্যাগপত্র গ্রহণ, জরুরি সংবাদ সম্মেলন আজ

নিজস্ব প্রতিবেদক ঢাকা, শুক্রবার: রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন পদত্যাগ করেছেন। ইতোমধ্যে তাঁর পদত্যাগপত্র গ্রহণ করা হয়েছে। এ বিষয়ে বিস্তারিত জানাতে জরুরি সংবাদ সম্মেলন ডেকেছেন জাতীয় সংসদের...

মানবমস্তিষ্ক: মহাবিশ্বের ভেতর আরেক মহাবিশ্ব

সুফি সাগর সামস্ মহাবিশ্বের সবচেয়ে বিস্ময়কর সৃষ্টি কি কোনো নক্ষত্র, গ্যালাক্সি বা কৃষ্ণগহ্বর? হয়তো নয়। হয়তো সবচেয়ে বিস্ময়কর কাঠামো হলো মানবমস্তিষ্ক—কারণ এই ক্ষুদ্র জৈবিক অঙ্গই সমগ্র মহাবিশ্বকে...

মুক্তিযুদ্ধের চেতনা হারিয়ে গেলে স্বাধীনতার মূল্যবোধও হারাবে: স্বাস্থ্যমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক, ঢাকা নতুন প্রজন্মের মধ্যে মুক্তিযুদ্ধের চেতনা ধরে রাখা না গেলে একসময় স্বাধীনতার প্রকৃত মূল্যবোধও হারিয়ে যাবে বলে মন্তব্য করেছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ...

এমপিওভুক্ত শিক্ষক, দ্বৈত নাগরিক ও ঋণখেলাপিরা স্থানীয় নির্বাচনে অংশ নিতে পারবেন না : ইসি

নিজস্ব প্রতিবেদক: স্থানীয় সরকার নির্বাচন আরও স্বচ্ছ, জবাবদিহিমূলক ও সুশৃঙ্খল করতে সংশ্লিষ্ট আইন সংশোধনের লক্ষ্যে একগুচ্ছ প্রস্তাব চূড়ান্ত করেছে নির্বাচন কমিশন (ইসি)। প্রস্তাবিত সংশোধনীতে...

জনপ্রিয় সংবাদ